সন্তান-স্ত্রী নিয়ে আত্মহত্যা করেছেন চিন্ময়

AI-classifiedconfidence 80%

Why this classification

This is a concrete incident in which police say a man strangled his wife inside a Madaripur flat, then killed their 8-month-old daughter and himself, with three bodies found on Monday morning. Although it ends in a suicide, it involves murder of two people within a domestic setting, so it is treated as violence; the police account is preliminary and awaits the post-mortem report.

Reported by:JugantorSingle source
18/05/26•Amirabad, Madaripur town

Killed

3

Injured

0

Summary

মাদারীপুর শহরের আমিরাবাদ এলাকার একটি বাসা থেকে সোমবার (১৮ মে ২০২৬) চিন্ময় শিকদার, তাঁর স্ত্রী ও ৮ মাসের শিশুকন্যার লাশ উদ্ধার করা হয়। পুলিশের প্রাথমিক ধারণা, ঋণ ও স্ত্রীর চিকিৎসার খরচের মানসিক চাপে চিন্ময় প্রথমে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করেন, পরে শিশুকে নিয়ে আত্মহত্যা করেন।

AI analysis

Category

Gender-Based Violence

Confidence

80% · severity 9

Perpetrator side

Locals

Victim side

Locals

Other actors

Chinmoy Shikder (husband, alleged perpetrator)Israt Jahan Sauda (wife, victim)8-month-old daughter (victim)Mishti Barai (stepmother of Chinmoy, tenant's landlady)Madaripur Additional Superintendent of Police (Sadar Circle) Farihah Rafiq Bhabna

Affected infrastructure

residential flat

Tags

MurderDomestic Violence

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 3

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 18/05/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Jugantor · 19/05/26open original ↗

সন্তান-স্ত্রী নিয়ে আত্মহত্যা করেছেন চিন্ময়

সন্তান-স্ত্রী নিয়ে আত্মহত্যা করেছেন চিন্ময় Advertisement টেকেরহাট (মাদারীপুর) প্রতিনিধি প্রকাশ: ১৯ মে ২০২৬, ০৯:৩২ পিএম মাদারীপুরে ফ্ল্যাট বাসা থেকে ৮ মাসের শিশুসহ একই পরিবারের তিনজনের লাশ উদ্ধারের ঘটনায় জট খুলেছে। স্ত্রীর চিকিৎসায় ঋণগ্রস্ত হয়ে চিন্ময় শিকদার স্ত্রীকে হত্যার পর সন্তান নিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে পুলিশের অনুসন্ধানে উঠে এসেছে। তবে চাচাতো বোন নয়, সৎমায়ের বাসায় এ ঘটনা ঘটে বলে জানায় পুলিশ। সোমবার দুপুরে মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফারিহা রফিক ভাবনা জানান, শহরের আমিরাবাদ এলাকার মৃত বীরেন্দ্রনাথ দত্তের স্ত্রী সান্তনা রানী চন্দের বাসায় সাড়ে ৩ বছর ধরে ভাড়া থাকেন মাদারীপুর সদর উপজেলার পূর্ব কলাগাছিয়া এলাকার যতিন শিকদার ও তার স্ত্রী মিষ্টি বাড়ৈ। রোববার বিকালে মিষ্টির সৎছেলে (যতিনের প্রথম স্ত্রীর ছেলে) চিন্ময় শিকদার, তার স্ত্রী ইসরাত জাহান সাউদা ও ৮ মাসের কন্যা সন্তানকে সঙ্গে নিয়ে ঢাকা থেকে মাদারীপুরে আসেন। পরে মিষ্টির বাসায় ওঠেন তারা। রাতের খাবার খেয়ে রুমের দরজা বন্ধ করে দেয় চিন্ময়। পরে চিন্ময় ও তার স্ত্রী-সন্তানের কোনো সাড়াশব্দ না পেলে মধ্যরাতে পুলিশের জরুরি সেবা ৯৯৯ নাম্বারে কল দেন মিষ্টি। ঘরের দরজা ভেঙে সোমবার ভোরে ৮ মাসের শিশুসহ তিনজনের লাশ উদ্ধার করে পুলিশ। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ ও র্যাবের সদস্যরা। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। পুলিশ জানায়, নেত্রকোনা জেলার কেন্দুয়া ইউনিয়নের মাসকা গ্রামের এরশাদ মিয়ার মেয়ে ইসরাত জাহান সাউদাকে প্রেমের সম্পর্কের কারণে বিয়ে করেন মাদারীপুরের চিন্ময় শিকদার। বিয়ের পর ইসরাত জাহান সাউদার নাম রাখা হয় ইশা। দীর্ঘদিন ধরে ইশা শ্বাসকষ্টজনিত রোগে ভুগছে। তার চিকিৎসার পেছনে ১২-১৫ লাখ টাকা খরচ করে চিন্ময়। ধারদেনা হওয়ায় মানসিক যন্ত্রণা থেকে বাঁচতে প্রথমে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করেন চিন্ময়। পরে ৮ মাসের সন্তানকে সঙ্গে নিয়ে আত্মহত্যা করেন। ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলে ঘটনা আরও পরিষ্কার হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।