চাঁদাবাজির প্রতিবাদে বাউফলে দোকান বন্ধ করে বিক্ষোভ

AI-classifiedconfidence 95%

Why this classification

This is classified as political violence because the alleged perpetrators are identified as local leaders of a major student political wing (Chhatra Dal) involved in extortion and assault against business owners, resulting in public protests.

Reported by:JugantorSingle source
19/08/26•কালাইয়া বন্দর

Killed

0

Injured

1

Summary

পটুয়াখালীর বাউফলে ছাত্রদল নেতাদের বিরুদ্ধে চাঁদা দাবি ও মারধরের অভিযোগের প্রতিবাদে ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ রেখে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন। ল্যাংড়া মুন্সির পুল এলাকায় ব্যবসায়ীকে মারধর করে টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটে।

AI analysis

Category

Political Violence

Confidence

95% · severity 3

Perpetrator side

BNP

Victim side

Locals

Other actors

মো. ইয়াছিন হাওলাদারমো. জিসানমো. সোহানমো. শহিদুল হকআমিনুল ইসলাম

Affected infrastructure

shops

Tags

Party ClashExtortion

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 1

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: BNP

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 19/08/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Jugantor · 21/08/26open original ↗

চাঁদাবাজির প্রতিবাদে বাউফলে দোকান বন্ধ করে বিক্ষোভ

ব্যবসায়ীকে মারধর চাঁদাবাজির প্রতিবাদে বাউফলে দোকান বন্ধ করে বিক্ষোভ Advertisement বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি প্রকাশ: ২১ আগস্ট ২০২৬, ১২:০০ এএম প্রিন্ট সংস্করণ বাউফলে ব্যবসায়ীদের কাছে চাঁদা দাবি এবং চাঁদা না দেওয়ায় মারধর করে টাকা ছিনিয়ে নেওয়ার প্রতিবাদে দোকানপাট বন্ধ রেখে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন আড়াই শতাধিক ব্যবসায়ী। বৃহস্পতিবার দুপুরে কালাইয়া বন্দরের সুন্দরী সিনেমা হলের সামনে দোকানপাট বন্ধ করে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন ব্যবসায়ীরা। পরে বিক্ষোভ মিছিল বের করে বন্দরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন তারা। মানববন্ধনে বক্তব্য দেন ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির সভাপতি মো. শহিদুল হক, মো. মোশারেফ হোসেন ও মো. আমিনুল ইসলাম। ব্যবসায়ীরা বাউফল সরকারি কলেজ শাখা ছাত্রদলের সহসভাপতি মো. ইয়াছিন হাওলাদার, কালাইয়া ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. জিসান, মো. সোহানসহ কয়েকজনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ করেন। তারা চিহ্নিত চাঁদাবাজদের গ্রেফতার করে নিরাপদ ব্যবসার পরিবেশ নিশ্চিতের দাবি জানান। ফার্নিচার ব্যবসায়ী শহিদুল ইসলাম অভিযোগ করেন, গত সোমবার তার কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করা হয়। টাকা না দিলে কালাইয়া বাজারে ব্যবসা করতে দেওয়া হবে না এবং হত্যার হুমকি দেওয়া হয়। গুড় ব্যবসায়ী আমিনুল ইসলাম অভিযোগ করেন, তার কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করা হয়। চাঁদা না দেওয়ায় বুধবার বাড়ি ফেরার পথে ল্যাংড়া মুন্সির পুল এলাকায় ইয়াছিন ও সোহান তার পথরোধ করে মারধর করেন এবং সঙ্গে থাকা ৩০ হাজার টাকা ছিনিয়ে নেন। এ ঘটনায় তিনি বাউফল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগ অস্বীকার করে ইয়াছিন বলেন, চাঁদা দাবি, মারধর ও টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ সত্য নয়। এটি জামায়াত-শিবিরের ষড়যন্ত্র।