দেড়শ টাকার জন্য ডেমরায় মাথা থেঁতলে অটোচালককে হত্যা

AI-classifiedconfidence 95%

Why this classification

This is classified as violent crime because an auto-rickshaw driver was murdered over a personal monetary dispute involving unpaid money, rather than any political rivalry or conflict.

Reported by:JugantorDhaka PostCorroborated · 2 sources
04/09/26•Kamarbhog, Demra

Killed

1

Injured

0

Summary

রাজধানীর ডেমরায় মাত্র ১৫০ টাকা পাওনা আদায়কে কেন্দ্র করে এক অটোচালককে ইট দিয়ে মাথা থেঁতলে হত্যা করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত মাদকাসক্ত রনিকে স্থানীয় জনতা গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।

AI analysis

Category

Criminal Violence

Confidence

95% · severity 8

Perpetrator side

Locals

Other actors

মো. দেলোয়ার হোসেনরনিশীতল কুমার

Tags

Murder

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 1

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Unknown

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 04/09/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text (2 sources)

Source 1: Dhaka Post · 12/06/26open original ↗

কাফরুলের চালককে মাথায় ইটের আঘাত করা ভাইরাল সেই ছিনতাইকারী গ্রেপ্তার

এলাকায় মোটরসাইকেলচালকের মাথায় ইটের আঘাত করে মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনায় মূল পরিকল্পনাকারী মো. ফয়সাল ওরফে কালুকে গ্রেপ্তার করেছে র্যাব-৪। বৃহস্পতিবার (১১ জুন) সন্ধ্যায় কাফরুল থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার রাতে র্যাব-৪ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। র্যাব জানায়, গ্রেপ্তার হওয়া ফয়সালের সঙ্গে ভুক্তভোগী মোটরসাইকেলচালক রাফির ব্যবসা সংক্রান্ত বিরোধ দীর্ঘদিনের। কয়েকদিন আগেও এ নিয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়েছিল। ঘটনার দিন রাফি একা মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় পথে কালু, পারভেজ ও তাদের কয়েকজন সহযোগী আড্ডা দিচ্ছিল। রাফিকে একা দেখে তারা তাকে থামানোর চেষ্টা করে। প্রথমে কালু তাকে আটকাতে ব্যর্থ হলে সামনে অবস্থান নেওয়া পারভেজ একটি বড় ইটের টুকরো দিয়ে রাফির মাথায় আঘাত করে। এতে তিনি মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হন। পরে অভিযুক্তরা আহত রাফিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার অস্ত্রোপচার করা হয়েছে বলে জানিয়েছে র্যাব। সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর র্যাব-৪-এর আভিযানিক দল জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে ছায়া তদন্ত শুরু করে। তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযুক্তের অবস্থান শনাক্ত করে বৃহস্পতিবার কাফরুল থানা এলাকায় অভিযান চালিয়ে ফয়সাল ওরফে কালুকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এসএএ/এমএসএ

Source 2: Jugantor · 05/09/26open original ↗

দেড়শ টাকার জন্য ডেমরায় মাথা থেঁতলে অটোচালককে হত্যা

দেড়শ টাকার জন্য ডেমরায় মাথা থেঁতলে অটোচালককে হত্যা Advertisement যুগান্তর প্রতিবেদন ও ঢামেক প্রতিনিধি প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ এএম প্রিন্ট সংস্করণ রাজধানীর ডেমরায় ‘মাত্র ১৫০ টাকা পাওনা আদায়কে’ কেন্দ্র করে এক অটোচালককে ইট দিয়ে মাথা থেঁতলে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত ঘাতক রনিকে (২৬) গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। জানা গেছে, নিহত মো. দেলোয়ার হোসেন (৪৫) ডেমরার কামারভোগ এলাকার মৃত রাজ্জাক মিয়ার ছেলে। অন্যদিকে অভিযুক্ত রনি একই এলাকার আফজাল মিয়ার ছেলে। রনি এলাকায় মাদকাসক্ত এবং মাদক বিক্রেতা হিসাবে পরিচিত। দেলোয়ারের সঙ্গে রনির পূর্বপরিচয় ছিল। দেলোয়ার রনির কাছে ১৫০ টাকা পেতেন। বৃহস্পতিবার রাত ২টা থেকে শুক্রবার ভোর ৫টার মধ্যে যে কোনো সময় কামারভোগ এলাকায় দেলোয়ারের কাছে পাওনা টাকা চাওয়া নিয়ে রনির সঙ্গে কথাকাটাকাটি ও ঝগড়া হয়। একপর্যায়ে রনি ক্ষিপ্ত হয়ে ইট দিয়ে দেলোয়ারের মাথায় একের পর এক আঘাত করে থেঁতলে দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। হত্যাকাণ্ডের বিষয়টি জানাজানি হলে স্থানীয় জনতা রনিকে আটক করে গণধোলাই দেয়। খবর পেয়ে ডেমরা থানা পুলিশ গিয়ে দেলোয়ারের লাশ উদ্ধার করে এবং রনিকে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে পুলিশ হেফাজতে নেয়। ডেমরা থানার উপপরিদর্শক (এসআই) শীতল কুমার জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আহত রনিকে পুলিশ হেফাজতে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ডেমরা থানায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে।