গোপালগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ১০

AI-classifiedconfidence 95%

Why this classification

This is a single, concrete incident dated Monday 23 February 2026 in which two local groups fought in Kamalpur village, Gopalganj, leaving one man dead and at least 11 people injured. The violence included an attack at a hospital gate, a raid on a house, and a mass brawl.

Reported by:SamakalSingle source
23/02/26•কমলাপুর গ্রাম, মুকসুদপুর

Killed

1

Injured

11

Summary

গোপালগঞ্জের মুকসুদপুরের কমলাপুর গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে আনোয়ার মুন্সী ও নূর ইসলাম গ্রুপের সংঘর্ষে নিলু মুন্সী (৫০) নিহত এবং উভয় পক্ষের অন্তত ১১ জন আহত হয়েছেন। হাসপাতালের গেটে হামলা ও পরে আনোয়ার মুন্সীর বাড়িতে ভাঙচুরের পর এই সংঘর্ষ ঘটে এবং ঘটনাস্থলে পুলিশ, সেনা ও র্যাব উপস্থিত রয়েছে।

AI analysis

Category

Criminal Violence

Confidence

95% · severity 8

Perpetrator side

Locals

Victim side

Locals

Other actors

আনোয়ar মুন্সী গ্রুপনূর ইসলাম গ্রুপনিলু মুন্সী (নিহত, ৫০)নূর ইসলাম (৩৩)মুকসুদপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন

Affected infrastructure

আনোয়ার মুন্সীর বাড়ি

Tags

Gang WarMurder

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 1

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 11

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 23/02/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Samakal · 23/02/26open original ↗

গোপালগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ১০

গোপালগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ১০ গোপালগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৬ | ১৭:১৯ গোপালগঞ্জের মুকসুদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নিলু মুন্সী (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার বেলা ১১টার দিকে উপজেলার কমলাপুর গ্রামে এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন। নিহত নিলু মুন্সী কমলাপুর গ্রামের আনোয়ার মুন্সীর ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আনোয়ার মুন্সী গ্রুপ ও নূর ইসলাম গ্রুপের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এদিন প্রথমে আনোয়ার মুন্সীর লোকেরা হাসপাতাল গেটে নূর ইসলামকে আক্রমণ করেন। এতে নুর ইসলাম আহত হয়। এ ঘটনার জেরে নুর ইসলামের লোকজন আনোয়ার মুন্সীর বাড়িতে গিয়ে হামলা ও ভাঙচুর চালায়। পরে দুপক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয় পক্ষের নারীসহ অন্তত ১১ জন আহত হয়। প্রথমে আহতদেরকে মুকসুদপুর হাসপাতালে ভর্তি করা হয়। পরে মারাত্মক আহত নিলু মুন্সী (৫০), তার স্ত্রী রুপা বেগম (৪০), তার আহত ভাই মিলন মুন্সী (৫২), দুলাল মুন্সীকে (৪০) ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হয়। সেখানে নিলু মুন্সীকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। অপরপক্ষের নূর ইসলামকে (৩৩) মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যদেরকে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্রাহ আল মামুন একজন নিহতের তথ্য নিশ্চিত করে সমকালকে বলেছেন, এলাকার শান্তিশৃঙ্খলা বজায় রাখতে তারা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ঘটনাস্থলে পুলিশের পাশাপাশি সেনা ও র্যাব সদস্যরা উপস্থিত রয়েছেন। এলাকায় এখন থমথমে ভাব বিরাজ করছে। - বিষয় : - গোপালগঞ্জ - নিহত - আধিপত্য বিস্তার - সংঘর্ষ