লাঠি দিয়ে নারীকে পেটালেন আ’লীগ নেতা, ভিডিও ভাইরাল

AI-classifiedconfidence 90%

Why this classification

A local Awami League councillor and his followers attacked a family's house with sticks in Sreepur, Gazipur, on 30 May 2026, injuring four people including a woman. The attack followed a land dispute, and the article also reports looting of gold and an alleged molestation, with a police case filed.

Reported by:SamakalJugantorCorroborated · 2 sources
30/05/26•বেড়াইদেরচালা এলাকা, শ্রীপুর পৌরসভা

Killed

0

Injured

4

Summary

গাজীপুরের শ্রীপুর পৌরসভার বেড়াইদেরচালা এলাকায় ৩০ মে ২০২৬ (শনিবার) সকালে জমি বিরোধের জেরে ৭ নং ওয়ার্ডের আওয়ামী লীগ কাউন্সিলর মো. হাবিবুল্লাহর নেতৃত্বে লাঠি নিয়ে বাদী তাজুল ইসলামের বাড়িতে হামলা চালানো হয়। এতে নারীসহ ৪ জন আহত হন, স্বর্ণালঙ্কার লুট ও এক নারীর শ্লীলতাহানির অভিযোগ ওঠে, এবং মামলার পর পুলিশ আসামি গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে।

AI analysis

Category

Criminal Violence

Confidence

90% · severity 6

Perpetrator side

Awami League

Victim side

Locals

Other actors

মো. হাবিবুল্লাহ (আওয়ামী লীগ নেতা ও ৭ নং ওয়ার্ড কাউন্সিলর, শ্রীপুর পৌরসভা)তাজুল ইসলাম (মামলার বাদী)সমলা খাতুন (আহত)সাইফুল ইসলাম (আহত)মাসুদা আক্তার (আহত)বীথী আক্তার (আহত)অধ্যাপক ডা. এসএম রফিকুল ইসলাম বাচ্চু (সংসদ সদস্য, গাজীপুর-৩)শাহীনূর আলম (ভারপ্রাপ্ত কর্মকর্তা, শ্রীপুর থানা)

Affected infrastructure

বাড়ি

Tags

Land DisputeSexual Harassment

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 4

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Awami League

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 30/05/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text (2 sources)

