ভাঙ্গায় গাড়িবহরে হামলায় বর-কনেসহ আহত ১৫
Why this classification
The article reports a specific, recent attack on a wedding party in Azimnagar, Bhanga, Faridpur, where unidentified youths beat people and vandalised vehicles after a dispute over horn honking. At least 15 people were injured and the bride's gold ornaments, reportedly about 40 bhori, were snatched.
Killed
0
Injured
15
Summary
ফরিদপুরের ভাঙ্গার আজিমনগর মোড়া বাজারে হর্ন বাজানো নিয়ে বিরোধের জেরে দুর্বৃত্তরা বরযাত্রীদের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর চালায়, এতে বর-কনেসহ অন্তত ১৫ জন আহত হন। বরের দাবি, এ সময় নববধূর প্রায় ৪০ ভরি স্বর্ণালংকার ছিনতাই করা হয়েছে।
AI analysis
Category
Criminal Violence
Confidence
88% · severity 6
Perpetrator side
Victim side
Other actors
Affected infrastructure
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 15
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Unknown
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 02/04/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text (2 sources)
তরুণের চুল কেটে দিল জনতা
তরুণের চুল কেটে দিল জনতা সালথা (ফরিদপুর) প্রতিনিধি প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৬ | ০৮:০১ | প্রিন্ট সংস্করণ সালথায় মাদক বিক্রির অভিযোগে জুনায়েদ ওরফে জুনা নামের এক তরুণকে আটকের পর তাঁর মাথার চুল কেটে দিয়েছে স্থানীয় জনতা। গত শুক্রবার রাত ৮টার দিকে উপজেলার গট্টি ইউনিয়নের ভাবুকদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত জুনায়েদ ভাবুকদিয়া গ্রামের সামাদ মিয়ার ছেলে। ও ঘটনার ৫৭ সেকেন্ডের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। তাতে দেখা যায়, কেঁচি দিয়ে এক তরুণের মাথার চুল কেটে দিচ্ছেন এক ব্যক্তি। চারপাশে দাঁড়িয়ে সেই দৃশ্য দেখছে জনতা। ভাবুকদিয়া গ্রামের কয়েকজন বাসিন্দা জানান, জুনায়েদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে এলাকায় গাঁজা ও ইয়াবা বিক্রির অভিযোগ রয়েছে। বিষয়টি নিয়ে এলাকাবাসীর বারবার সতর্ক করার পরও তিনি মাদক কারবার চালিয়ে যাচ্ছিলেন। গত শুক্রবার রাতে কয়েকজন বহিরাগত ব্যক্তি ভাবুকদিয়া গ্রামে জুনায়েদের কাছে মাদক কিনতে আসেন। স্থানীয়রা টের পেয়ে জুনায়দেকে আটক করেন। পরে জনতা তাঁর মাথার চুল কেটে দিয়ে প্রতিবাদ জানান। ঘটনার সময় উপস্থিত থাকা কয়েকজন ব্যক্তি জানান, চুল কাটার সময় জুনায়েদ ভুল স্বীকার করে আর মাদক কারবারে জড়াবেন না বলে অঙ্গীকার করেন। পরে তাঁকে ছেড়ে দেওয়া হয়। সালথা থানার পরিদর্শক (তদন্ত) ইন্দ্রজিৎ মল্লিক বলেন, ‘এমন ঘটনা আমার জানা নেই। আমি খোঁজ নিচ্ছি।’ - বিষয় : - শাস্তি
ভাঙ্গায় গাড়িবহরে হামলায় বর-কনেসহ আহত ১৫
ভাঙ্গায় গাড়িবহরে হামলায় বর-কনেসহ আহত ১৫ ৪০ ভরি স্বর্ণালংকার ছিনতাই Advertisement ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম প্রিন্ট সংস্করণ ভাঙ্গায় হর্ন বাজানোকে কেন্দ্র করে বরযাত্রীর ওপর হামলা ও ভাঙচুর চালিয়েছে দুর্বৃত্তরা। এতে বর-কনেসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। ভাঙ্গার আজিমনগর মোড়া বাজারে এ হামলা হয়। এতে বরপক্ষের একটি প্রাইভেট কার, দুটি মাইক্রোবাসসহ ৩টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। জানা গেছে, সোনামুখী এলাকার প্রবাসী বর ইব্রাহিম মোল্লা নববধূ নিয়ে ফেরার পথে আজিমনগরে যানজট তৈরি হয়। তখন ১৫-২০ জন যুবক মোটরসাইকেলে বসে হর্ন দিতে থাকে। এ নিয়ে বরপক্ষের সঙ্গে তাদের তর্ক-বিতর্ক হয়। একপর্যায়ে মোটরসাইকেল আরোহীরা বরযাত্রীদের মারধর করে ও ভাঙচুর চালায়। হামলায় আহতদের ভাঙ্গা হাসপাতালে ও গুরুতর আহত দুজনকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। বর ইব্রাহিম মোল্লা বলেন, ওই সময় নববধূর স্বর্ণসহ প্রায় ৪০ ভরি স্বর্ণালংকার দুর্বৃত্তরা ছিনতাই করে নিয়ে গেছে। এ ব্যাপারে ওসি মো. মিজানুর রহমান বলেন, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
