শ্রীপুরে অটোরিকশাচালককে গলা কেটে হত্যা
Why this classification
This incident was classified as criminal violence in Gazipur. Parties reported: Unidentified Miscreants. Reported casualties: 1 killed and 0 injured. Reported by 2 sources.
Killed
1
Injured
0
Summary
গাজীপুরের শ্রীপুরে মেহেদী হাসান আসিফ নামে এক অটোরিকশাচালককে গলা কেটে হত্যা করে মরদেহ বনে ফেলে গেছে দুর্বৃত্তরা। ২০২৬ সালের ১৩ মে রাতে নিখোঁজ হওয়ার পরদিন সকালে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
AI analysis
Category
Criminal Violence
Confidence
89% · severity 8
Parties involved
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 1
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Unknown
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Unknown
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 13/05/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text (2 sources)
শ্রীপুরে অটোরিকশাচালককে গলা কেটে হত্যা
গাজীপুরের শ্রীপুরে মেহেদী হাসান আসিফ (২২) নামে এক অটোরিকশাচালককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যার পর তাঁর মরদেহ পাশের একটি জঙ্গলে ফেলে রেখে যায়। ঘটনাস্থলের পাশে এক নারীর ওড়না, জোড়া জুতা ও মাথার চুলের ব্যান্ড পড়ে থাকতে দেখা গেছে।আজ সকালে উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের ডোয়াইবাড়ি গ্রামের বগারভিটা এলাকার গজারি বনের পাশের মাঠে স্থানীয়রা গলাকাটা মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। নিহত মেহেদী হাসান আসিফ উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের ডোয়াইবাড়ি গ্রামের মো. হুমায়ুন আহমেদ জাকিরের ছেলে। তিনি পেশায় অটোরিকশাচালক ছিলেন।নিহতের মা আছমা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, বুধবার বিকেলে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন তাঁর ছেলে। প্রতিদিন রাত ১১টার মধ্যেই তিনি বাড়ি ফিরতেন। কিন্তু গতকাল রাত হয়ে গেলেও বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা তাঁর মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেন। তবে ফোনটি বন্ধ পাওয়া যায়। তিনি বলেন, পরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করা হয় এবং অন্য অটোরিকশাচালকদের সঙ্গেও যোগাযোগ করা হয়। কিন্তু কোথাও তাঁর সন্ধান মেলেনি। ফজরের আজানের পর বাড়ির অদূরে একটি নির্জন স্থানে তাঁর অটোরিকশাটি পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। এতে পরিবারের দুশ্চিন্তা আরও বেড়ে যায়। পরে সকালে খোঁজাখুঁজির একপর্যায়ে বগারভিটা এলাকায় তাঁর গলাকাটা মরদেহ পাওয়া যায়।শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করেছে। ধারালো অস্ত্রের আঘাতে তাঁর গলা কাটা হয়েছে। ঘটনাস্থলে পাওয়া নারীর ওড়না, জুতা ও চুলের ব্যান্ডের বিষয়টিও গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।’
জঙ্গলের ধারে পড়ে ছিল অটোরিকশাচালকের রক্তাক্ত লাশ, পাশেই মিলল ওড়না–ক্লিপ
লাশ উদ্ধারের খবরে ঘটনাস্থলে ভিড় করেন স্থানীয় বাসিন্দারা। আজ সকালে গাজীপুরের শ্রীপুর উপজেলার ডোয়াইবাড়ি গ্রামেছবি: প্রথম আলো গাজীপুরের শ্রীপুর উপজেলায় বাড়ির অদূরে জঙ্গলের পাশ থেকে আসিফ মিয়া (২৫) নামের এক অটোরিকশাচালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার ডোয়াইবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। আসিফ মিয়া উপজেলার ডোয়াইবাড়ি এলাকার বাসিন্দা। তাঁর বাবা জাকির হোসেন ও মা আসমা খাতুন। নানা আবুল কালামের বাড়িতে মায়ের সঙ্গে বসবাস করতেন আসিফ। আজহার উদ্দিন নামের আসিফের এক স্বজন জানান, গতকাল সকালে অটোরিকশা নিয়ে বের হয়ে রাতে আর বাড়ি ফেরেননি আসিফ। রাতভর বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি। আজ সকালে বাড়ির পাশের জঙ্গলে তাঁর গলাকাটা লাশ দেখতে পান স্থানীয় কয়েকজন। একাধিক প্রত্যক্ষদর্শী জানান, লাশ দেখতে পেয়ে তাঁরা পুলিশে খবর পাঠান। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে। এ সময় ঘটনাস্থলের পাশ থেকে তাঁর অটোরিকশাটিও উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির আহমেদ বলেন, বাড়ির পাশেই আসিফের অটোরিকশা পড়ে ছিল। কিছুটা দূরে জঙ্গলে পাওয়া যায় তাঁর লাশ। লাশের আশপাশে একটি ওড়না, ক্যাপ, দুই জোড়া জুতা ও নারীদের ব্যবহৃত মাথার ক্লিপ পাওয়া গেছে। বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। প্রথম আলোর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন জেলা থেকে আরও পড়ুন শ্রীপুরউদ্ধারলাশগাজীপুরঅপরাধখুনঢাকা বিভাগ
