বন্ধুর সঙ্গে ঘুরতে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার কিশোরী, গ্রেপ্তার ৩
Why this classification
The article describes a specific, recent incident of gang rape in Thakurgaon on June 14, 2026, with police rescue and arrests. It is not a reaction, historical account, or statistical roundup, so it is classified as violence.
Killed
0
Injured
1
Summary
রোববার (১৪ জুন) ভোরে ঠাকুরগাঁও সদরের কালিতলা বাজারের একটি গোডাউন থেকে ১৫ বছরের এক কিশোরীকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে পুলিশ। তামিম, রনি ও মাসুদ নামের তিন যুবক তাকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হয়েছে।
AI analysis
Category
Gender-Based Violence
Confidence
95% · severity 8
Perpetrator side
Victim side
Other actors
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 1
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 14/06/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text (3 sources)
গৃহবধূকে শালবাগানে নিয়ে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেপ্তার
ঠাকুরগাঁও শহরে এক গৃহবধূকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মো. সুজন (২২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার দুপুরে ওই গৃহবধূর স্বামী বাদী হয়ে থানায় একটি মামলা করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে সুজনকে গ্রেপ্তার করে। এর আগে গতকাল শুক্রবার রাতে শহরের হাজির মোড়সংলগ্ন বন বিভাগ অফিসের পেছনের শালবাগানে এ ঘটনা ঘটে। এজাহারে জানা যায়, ভুক্তভোগী অটোচালক স্বামীর সঙ্গে ঢাকায় বসবাস করেন। পঞ্চগড়ের দেবীগঞ্জে তাঁর স্বামীর বাড়ি। গতকাল বিকেলে ওই নারী পঞ্চগড় থেকে নোয়াখালী যাওয়ার উদ্দেশে ঠাকুরগাঁও বাসস্ট্যান্ডে আসেন। কিন্তু সঙ্গে পর্যাপ্ত টাকা না থাকায় বাসে উঠতে না পেরে বাসস্ট্যান্ড এলাকায় অপেক্ষা করেন। রাত ৯টার দিকে সুজন তাঁকে গন্তব্যের কথা জিজ্ঞাসা করেন। টাকা না থাকার কথা জানালে সুজন ভুক্তভোগীকে বাসে তুলে দেওয়ার আশ্বাস দিয়ে নিজের অটোরিকশায় ওঠান। পরে হাজির মোড় এলাকার বন বিভাগ কার্যালয়ের পেছনের শালবাগানে নিয়ে তাঁকে ধর্ষণ করেন। একপর্যায়ে ওই নারী অসুস্থ হয়ে পড়লে সুজন তাঁকে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের ফটকের সামনে রেখে পালিয়ে যান। এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান আলী বলেন, ঘটনাটি জানার পরপরই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত সুজনকে গ্রেপ্তার করেছে। ভুক্তভোগীর স্বামীর অভিযোগের ভিত্তিতে মামলা করা হয়েছে। আসামিকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে এবং ভুক্তভোগীর শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
বন্ধুর সঙ্গে ঘুরতে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার কিশোরী, গ্রেপ্তার ৩
ঠাকুরগাঁওয়ে পনের বছর বয়সী এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৪ জুন) ভোর রাতে সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের কালিতলা বাজার এলাকায় একটি গোডাউন ঘর থেকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে পুলিশ। পরে ওই কিশোরীকে ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়। বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান আলী। গ্রেপ্তারকৃতরা হলেন- কালিতলা বাজার এলাকার আনারুলের ছেলে তামিম ইসলাম (২২), মিন্টুর ছেলে রনি (২১) এবং রহমান মাজেদুরের ছেলে মাসুদ (২২)। পুলিশ সূত্রে জানা গেছে, সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের কালিতলা বাজার এলাকার কালিতলা বাজার সংলগ্ন এলাকায় গ্রেপ্তারকৃত