৪০০ গ্যাস সিলিন্ডার লুটের ৭ দিন পর মামলা নথিভুক্ত

AI-classifiedconfidence 95%

Why this classification

দুর্বৃত্তরা ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে ও হত্যার হুমকি দিয়ে ট্রাকচালক ও তাঁর সহকারীকে জিম্মি করে সিলিন্ডার লুট করায় এটি সহিংস অপরাধ হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

Reported by:SamakalSingle source
07/10/26•চকনূর, রৌহা সেতু, পাঙ্গাসী ইউনিয়ন, রায়গঞ্জ

Killed

0

Injured

0

Summary

সিরাজগঞ্জের রায়গঞ্জে চলন্ত ট্রাক থামিয়ে চালক ও সহকারীকে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে ৪০০টি গ্যাস সিলিন্ডার ও নগদ টাকা লুট করেছে দুর্বৃত্তরা।

AI analysis

Category

Criminal Violence

Confidence

95% · severity 3

Perpetrator side

Unknown

Victim side

Locals

Other actors

চালক আসিফসহকারী ইউসুফমো. মহিদুল ইসলামমো. সাকিবমো. গোলাম মোস্তফা

Affected infrastructure

ট্রাকগ্যাস সিলিন্ডার

Tags

Robbery

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Unknown

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 07/10/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Samakal · 16/10/26open original ↗

৪০০ গ্যাস সিলিন্ডার লুটের ৭ দিন পর মামলা নথিভুক্ত

সিরাজগঞ্জের রায়গঞ্জ ৪০০ গ্যাস সিলিন্ডার লুটের ৭ দিন পর মামলা নথিভুক্ত ফাইল ছবি সিরাজগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬ | ০৩:৪৯ সিরাজগঞ্জের রায়গঞ্জে ট্রাক থেকে প্রায় ১৪ লাখ টাকার ৪০০টি গ্যাস সিলিন্ডার লুটের ঘটনার সাত দিন পর মামলা নিয়েছে পুলিশ। ভুক্তভোগীর দেওয়া অভিযোগটি গত বুধবার রাতে মামলা হিসেবে নথিভুক্ত করা হয়। গত ৭ অক্টোবর রাত ৩টার দিকে উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের চকনূর এলাকায় তালুকদার ফিলিং স্টেশনের কাছে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পরদিন রায়পুর থানায় অভিযোগ দেন গ্যাস সিলিন্ডারের মালিক নারায়ণগঞ্জ সদর উপজেলার ডিক্রির চরের (গোপচর) বাসিন্দা মোহাম্মদ শফিউল্লাহ (৩০)। এতদিন মামলা না নেওয়ায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। পুলিশ জানিয়েছে, গত বুধবার রাতে রায়গঞ্জ থানা ও বগুড়ার শাজাহানপুর থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে তিনজনকে আটক করে। তারা হলেন– ট্রাকচালক মো. মহিদুল ইসলাম (২৬), হেলপার মো. সাকিব (২০) ও দোকান মালিক মো. গোলাম মোস্তফা (৪৬)। তাদের বাড়ি বগুড়ার শাজাহানপুর ও সদর উপজেলায়। এ সময় উদ্ধার করা হয়েছে ৪৮টি সিলিন্ডার ও ঢাকা মেট্রো-ন-১৯-৯৮০০ নম্বরের একটি ট্রাক। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ৭ অক্টোবর রাতে রায়গঞ্জের চকনূর এলাকার তালুকদার ফিলিং স্টেশন থেকে একটি ট্রাক বিভিন্ন কোম্পানির ৪০০টি গ্যাস সিলিন্ডার নিয়ে ঢাকার দিকে যাত্রা করে। সেটি রৌহা সেতুর কাছে পৌঁছালে ১৫-১৬ জন ব্যক্তি গতিরোধ করে। তারা ট্রাকের চালক আসিফ ও তাঁর সহকারী ইউসুফকে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে। তারা হত্যার হুমকি দিয়ে ট্রাকটি নিজেদের নিয়ন্ত্রণে নেয়। পরে ভোর ৪টার দিকে ষোলমাইল ফায়ার সার্ভিস এলাকার কবরস্থান-সংলগ্ন ফাঁকা রাস্তায় ট্রাক থামায় তারা। এ সময় দুটি মিনি ট্রাকে গ্যাস সিলিন্ডারগুলো তুলে নেয়। পাশাপাশি চালক ও সহকারীর কাছে থাকা তিনটি মোবাইল ও নগদ ৬০ হাজার টাকাও ছিনিয়ে নেওয়া হয়। এক পর্যায়ে তাদের দুজনকে নির্জন জায়গায় ফেলে ট্রাকটি নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এলাকাবাসী তাদের উদ্ধার করে। রায়গঞ্জ থানার ওসি মো. আহসানুজ্জামান বলেন, প্রাথমিকভাবে ঘটনাটি পরিকল্পিত বলে তাদের ধারণা। ব্যবসায়িক অংশীদারদের অভ্যন্তরীণ দ্বন্দ্ব থেকে এ ঘটনা ঘটে থাকতে পারে। বিষয়টির তদন্ত চলছে। মামলা নথিভুক্ত করতে দেরি হওয়ার প্রসঙ্গে তাঁর দাবি, ‘খোঁজখবর নিয়ে তারপর মামলা রেকর্ড করা হলো।’ তিনি জানান, বুধবার রাতের যৌথ অভিযানে চালক মহিদুল ইসলামকে বগুড়ার শাহজাহানপুর উপজেলার ফকিরপাড়া ও সহকারী সাকিবকে একই উপজেলার বামুনিয়া চাঁদবাড়িয়া থেকে গ্রেপ্তার করা হয়। অপরদিকে চোরাই গ্যাস সিলিন্ডার কেনার দায়ে ক্রেতা গোলাম মোস্তফাকে বগুড়া সদর উপজেলার আদির বাজার থেকে গ্রেপ্তার করেন তারা। অতিরিক্ত পুলিশ সুপার (রায়গঞ্জ সার্কেল) সাইফুল ইসলাম খান জানিয়েছেন, গ্রেপ্তার ব্যক্তিদের গতকাল বৃহস্পতিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামির গ্রেপ্তার ও লুণ্ঠিত অপর সিলিন্ডারগুলো উদ্ধারের চেষ্টা চলছে। - বিষয় : - সিরাজগঞ্জ