প্রতিপক্ষের কোপে বিএনপি নেতা নিহত গুরুতর আহত ১
Why this classification
The article reports a physical attack with sharp weapons during a football‑related clash, causing one death and one serious injury; this meets the definition of relevant violence and occurred within the 14‑day window.
Killed
0
Injured
0
Summary
নবোদয় হাউজিংয়ে ব্রাজিল ও জাপান ফুটবল ম্যাচ নিয়ে দুই দলের মধ্যে মারামারির সময়, বিএনপি ইউনিটের সাধারণ সম্পাদক আবুল বাশার বাদশা ধারালো অস্ত্রের আক্রমণে মারা যান; সভাপতি সাদ্দাম হোসেন গুরুতর আহত হন। ঘটনায় দুইজনকে হাসপাতালে ভর্তি করা হয়।
AI analysis
Category
Gender-Based Violence
Confidence
96% · severity 8
Perpetrator side
Victim side
Other actors
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: BNP
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 16/06/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text
প্রতিপক্ষের কোপে বিএনপি নেতা নিহত গুরুতর আহত ১
বিশ্বকাপ ফুটবল নিয়ে দ্বন্দ্ব প্রতিপক্ষের কোপে বিএনপি নেতা নিহত গুরুতর আহত ১ Advertisement যুগান্তর প্রতিবেদন প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ১২:০০ এএম প্রিন্ট সংস্করণ রাজধানীর আদাবর থানাধীন নবোদয় হাউজিংয়ে বিশ্বকাপ ফুটবল খেলা নিয়ে দ্বন্দ্বের জেরে প্রতিপক্ষের হামলায় স্থানীয় বিএনপির এক নেতা নিহত হয়েছেন। নিহত আবুল বাশার বাদশা নবোদয় হাউজিং ইউনিট বিএনপির সাধারণ সম্পাদক। হামলায় সভাপতি সাদ্দাম হোসেন গুরুতর আহত হয়েছেন। বুধবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, সোমবার রাতে নবোদয় হাউজিংয়ে ব্রাজিল ও জাপানের ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মারামারি হয়। নবোদয় হাউজিং ইউনিট বিএনপির সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক আবুল বাশার বাদশা এক পক্ষ এবং অন্য পক্ষে রয়েছেন একই এলাকার রিপন ও পারভেজ। পুলিশ আরও জানায়, দুই পক্ষই মীমাংসার জন্য বুধবার সন্ধ্যায় নবোদয় হাউজিংয়ে সালিশে বসে। কোনো সমাধান না হওয়ায় সাদ্দাম ও বাদশা রাত ৮টার দিকে সেখান থেকে চলে যাচ্ছিলেন। এ সময় রাস্তায় তাদের ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কোপায় প্রতিপক্ষ। তাদের শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। আহত দুজনকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে বাদশা মিয়াকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। জানতে চাইলে ডিএমপির মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপকমিশনার জুয়েল রানা বলেন, এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।
