কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঢুকে আহতকে দ্বিতীয়বার কোপাল প্রতিপক্ষ

AI-classifiedconfidence 90%

Why this classification

This incident was classified as criminal violence in Gopalganj. Parties reported: Jamal Biswas Family, Panna Biswas Family. Reported casualties: 0 killed and 1 injured. Reported by 2 sources.

Reported by:Ajker PatrikaProthom AloJugantorSamakalCorroborated · 4 sources
27/03/26•Kotwalipara Upazila Health Complex

Killed

0

Injured

1

Summary

গোপালগঞ্জের কোটালীপাড়ায় জমি নিয়ে বিরোধের জেরে রাসেল বিশ্বাস নামের এক যুবককে ২৭ মার্চ ২০২৬ সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঢুকে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। এর আগে বৃহস্পতিবার রাতে তাকে মারধর করা হয়েছিল।

AI analysis

Category

Criminal Violence

Confidence

90% · severity 5

Parties involved

Jamal Biswas FamilyPanna Biswas Family

Tags

Land DisputeMurder

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 1

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Unknown

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Unknown

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 27/03/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text (4 sources)

Source 1: Samakal · 27/03/26open original ↗

কোটালীপাড়ায় হাসপাতালে ঢুকে চিকিৎসাধীন যুবককে কুপিয়ে জখম

কোটালীপাড়ায় হাসপাতালে ঢুকে চিকিৎসাধীন যুবককে কুপিয়ে জখম কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রাসেল বিশ্বাস গোপালগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ২৭ মার্চ ২০২৬ | ১৪:৩০ | আপডেট: ২৭ মার্চ ২০২৬ | ১৪:৪২ গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঢুকে চিকিৎসাধীন এক যুবককে কুপিয়ে গুরুতর আহত করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আহত যুবকের নাম রাসেল বিশ্বাস (২৫)। চিকিৎসক ও স্বজনেরা জানিয়েছেন, তার অবস্থা আশঙ্কাজনক। শুক্রবার সকালে হাসপাতালে ঢুকে এ হামলার ঘটনা ঘটে। এর আগে বৃহস্পতিবার রাতে রাসেল বিশ্বাসকে মারধর করা হলে আজ সকালে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে দ্বিতীয় দফায় হাসপাতালে এসে তাকে কুপিয়ে গুরুতর আহত করে প্রতিপক্ষের লোকজন। গুরুতর আহত রাসেল বিশ্বাস উপজেলার বর্ষাপাড়া গ্রামের জামাল বিশ্বাসের ছেলে। জানা গেছে, বর্ষাপাড়া গ্রামের জামাল বিশ্বাসের সাথে তার ভাই পান্না বিশ্বাসের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। বৃহস্পতিবার রাতে পান্না বিশ্বাসের লোকজন রাসেল বিশ্বাসকে মারধর করে। আজ শুক্রবার সকালে রাসেল বিশ্বাসকে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। পরে পান্না বিশ্বাসের লোকজন হাসপাতালে এসে রাসেলকে কুপিয়ে গুরুতর আহত করে। রাসেল বিশ্বাসের ভাই রবিউল বিশ্বাস বলেন, দীর্ঘদিন ধরে জমি নিয়ে আমার চাচা পান্না বিশ্বাসের সাথে বিরোধ চলছিল। এর সূত্র ধরে বৃহস্পতিবার রাতে পান্না বিশ্বাসের লোকজন আমার ভাইকে মারধর করে। তাকে হাসপাতালে নিয়ে গেলে সেখানে শাওন বিশ্বাস, বাবু বিশ্বাস, মানিক বিশ্বাস, অনিক বিশ্বাস ও হাফিজুর বিশ্বাস আমার ভাই রাসেলকে চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। তার অবস্থা এখন আশঙ্কাজনক। এ বিষয়ে জানার জন্য পান্না বিশ্বাসের বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি। তার মুঠোফোনও বন্ধ রয়েছে। এ কারণে বক্তব্য পাওয়া যায়নি। কোটালীপাড়া থানার এসআই সুব্রত মালো বলেন, ঘটনাটি শোনার সাথে সাথে আমরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়েছি। সেখানকার পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।    - বিষয় : - হাসপাতাল - কোটালীপাড়া - হামলা - জখম

Source 2: Ajker Patrika · 27/03/26open original ↗

কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঢুকে আহতকে দ্বিতীয়বার কোপাল প্রতিপক্ষ

