ফতুল্লায় বিএনপি নেতার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাঙচুর, ছুরিকাহত ১

AI-classifiedconfidence 85%

Why this classification

The article reports a specific incident on the night of 10 March 2026 in which BNP youth-wing members attacked a business with weapons, smashed it, looted cash, and stabbed a man named Ripon, cutting half his wrist. This is a concrete physical attack, so it counts as violence.

Reported by:JugantorSingle source
10/03/26•কুতুবপুর উত্তরপাড়া, ফতুল্লা

Killed

0

Injured

1

Summary

নারায়ণগঞ্জের ফতুল্লার কুতুবপুর উত্তরপাড়ায় (১০ মার্চ ২০২৬) রাতে যুবদলের দুই নেতার বিরোধের জেরে যুগ্ম সম্পাদক আল আমিনের ইট-বালুর ব্যবসা প্রতিষ্ঠানে দেশীয় অস্ত্র দিয়ে হামলা, ভাঙচুর ও ক্যাশ থেকে টাকা লুটের ঘটনা ঘটে। বাধা দিতে গেলে রিপন নামে একজন ছুরিকাহত হন, তার হাতের কবজির অর্ধেক কেটে যায় এবং তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

AI analysis

Category

Political Violence

Confidence

85% · severity 6

Perpetrator side

BNP

Victim side

BNP

Other actors

আল আমিন (কুতুবপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড যুবদলের যুগ্ম সম্পাদক)ইসমাইল হোসেন (কুতুবপুর ইউনিয়ন যুবদলের জ্যেষ্ঠ সহসভাপতি)রিপন (ছুরিকাহত ব্যক্তি)আব্দুল মান্নান (ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা)

Affected infrastructure

ইট-বালুর ব্যবসা প্রতিষ্ঠানপ্রতিষ্ঠানের শাটারচেয়ার-টেবিলক্যাশ থেকে লুট হওয়া টাকা

Tags

Party ClashExtortion

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 1

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: BNP

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: BNP

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 10/03/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Jugantor · 11/03/26open original ↗

ফতুল্লায় বিএনপি নেতার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাঙচুর, ছুরিকাহত ১

ফতুল্লায় বিএনপি নেতার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাঙচুর, ছুরিকাহত ১ Advertisement ফতুল্লা (নারায়ণগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ১১ মার্চ ২০২৬, ১২:০০ এএম প্রিন্ট সংস্করণ নারায়ণগঞ্জের ফতুল্লায় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে বিএনপি নেতার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করা হয়েছে। এ সময় বাধা দিতে গেলে রিপন নামে একজনকে ছুরিকাঘাত করে হাতের কবজির অর্ধেক কেটে ফেলা হয়েছে। মঙ্গলবার রাতে ফতুল্লার কুতুবপুর উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। কুতুবপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড যুবদলের যুগ্ম সম্পাদক আল আমিন জানান, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি মাদকবিরোধী একটি লেখা পোস্ট করেন। এতে ক্ষিপ্ত হয়ে একই ইউনিয়ন যুবদলের জ্যেষ্ঠ সহসভাপতি ইসমাইল হোসেন দলবল নিয়ে প্রথমে দিনের বেলায় তাকে মারধর করে। পরে রাতে ফের দলবল নিয়ে তার ইট-বালুর ব্যবসা প্রতিষ্ঠানে দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায়। প্রতিষ্ঠানের শাটার কুপিয়ে ভেঙে ভেতরে প্রবেশ করে চেয়ার-টেবিল ভাঙচুর করে ক্যাশ থেকে টাকা লুটে নেয়। এ সময় রিপন নামে একজন বাধা দিতে গেলে হত্যার উদ্দেশ্যে তার পেটে ছুরিকাঘাত করলে হাতের কবজিতে লাগে। এতে কবজির অর্ধেক কেটে যায়। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এদিকে অভিযোগ অস্বীকার করে যুবদল নেতা ইসমাইল বলেন, কয়েকদিন আগে অবৈধ ব্যবসায়ীরা সিলেট থেকে পাথরের ট্রাকে লুকিয়ে বিপুল পরিমাণে চকলেট নিয়ে আসে কুতুবপুরে। বিষয়টি জানতে পেরে আল আমিন দলবল নিয়ে ওই ট্রাক আটক করে ব্যবসায়ীদের কাছ থেকে সাড়ে ৩ লাখ টাকা হাতিয়ে নেয়। এ টাকা আল আমিন একাই আত্মসাৎ করায় তার সহযোগীরা ক্ষিপ্ত হয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়েছে। এ হামলার বা হামলাকারীদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি শান্ত রয়েছে।