আধিপত্য বিস্তার নিয়ে দফায় দফায় সংঘর্ষে যুবদল নেতাসহ আহত ৮
Why this classification
This is a single, concrete incident on 22 March 2026 in which Awami League workers, numbering about 50 to 60 according to the report, attacked BNP-linked residents in Natore's Sinjha upazila. Eight people were injured, including a Jubo Dal leader, and a private car and houses were vandalised.
Killed
0
Injured
8
Summary
নাটোরের সিংড়া উপজেলার ডাহিয়া ইউনিয়নের মাধা বাঁশবাড়িয়া গ্রামে ২২ মার্চ ২০২৬ তারিখে সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কবরস্থানের যাতায়াতের রাস্তা ও আধিপত্য নিয়ে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের মধ্যে দফায় দফায় হামলা-সংঘর্ষে ডাহিয়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ওমর ফারুকসহ ৮ জন আহত হন এবং ব্যক্তিগত গাড়ি ও বাড়িঘর ভাঙচুর করা হয়। ঘটনার সময় পুলিশের সামনেই সংঘর্ষ হলেও পুলিশ জানায়, এখন পরিস্থিতি শান্ত রয়েছে এবং কোনো পক্ষ এখনও অভিযোগ দেয়নি।
AI analysis
Category
Political Violence
Confidence
93% · severity 6
Perpetrator side
Victim side
Other actors
Affected infrastructure
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 8
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Awami League
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: BNP
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 22/03/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text
আধিপত্য বিস্তার নিয়ে দফায় দফায় সংঘর্ষে যুবদল নেতাসহ আহত ৮
আধিপত্য বিস্তার নিয়ে দফায় দফায় সংঘর্ষে যুবদল নেতাসহ আহত ৮ Advertisement সিংড়া (নাটোর) প্রতিনিধি প্রকাশ: ২২ মার্চ ২০২৬, ০৬:৪৯ পিএম পূর্ব বিরোধ ও আধিপত্য বিস্তার নিয়ে নাটোরের সিংড়ায় পুলিশের সামনেই দুপক্ষের দফায় দফায় হামলা ও সংঘর্ষ হয়েছে। এতে ডাহিয়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ওমর ফারুক (৪৫) সহ উভয় পক্ষের আটজন আহত হয়েছে। ভাঙচুর করা হয়েছে প্রাইভেট কার ও বাড়িঘর। রোববার (২২ মার্চ) উপজেলার ডাহিয়া ইউনিয়নের মাধা বাঁশবাড়িয়া গ্রামে সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কয়েক দফা এ হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটে। হামলায় আহতরা হলেন- ডাহিয়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ওমর ফারুক, আক্কাছ আলী (৪০), হাবিবুর (৫০), এমদাদুল হক (৩৫), রবিউল করিম (৪৫), রফিকুল ইসলাম (৬০)। আর অপর পক্ষের আহত দুজন হলেন- রাসেল প্রামাণিক (২২) ও মাহবুব হোসেন (৩০)। আহতদের রাজশাহী, বগুড়া শহীদ জিয়া, নাটোর সদর ও সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার মাধা বাঁশবাড়িয়া গ্রামে ২০১৯ ও ২০০০ সালের দুটি হত্যা মামলা এবং আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি কর্মী সুজাউদ্দৌলা সূর্য্য ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সোলায়মান হোসেন লাবুর মধ্যে বিরোধ চলে আসছিল। রোববার সকালে স্থানীয় কবরস্থানে যাতায়াতের রাস্তা নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। সেখানে স্থানীয় আওয়ামী লীগের প্রায় ৫০-৬০ জন নেতাকর্মী তাণ্ডব চালায়। পুরো গ্রামজুড়ে আতংক ছড়িয়ে পড়ে। অনেকেই ঘরে মধ্যেই অবরুদ্ধ হয়ে পড়েন। পরে বিকাল ৩টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন সিংড়া থানার ওসিসহ প্রশাসনের কর্মকর্তারা। এবিষয়ে বিএনপি কর্মী সুজাউদ্দৌলা সূর্য্য মোবাইল ফোনে বলেন, হত্যা মামলা তুলে নিতেই অন্যায়ভাবে তাদের ওপর এই হামলা। নতুন গাড়ি ও বাড়িঘর ভাঙচুর এবং যুবদল নেতাকে মারধর করে তাণ্ডব চালিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ বিষয়ে অভিযুক্ত ডাহিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সোলায়মান হোসেন লাবু বলেন, তিনি আল্লাহর রাস্তায় চিল্লায় রয়েছেন। তার গ্রামে সংঘর্ষের ঘটনা কিছুই জানেন না। উপজেলা বিএনপির সদস্য সচিব ও ডাহিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শারফুল ইসলাম বুলবুল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। সিংড়া থানার ওসি আসম আব্দুন নুর বলেন, পূর্বের হত্যা মামলা ও আধিপত্য বিস্তার নিয়ে এ ঘটনা ঘটেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। কোনো পক্ষ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