গোপালগঞ্জের কোটালীপাড়ায় জমি নিয়ে বিরোধের জেরে রাসেল বিশ্বাস (২৫) নামের এক যুবককে মারধরের পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঢুকে দ্বিতীয় দফায় কুপিয়ে গুরুতর জখম করেছে প্রতিপক্ষ। আজ শুক্রবার সকালে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই ঘটনা ঘটে।আহত রাসেল বিশ্বাস উপজেলার বর্ষাপাড়া গ্রামের জামাল বিশ্বাসের ছেলে। বর্তমানে তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে পরিবার সূত্রে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, বর্ষাপাড়া গ্রামের জামাল বিশ্বাসের সঙ্গে তাঁর আপন ভাই পান্না বিশ্বাসের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। এর জেরে গতকাল বৃহস্পতিবার রাতে পান্না বিশ্বাসের লোকজন জামালের ছেলে রাসেল বিশ্বাসকে মারধর করে।পরিবারের সদস্যরা আজ সকালে রাসেলকে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অভিযোগ রয়েছে, এ সময় পান্না বিশ্বাসের লোকজন সেখানে এসে চায়নিজ কুড়াল দিয়ে রাসেলকে কুপিয়ে গুরুতর আহত করে। রাসেলের ভাই রবিউল বিশ্বাস বলেন, জমি নিয়ে দীর্ঘদিন ধরে তাঁর চাচা পান্না বিশ্বাসের সঙ্গে বিরোধ চলছিল। এর জেরে বৃহস্পতিবার রাতে পান্না বিশ্বাসের লোকজন তাঁর ভাইকে মারধর করে। পরে হাসপাতালে ভর্তি করার পর সেখানে এসে শাওন বিশ্বাস, বাবু বিশ্বাস, মানিক বিশ্বাস, অনিক বিশ্বাস ও হাফিজুর বিশ্বাস চায়নিজ কুড়াল দিয়ে রাসেলকে কুপিয়ে গুরুতর আহত করেন।এ বিষয়ে জানতে পান্না বিশ্বাসের বাড়িতে গিয়ে তাঁকে পাওয়া যায়নি। তাঁর মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া গেছে।কোটালীপাড়া থানার উপপরিদর্শক (এসআই) সুব্রত মালো বলেন, ঘটনাটি শোনার পর পুলিশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যায়। বর্তমানে সেখানে পরিস্থিতি শান্ত রয়েছে। এই ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Source 3: Jugantor · 04/07/26open original ↗

কোটালীপাড়ায় শিশু ধর্ষণচেষ্টায় ভ্যানচালক আটক

কোটালীপাড়ায় শিশু ধর্ষণচেষ্টায় ভ্যানচালক আটক Advertisement কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ০৪ জুলাই ২০২৬, ১২:০০ এএম প্রিন্ট সংস্করণ কোটালীপাড়ায় তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার ঘটনায় রিয়াজুল শেখ নামে এক ভ্যানচালককে আটক করেছে পুলিশ। রিয়াজুল পূর্ণবর্তী গ্রামের আনারউদ্দিন শেখের ছেলে। শুক্রবার বিকালে কুশলা ইউনিয়নের জাঠিয়া গ্রামে এ ঘটনা ঘটে। ভিকটিমের বাবা বলেন, তার মেয়ে বাড়ির পাশে খেলা করছিল। রিয়াজুল শেখ মেয়েকে একটি মন্দিরের পেছনে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এ সময় আশপাশের লোকজন দেখে ফেললে তাকে হাতেনাতে আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ রিয়াজুল শেখকে আটক থানায় নিয়ে যায়। এ ঘটনায় তিনি ভ্যানচালক রিয়াজুল শেখের শাস্তির দাবি জানান। কোটালীপাড়া থানার এসআই উত্তম কুমার সেন বলেন, ঘটনা শোনার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে গিয়ে ভ্যানচালক রিয়াজুল শেখকে আটক করে থানায় নিয়ে আসি।

Source 4: Prothom Alo · 27/03/26open original ↗

গোপালগঞ্জে হাসপাতালে ঢুকে চিকিৎসাধীন যুবককে কুপিয়ে জখম

আহত রাসেল বিশ্বাস। শুক্রবার সকালে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেছবি: প্রথম আলো গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঢুকে চিকিৎসাধীন এক যুবককে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। আজ শুক্রবার সকালে এ ঘটনা ঘটে। আহত রাসেল বিশ্বাস (২৫) উপজেলার বর্ষাপাড়া গ্রামের জামাল বিশ্বাসের ছেলে। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক ও স্বজনেরা। স্থানীয় সূত্র জানায়, জমি-সংক্রান্ত বিরোধ নিয়ে দীর্ঘদিন ধরে চাচা পান্না বিশ্বাসের সঙ্গে রাসেলের পরিবারের দ্বন্দ্ব চলছিল। এর জেরে গতকাল বৃহস্পতিবার রাতে পান্নার লোকজন রাসেলকে মারধর করেন। পরে আজ সকালে আহত অবস্থায় রাসেলকে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অভিযোগ উঠেছে, হাসপাতালে ভর্তির পরও পান্নার লোকজন সেখানে গিয়ে রাসেলকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেন। রাসেলের ভাই রবিউল বিশ্বাস বলেন, জমি নিয়ে বিরোধের জেরে তাঁর চাচা পান্না বিশ্বাসের লোকজন গতকাল রাতে রাসেলকে মারধর করেন। পরে আজ সকালে হাসপাতালে নেওয়ার পর শাওন বিশ্বাস, বাবু বিশ্বাস, মানিক বিশ্বাস, অনিক বিশ্বাস ও হাফিজুর বিশ্বাস মিলে চায়নিজ কুড়াল দিয়ে রাসেলকে কুপিয়ে গুরুতর আহত করেন। অভিযোগের বিষয়ে পান্না বিশ্বাসের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে বাড়িতে পাওয়া যায়নি। তাঁর মুঠোফোন নম্বরও বন্ধ পাওয়া গেছে। কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মৃদুল কুমার দাস প্রথম আলোকে বলেন, সকালে বর্ষাপাড়া এলাকা থেকে রাসেল নামের এক রোগী চিকিৎসা নিতে আসেন। এ সময় পাঁচ-ছয়জন দুর্বৃত্ত হাসপাতালে ঢুকে রাসেলকে কুপিয়ে গুরুতর আহত করে। তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে কোটালীপাড়া থানার উপপরিদর্শক সুব্রত মালো বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত হাসপাতালে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রথম আলোর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন জেলা থেকে আরও পড়ুন অপরাধহামলাকোটালীপাড়াঢাকা বিভাগগোপালগঞ্জ