চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার ডেলিভারি বন্ধ, গেটে শ্রমিক বিক্ষোভ

AI-classifiedconfidence 85%

Why this classification

ঘটনাটি একটি সুনির্দিষ্ট সংঘর্ষ যেখানে নিরাপত্তাকর্মীদের দ্বারা শ্রমিককে মারধর করা হয়েছে এবং এর প্রতিবাদে শ্রমিকরা কাজ বন্ধ করে দিয়েছে। এটি রাজনৈতিক সহিংসতা হিসেবে চিহ্নিত কারণ এটি শ্রমিক ইউনিয়ন ও কর্তৃপক্ষের মধ্যে ক্ষমতার দ্বন্দ্ব এবং শ্রমিক আন্দোলনের সাথে সম্পর্কিত।

Reported by:SamakalSingle source
28/09/26•চট্টগ্রাম বন্দর, ৪ নম্বর গেট

Killed

0

Injured

1

Summary

২০২৬-০৯-২৮ তারিখে চট্টগ্রাম বন্দরের গেটে পাস ইস্যুকে কেন্দ্র করে নিরাপত্তাকর্মীদের সাথে ট্রেইলর শ্রমিকদের সংঘর্ষ হয় এবং এক শ্রমিককে মারধর করা হয়। এর প্রতিবাদে পরিবহন শ্রমিকরা কন্টেইনার ডেলিভারি বন্ধ করে দেয়, ফলে বন্দরে অচলাবস্থা সৃষ্টি হয়।

AI analysis

Category

Political Violence

Confidence

85% · severity 5

Perpetrator side

Port Security Staff

Victim side

Transport Workers

Other actors

মোকতার হোসেন (কোষাধ্যক্ষ, ট্রেইলর শ্রমিক অ্যাসোসিয়েশন)আবুল খায়ের (সাধারণ সম্পাদক, প্রাইম মুভারস শ্রমিক ইউনিয়ন)সৈয়দ রেফায়েত হামিম (বন্দর সচিব)

Affected infrastructure

কন্টেইনার ডেলিভারি কার্যক্রমকাভার্ডভ্যান চলাচল

Tags

Labor UnrestPort BlockadeClash

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 1

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Port Security Staff

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Transport Workers

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 28/09/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Samakal · 29/09/26open original ↗

চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার ডেলিভারি বন্ধ, গেটে শ্রমিক বিক্ষোভ

চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার ডেলিভারি বন্ধ, গেটে শ্রমিক বিক্ষোভ ফাইল ছবি চট্টগ্রাম ব্যুরো প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬ | ২০:৪৯ পণ্যবাহী ট্রেইলরের এক শ্রমিককে মারধরের অভিযোগে চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার ডেলিভারি বন্ধ করে দিয়েছেন পরিবহন শ্রমিকরা। গেট পাস ইস্যুকে কেন্দ্র করে ওই মারধরের ঘটনা ঘটে বলে অভিযোগ উঠেছে। আজ সোমবার বিকেল ৩টা থেকে বন্দরের গেট দিয়ে কন্টেইনারবাহী পণ্য পরিবহন বন্ধ রয়েছে। একই সঙ্গে বন্ধ রয়েছে কাভার্ডভ্যান চলাচলও। এতে বন্দর এলাকায় পণ্য পরিবহনে অচলাবস্থার সৃষ্টি হয়েছে। রাত ৮টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত কন্টেইনার ডেলিভারি কার্যক্রম স্বাভাবিক হয়নি। শ্রমিকদের অভিযোগ, বন্দর গেট দিয়ে প্রবেশের পাস ইস্যুকে কেন্দ্র করে ট্রেইলর শ্রমিক অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ মোকতার হোসেনের সঙ্গে বন্দরের গেটে কর্মরত নিরাপত্তাকর্মীদের প্রথমে বাগ্বিতণ্ডা এবং পরে ধাক্কাধাক্কি হয়। একপর্যায়ে নিরাপত্তাকর্মীরা তাকে মারধর করেন বলে অভিযোগ শ্রমিকদের। এ ঘটনার প্রতিবাদে তারা পণ্য পরিবহন বন্ধ করে দেন। প্রাইম মুভারস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবুল খায়ের বলেন, ‘গেট পাসের নির্ধারিত ফি ৫৭ টাকা হলেও ৮০ থেকে ১০০ টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে। সমিতির কোষাধ্যক্ষ মোকতার হোসেনের কাছ থেকেও বাড়তি টাকা নেওয়ার প্রতিবাদ করলে গেট থেকে বন্দরের নিরাপত্তাকর্মীরা এসে তাকে মারধর করেন। পরে বিষয়টি বন্দর কর্তৃপক্ষকে জানালে তারা এসে আমাদের আশ্বস্ত করেন এবং মীমাংসার প্রস্তাব দেন।’ তিনি আরও বলেন, ‘এরপর আমরা সবাই চার নম্বর গেটে গেলে সেখানে আরেক দল আমাদের দিকে তেড়ে আসে। এ অবস্থায় নিরাপত্তার কারণে আমরা পণ্য পরিবহন বন্ধ করে দিই।’ শ্রমিকদের বিক্ষোভের কারণে বন্দরের বিভিন্ন গেটে পণ্যবাহী যানবাহন চলাচলে ভীতি তৈরি হয়েছে। ফলে কন্টেইনারবাহী ট্রেইলরের পাশাপাশি কাভার্ডভ্যানসহ অন্যান্য পণ্য পরিবহনও বন্ধ রয়েছে। বন্দরসংশ্লিষ্টরা জানান, চট্টগ্রাম বন্দর দিয়ে প্রতিদিন অন্তত পাঁচ হাজার একক কন্টেইনারবাহী পণ্য ডেলিভারি হয়। জাহাজ থেকে নামানোর পর এসব কন্টেইনার ট্রেইলরের মাধ্যমে বিভিন্ন গন্তব্যে নেওয়া হয়। পরিবহন বন্ধ থাকায় জাহাজ থেকে নামানো কন্টেইনার দ্রুত সরিয়ে নেওয়ার স্বাভাবিক প্রক্রিয়ায়ও এর প্রভাব পড়তে পারে। আজ বিকেল থেকে শ্রমিকরা বন্দরের চার নম্বর গেটে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন। পরিস্থিতি উত্তেজনাপূর্ণ থাকায় পণ্যবাহী যানবাহনের চলাচলও স্বাভাবিক হয়নি। চট্টগ্রাম বন্দর সচিব সৈয়দ রেফায়েত হামিম বলেন, ‘বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করছি। জানার পর এ বিষয়ে কথা বলতে পারব।’ - বিষয় : - চট্টগ্রাম - চট্টগ্রাম বন্দর