দুই গ্রামের সংঘর্ষে আহত ৪০, নদী থেকে নারীর টেঁটাবিদ্ধ লাশ উদ্ধার
Why this classification
The article describes a physical clash over char land between local villagers, without any political party or election context, so it is classified as non‑political violence.
Killed
1
Injured
40
Summary
কুমিল্লা তিতাস ও মেঘনা উপজেলার দুই গ্রামের মধ্যে চরের দখল নিয়ে সংঘর্ষে কমপক্ষে ৪০ জন আহত এবং আলীপুর গ্রামের কোহিনুর বেগম (৪৫) নামের এক নারী নিহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজন গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং মৃতদেহটি মেঘনা নদী থেকে উদ্ধার করা হয়েছে।
AI analysis
Category
Criminal Violence
Confidence
94% · severity 8
Perpetrator side
Victim side
Other actors
Affected infrastructure
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 1
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 40
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 26/07/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text
দুই গ্রামের সংঘর্ষে আহত ৪০, নদী থেকে নারীর টেঁটাবিদ্ধ লাশ উদ্ধার
দুই গ্রামের সংঘর্ষে আহত ৪০, নদী থেকে নারীর টেঁটাবিদ্ধ লাশ উদ্ধার আহত কয়েকজন বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) ও হোমনা (কুমিল্লা) প্রতিনিধি প্রকাশ: ২৬ জুলাই ২০২৬ | ২১:১৬ | আপডেট: ২৬ জুলাই ২০২৬ | ২১:৫৬ চর দখল নিয়ে পূ্র্ব বিরোধকে কেন্দ্র করে কুমিল্লার তিতাস ও মেঘনা উপজেলার দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষে কোহিনুর বেগম (৪৫) নামে এক নারী নিহত হয়েছেন। সংঘর্ষের পর মেঘনা নদী থেকে তার টেঁটাবিদ্ধ লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় উভয়পক্ষের অন্তত ৪০ জন আহত হয়েছেন। তাদের অধিকাংশই টেঁটাবিদ্ধ হয়েছেন। আজ রোববার দুপুর থেকে বিকেল পর্যন্ত মেঘনা উপজেলার চরবিনতপুর গ্রামের বাসিন্দাদের সঙ্গে তিতাস উপজেলার চরভাটেরা গ্রামের বাসিন্দাদের মধ্যে এ সংঘর্ষ হয়। তবে এই সংঘর্ষে চরবিনতপুরের পরে আলীপুর গ্রামের বাসিন্দারা যোগ দেন। প্রায় দুই ঘণ্টা ধরে চলা সংঘর্ষে আহতদের তিতাস ও মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত কোহিনুর বেগম মেঘনা উপজেলার আলীপুর গ্রামের ট্রলারচালক কাবিল মিয়ার স্ত্রী। স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, রোববার দুপুরে তিতাসের চরভাটেরা গ্রামের প্রবাসী মো. শাহবাজ ও মজনু মিয়া ব্যক্তিগত কাজে মেঘনা উপজেলায় যান। সেখানে চরবিনতপুর গ্রামের আলী আকবর ও তার লোকজন তাদের মারধর করে আটকে রাখেন। বিষয়টি জানতে পেরে চরভাটেরা গ্রামের লোকজন সেখানে গিয়ে তাদের উদ্ধার করে নিয়ে আসেন। এ ঘটনাকে কেন্দ্র করে বিকেলে আলীপুর ও চরবিনতপুর গ্রামের বাসিন্দাদের সঙ্গে চরভাটেরা গ্রামের বাসিন্দাদের সংঘর্ষ শুরু হয়। এতে উভয়পক্ষের প্রায় ৪০ জন আহত হন। তিতাসের ১৫ জন এবং মেঘনার ২৫ জন আহত হয়েছেন বলে স্থানীয় সূত্র জানিয়েছে। আহতদের মধ্যে চরবিনতপুরের স্বপন মিয়া (২৭), সাগর মিয়া (৪০) এবং চরভাটেরার জসিম উদ্দিনকে (৩৫) গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এদিকে সংঘর্ষের পর আলীপুর এলাকায় মেঘনা নদীতে টেঁটাবিদ্ধ এক নারীর লাশ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে লাশটি উদ্ধার করে আলীপুর গ্রামের ট্রলারচালক কাবিল মিয়ার স্ত্রী কোহিনুর বেগমের বলে শনাক্ত করা হয়। চরবিনতপুর গ্রামের আলী আকবর অভিযোগ করেন, চরভাটেরার শাহ আলম মেম্বারের নেতৃত্বে তিতাসের লোকজন তাদের গ্রামে হামলা চালিয়েছে। এতে প্রায় ৫০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। হামলার সময় শতাধিক বাড়িতে লুটপাট, নারীদের কানের দুল খুলে নেওয়া এবং গরু নিয়ে যাওয়ার অভিযোগও করেন তিনি। তবে এ বিষয়ে বক্তব্য জানতে চরভাটেরা গ্রামের শাহ আলমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। তিতাস থানার ওসি মো. মমিরুল হক বলেন, ঘটনার পর তিতাস থানা থেকে ২৫ জন পুলিশ সদস্য ঘটনাস্থলে পাঠানো হয়েছে। সন্ধ্যা ৭টার পর তিতাসের পরিস্থিতি স্বাভাবিক ছিল। মেঘনা থানার ওসি মো. শহীদুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সংঘর্ষে ১৫ থেকে ১৬ জন আহত হয়েছেন। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সতর্ক রয়েছে। স্থানীয়রা জানান, মেঘনা নদীর এপারে তিতাস উপজেলা এবং ওপারে মেঘনা উপজেলা। দুই উপজেলার সীমানা-সংলগ্ন চর নিয়ে দীর্ঘদিন ধরে দুই উপজেলার বাসিন্দাদের মধ্যে বিরোধ চলে আসছে। এর আগে গত ১৫ জুনও দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষে অন্তত ২০ জন আহত হন এবং বেশ কিছু বাড়িঘর ভাঙচুর করা হয়। - বিষয় : - ব্রাহ্মণবাড়িয়া - টেঁটাবিদ্ধ - মরদেহ উদ্ধার - আহত
