নারায়গঞ্জে নিউ লক্ষ্মীনারায়ণ কটন মিলে হামলা
Why this classification
The incident involves a private corporate group (NIT Concern Group) and mill workers, not any political party or student wing; therefore it does not meet the definition of political violence.
Killed
0
Injured
2
Summary
মঙ্গলবার রাতে নারায়ণগঞ্জের গোদনাইলে অবস্থিত নিউ লক্ষ্মীনারায়ণ কটন মিলের ভিতরে বালু ফেলতে বাধা দেওয়ার কারণে নিট কনসার্ন গ্রুপের নিয়োজিত সন্ত্রাসী বাহিনী নারী ও পুরুষদের বেধড়ক দিয়ে পিটিয়ে আহত করেছে। আহতদের মধ্যে এমিলি গুরুতর অবস্থায় নারায়ণগঞ্জের ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি হয়েছে।
AI analysis
Category
Criminal Violence
Confidence
92% · severity 5
Perpetrator side
Victim side
Other actors
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 2
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: NIT Concern Group
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 21/07/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text
নারায়গঞ্জে নিউ লক্ষ্মীনারায়ণ কটন মিলে হামলা
বালু ফেলতে বাধা নারায়গঞ্জে নিউ লক্ষ্মীনারায়ণ কটন মিলে হামলা Advertisement যুগান্তর প্রতিবেদন, নারায়ণগঞ্জ প্রকাশ: ২৩ জুলাই ২০২৬, ১২:০০ এএম প্রিন্ট সংস্করণ সিদ্ধিরগঞ্জের গোদনাইলে অবস্থিত বেসরকারি নিউ লক্ষ্মীনারায়ণ কটন মিলটির অভ্যন্তরে বালু ফেলতে বাধা দেওয়ায় নারীসহ কয়েকজনকে বেধড়ক পিটিয়েছে নিট কনসার্ন গ্রুপের নিয়োজিত সন্ত্রাসী বাহিনী। মঙ্গলবার রাতে মিলটির অভ্যন্তরে মসজিদের পাশে বালু ফেলতে বাধা দেওয়ায় এ ঘটনা ঘটে। দখলদার নিট কনসার্ন গ্রুপ নিয়োজিত আশিক বাহিনীর সন্ত্রাসী হামলায় নারী এমিলি, আরমানসহ কয়েকজন আহত হয়েছে। তাদের মধ্যে এমিলিকে আশঙ্কাজনক অবস্থায় নারায়ণগঞ্জ ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে প্রেরণ করা হয়েছে। জানা গেছে, নিউ লক্ষ্মীনারায়ণ কটন মিলটির শেয়ারহোল্ডাররা দীর্ঘদিন ধরেই দখলদার নিট কনসার্ন গ্রুপের বিরুদ্ধে অবৈধভাবে শেয়ার ক্রয়ের মাধ্যমে মিলটি দখলে নেওয়ার প্রতিবাদে আন্দোলন চালিয়ে আসছে। মিলটির শেয়ারহোল্ডারদের সঙ্গে মিলটির দখলদার নিট কনসার্ন গ্রুপের মধ্যে দীর্ঘ দেড় দশক ধরে বিবাদ চলে আসছে। ১৮ একর ৬৫ শতাংশের ওপর গড়ে ওঠা শত বছরের পুরোনো নিউ লক্ষ্মীনারায়ণ কটন মিলটি ২০০১ সালে ২১ মার্চ ৫১০ জন শেয়ারহোল্ডারদের মালিক বানিয়ে মিলটি হস্তান্তর করে তৎকালীন সরকার। ২০০১ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত মিলটিতে প্রতি মাসে ৫০ লাখ টাকা আয় হলেও ১২ বছরে কোটি কোটি টাকা লোপাট করা হয়েছে। শেয়ারহোল্ডাররা হিসাব চাইতে গেলে তৎকালীন পরিচালনা পর্ষদ তাদের ক্যাডার বাহিনী দিয়ে আমাদের হুমকি-ধমকি দিত। এরপর মিলটির একজন বিনিয়োগকারী নিয়োগের কথা বলে প্রতারণার মাধ্যমে ৪৭৩টি শেয়ার হাতিয়ে নিয়ে নিট কনসার্ন গ্রুপের কাছে বিক্রি করে দেয়। অথচ মিলটির শেয়ার বিক্রি করা আইনগতভাবে বৈধ নয়। আনুমানিক মূল্য ৭০০ কোটি টাকা হলেও মাত্র ৩৫ কোটি টাকায় মিলটি দখলে নেয় নিট কনসার্ন গ্রুপের জয়নাল আবেদীন মোল্লা ও তার লোকজন এমনটিই অভিযোগ শেয়ারহোল্ডারদের। এদিকে সম্প্রতি হাইকোর্টে মামলায় মিলটির বিষয়ে প্রতিবেদন দাখিল করেছে বিটিএমসি। ওই প্রতিবেদনে তারা উল্লেখ করেছেন নিউ লক্ষ্মীনারায়ণ কটন মিলের ৫১০ জন শেয়ারহোল্ডারের মধ্যে ৪৭৩ জন শেয়ারহোল্ডার সরকারের কোনো অনুমোদন না নিয়েই অবৈধভাবে তাদের শেয়ারগুলো নিট কনসার্ন লিমিটেড এর অনুকূলে বিক্রি করে দেন। এই অবৈধ পদক্ষেপটি উপরোক্ত শ্রমিক কর্মচারীদের মাধ্যমে উক্ত মিলের কার্যক্রম অব্যাহত রাখার ক্ষেত্রে সরকারের উদ্দেশ্যেকে নস্যাৎ বা ব্যাহত করেছে।