Source 1: Samakal · 01/06/26open original ↗

লাঠি দিয়ে নারীকে পেটালেন আ’লীগ নেতা, ভিডিও ভাইরাল

লাঠি দিয়ে নারীকে পেটালেন আ’লীগ নেতা, ভিডিও ভাইরাল প্রতীকী ছবি গাজীপুর প্রতিনিধি প্রকাশ: ৩১ মে ২০২৬ | ২১:২৬ | আপডেট: ৩১ মে ২০২৬ | ২২:২৬ লাঠি হাতে এক নারীকে বেধড়ক পেটাচ্ছেন এক ব্যক্তি। এ ঘটনা দেখে আশপাশের উপস্থিত লোকজন শুরু করেন চিৎকার। তবুও থামছে না পিটানো। এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিকমাধ্যমে। খোঁজ নিয়ে জানা যায়, গাজীপুরের শ্রীপুর পৌরসভার বেড়াইদেরচালা এলাকায় গতকাল শনিবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। হামলার অভিযোগ উঠেছে স্থানীয় আওয়ামী লীগ নেতা ও পৌরসভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর মো. হাবিবুল্লাহ ও তার সহযোগীদের বিরুদ্ধে। এ ঘটনায় দায়ের করা মামলার আসামিদের গ্রেপ্তার করতে থানায় হাজির হন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য (এমপি) অধ্যাপক ডা. এসএম রফিকুল ইসলাম বাচ্চু। আজ রোববার দুপুরের পর এমপি শ্রীপুর থানায় উপস্থিত হয়ে হামলার ঘটনায় জড়িতদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের আল্টিমেটাম দেন। এর আগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আহত ওই নারীকে দেখতে যান তিনি। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনূর আলম জানান, রোববার সকালে এ ঘটনায় ১০ জনের নাম উল্লেখ করে একটি মামলা হয়েছে। এছাড়াও মামলায় অজ্ঞাতপরিচয় আরও ৫ জনকে আসামি করা হয়েছে। মামলার বিবরণে জানা যায়, কাউন্সিলর হাবিবুল্লাহর সঙ্গে মামলার বাদী তাজুল ইসলামের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছে। এ নিয়ে আদালতে মামলাও চলছে। গত ১৬ ফেব্রুয়ারি বিরোধপূর্ণ জমিতে বিবাদীদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করলেও তারা তা অমান্য করে জমি দখলের চেষ্টা চালিয়ে আসছিল বলে অভিযোগ করা হয়েছে। তাজুল ইসলাম বলেন, শনিবার সকালে ওই জমিতে থাকা গাছ থেকে কাঁঠাল কাটতে গেলে প্রথমে বাধা দেয় অভিযুক্তরা। পরে হাবিবুল্লাহর নেতৃত্বে তার লোকজন লাঠি দিয়ে আমাদের বাড়িতে হামলা চালায়। এ সময় নারীসহ পরিবারের সদস্যদের মারধর করা হয়। হামলার সময় স্বর্ণালঙ্কার লুট এবং এক নারীকে শ্লীলতাহানির অভিযোগও করা হয়েছে। এ ঘটনায় ওই এলাকার সমলা খাতুন, সাইফুল ইসলাম, মাসুদা আক্তার ও বীথী আক্তার নামে ৪ জন আহত হয়েছেন। এ দিকে হামলার ভিডিও ছড়িয়ে পড়ার পর এলাকায় ব্যাপক আলোচনা শুরু হয়। ভিডিওতে একজন নারীকে লাঠি দিয়ে আঘাত এবং গালিগালাজ করতে দেখা যায়। পরে আরেক যুবকও ওই নারীর দিকে তেড়ে যেতে দেখা যায়। সংসদ সদস্য অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু বলেন, ‘বিগত আওয়ামী লীগের শাসনামলে সে (মো. হাবিবুল্লাহ) এলাকায় দুর্ধর্ষ হিসেবে পরিচিত ছিল। তার বিরুদ্ধে একাধিক হত্যা মামলা রয়েছে। সে এখনও এলাকায় এসে ত্রাস সৃষ্টি করে, মায়েদের গায়ে হাত তোলে, শিশুদের নির্যাতন করে।' শ্রীপুর থানার ওসি বলেন, আসামিদের গ্রেপ্তারে পুলিশের কয়েকটি টিম কাজ করছে। অভিযোগের বিষয়ে জানতে আওয়ামী লীগ নেতা হাবিবুল্লাহর সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি। - বিষয় : - গাজীপুর - আওয়ামী লীগ - মারধর

Source 2: Jugantor · 01/06/26open original ↗

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলচেষ্টায় সংঘর্ষ

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলচেষ্টায় সংঘর্ষ Advertisement শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি প্রকাশ: ০১ জুন ২০২৬, ১২:০০ এএম প্রিন্ট সংস্করণ গাজীপুরের শ্রীপুর পৌর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে জমি দখলের সময় দুপক্ষের সংঘর্ষে ৭ জন আহত হয়েছেন। শনিবার দুপুরে পৌর এলাকার বেড়াইদেরচালা গ্রামে সুলতান উদ্দিন গং-এর সঙ্গে তাইজুল ইসলাম গং-এর জমিসংক্রান্ত বিরোধে এ সংঘর্ষ হয়। এ ঘটনায় সংবাদ সম্মেলনে সুলতান উদ্দিন বলেন, প্রায় ৫০ বছর তারা এ জমি ভোগদখল করে আসছেন। প্রতিপক্ষ তাইজুল গং এ জমির মালিকানা দাবি করে আদালতে মামলা করে এবং আদালত থেকে নিষেধাজ্ঞা জারি করেন। নিজেদের করা নিষেধাজ্ঞা অমান্য করে তারা জোরপূর্বক জমিতে কলাগাছ লাগাতে গেলে উভয় পক্ষের মধ্যে এ সংঘর্ষের সৃষ্টি হয়। এতে উভয় পক্ষের ৭ জন আহত হন। আহতরা হলেন বেড়াইদেরচালা এলাকার সমলা খাতুন, সাইফুল ইসলাম, মাসুদা আক্তার, বিথী আক্তার, শহীদুল, হেলাল ও মাসুদ রানা। এ ঘটনায় উভয় পক্ষ অভিযোগ দায়ের করেছে। স্থানীয় সংসদ-সদস্য অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু শ্রীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আহতদের দেখতে গিয়ে এ ঘটনায় দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।