রাজারহাটে দাফনের ঘণ্টাখানেক পর কবর খুঁড়ে লাশ চুরির চেষ্টা

AI-classifiedconfidence 80%

Why this classification

This is a specific, recent incident in Kurigram in which unidentified people dug up a freshly buried grave to steal the body, which counts as a destructive crime involving a body. No one was reported killed or injured, and the attackers fled when villagers arrived.

Reported by:SamakalSingle source
22/05/26•Kanipara Jame Mosque graveyard, Bidyanondo Union, Rati Mouza, Rajarhat

Killed

0

Injured

0

Summary

কুড়িগ্রামের রাজারহাটে ২২ মে ২০২৬ (শুক্রবার) দিবাগত রাত ১টার দিকে কানিপাড়া জামে মসজিদ সংলগ্ন কবরস্থানে দাফনের ঘণ্টাখানেক পর একদল দুর্বৃত্ত কবর খুঁড়ে লাশ নিয়ে যাওয়ার চেষ্টা করে। এলাকাবাসী এগিয়ে এলে দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

AI analysis

Category

Criminal Violence

Confidence

80% · severity 3

Perpetrator side

Unknown

Victim side

Locals

Other actors

Unidentified miscreants (দুর্বৃত্ত)Ward member Lablu MiaRajarhat Police Station OC Mamunur Rashid

Affected infrastructure

Grave (কবর)

Tags

Robbery

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Unknown

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 22/05/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Samakal · 23/05/26open original ↗

রাজারহাটে দাফনের ঘণ্টাখানেক পর কবর খুঁড়ে লাশ চুরির চেষ্টা

রাজারহাটে দাফনের ঘণ্টাখানেক পর কবর খুঁড়ে লাশ চুরির চেষ্টা প্রতীকী ছবি রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ২৩ মে ২০২৬ | ১৩:১৬ কুড়িগ্রামের রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের রতি মৌজার কানিপাড়া জামে মসজিদ সংলগ্ন কবরস্থানে দাফনের কিছুক্ষণ পরই একটি লাশ চুরির চেষ্টার অভিযোগ উঠেছে। শুক্রবার (২২ মে) দিবাগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয়দের দাবি, কবর খুঁড়ে লাশ নিয়ে যাওয়ার চেষ্টা করছিল একদল দুর্বৃত্ত। তবে এলাকাবাসী বিষয়টি টের পেয়ে এগিয়ে এলে তারা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। স্থানীয় সূত্রে জানা গেছে, উক্ত গ্রামের বাসিন্দা আব্দুস সাত্তারের দ্বিতীয় ছেলে হারুন ঢাকায় মারা যান। পরে স্বজনরা তার মরদেহ গ্রামের বাড়িতে এনে কানিপাড়া জামে মসজিদ সংলগ্ন কবরস্থানে দাফন সম্পন্ন করেন। দাফনের প্রায় ঘণ্টাখানেক পর দুর্বৃত্তরা কবর ভেঙে মরদেহটি নিয়ে যাওয়ার চেষ্টা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পর এলাকায় চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা রাতেই কবরস্থানে ভিড় করেন এবং বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করেন। স্থানীয় ওয়ার্ড সদস্য লাভলু মিয়া বলেন, ঘটনার কথা শুনেছি। তবে এখনো বিস্তারিত জানতে পারিনি। রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ বলেন, ঘটনাটি সম্পর্কে ওই পরিবারের পক্ষ থেকে আমাকে অবহিত করা হয়নি। তবে রাতেই ফেসবুকে ঘটনাটি জানার পর আমি পুলিশ পাঠিয়েছি। আজ (শনিবার) সকালেও পুলিশের একটি টিম সেখানে অবস্থান করছে। আমরা বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখছি। - বিষয় : - কুড়িগ্রাম