আসামি রনির বাবার গোডাউন ঘরের সামনে দিয়ে ওই তিন যুবকের মোটরসাইকেলের সন্দেহজনক চলাচল দেখতে পায় টহলরত পুলিশের সদস্যরা। পরে দায়িত্বরত পুলিশ সদস্যরা তাৎক্ষণিকভাবে ওই গোডাউন ঘরে অভিযান চালায়। এসময় গোডাউন ঘর থেকে অসুস্থ অবস্থায় ১৫ বছরের এক কিশোরীকে উদ্ধার করে। কিশোরীর অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসার জন্য ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করান। সেই সাথে তিন যুবককে আটক করেন। এদিকে রোববার এই ঘটনায় মেয়ের বাবা সদর থানায় ওই তিন যুবককে আসামি করে একটি মামলা দায়ের করেন। পরে তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে তোলা হয়। আদালত তাদের কারাগারে প্রেরণের নির্দেশ দেন। হাসপাতালে চিকিৎসাধীন ভুক্তভোগী কিশোরী অভিযোগ করে বলেন, সপ্তাহখানেক আগে তার বান্ধবীর মাধ্যমে অভিযুক্ত তামিমের সাথে তার পরিচয় হয় এবং সেই সুবাদে তামিম তাকে গতকাল ঘুরতে নিয়ে যাওয়ার প্রস্তাব দেয়। বিভিন্ন স্থানে ঘুরার পর কৌশলে তাকে কালিতলা বাজারের একটি নির্জন গোডাউন ঘরে নিয়ে যাওয়া হয় এবং সেখানে তামিমসহ তার অন্য দুই বন্ধু রনি ও মাসুদকে ডেকে এনে তিনজন মিলে তাকে পালাক্রমে ধর্ষণ করে। রোববার ভোর আনুমানিক ৩টার দিকে পুলিশ তাকে উদ্ধার করে। এ ঘটনায় দোষীদের কঠোর শাস্তি চান ভুক্তভোগী এই কিশোরী। ভুক্তভোগীর কিশোরীর পরিবারের সদস্যরা জানান, মেয়েটি তার এক বান্ধবীর জন্মদিনের অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়েছিল এবং পরবর্তীতে রাতে ফোনে তার পরিবারকে জানায় যে, অনেক রাত হয়ে যাওয়ায় সেই বান্ধবীর বাসাতেই থাকবেন। পরবর্তীতে এ ঘটনার খবর পেয়ে তারা হাসপাতালে ছুটে আসেন। সন্তানের সাথে এমন ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে পরিবারও। ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান আলী বলেন, গত রাতে থানা পুলিশের টহল দল কালিতলা বাজারের একটি গোডাউনের সামনে সন্দেহভাজন মোটরসাইকেলের গতিবিধি দেখে সেখানে অভিযান চালায় এবং ভেতর থেকে অসুস্থ অবস্থায় ওই কিশোরীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। আমরা ঘটনাস্থল থেকেই তামিমসহ তিন যুবককে আটক করেছি। আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে। রেদওয়ান মিলন/এসএইচএ
কিশোরীকে গণধর্ষণ, বন্ধুসহ গ্রেফতার ৩
কিশোরীকে গণধর্ষণ, বন্ধুসহ গ্রেফতার ৩ Advertisement ঠাকুরগাঁও প্রতিনিধি প্রকাশ: ১৪ জুন ২০২৬, ০৮:০৫ পিএম গণধর্ষণের অভিযোগে গ্রেফতার তিন যুবক। ছবি: যুগান্তর ঠাকুরগাঁও সদর উপজেলায় এক কিশোরীকে (১৫) গণধর্ষণের অভিযোগে তার এক বন্ধুসহ তিন যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৩ জুন) দিবাগত রাতে উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের কালিতলা বাজার এলাকার একটি গোডাউন ঘর থেকে ওই কিশোরীকে উদ্ধার ও অভিযুক্তদের গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলেন—কালিতলা বাজার এলাকার আনারুলের ছেলে তামিম ইসলাম (২২), মিন্টুর ছেলে রনি (২১) ও রহমান মাজেদুরের ছেলে মাসুদ (২২)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে ঠাকুরগাঁও সদর থানার পুলিশ উপজেলার কালিতলা বাজার সংলগ্ন এলাকায় বিশেষ টহলে ছিল। রাত গভীর হওয়ার পর বাজার এলাকার একটি গোডাউনের সামনে একটি মোটরসাইকেলের সন্দেহজনক চলাচল দেখে পুলিশের সন্দেহ হয়। মোটরসাইকেলটি দ্রুত ওই গোডাউন থেকে বের হয়ে আবার সেখানে ফিরে আসছিল। সন্দেহ দানা বাঁধলে পুলিশ তাৎক্ষণিকভাবে ওই গোডাউন ঘরে অভিযান চালায়। সেখান থেকে অসুস্থ অবস্থায় ওই কিশোরীকে উদ্ধার করা হয়। পরে তাকে দ্রুত চিকিৎসার জন্য ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সে সেখানে চিকিৎসাধীন। ঘটনার সময়ই পুলিশ হাতেনাতে অভিযুক্ত তিনজনকে আটক করে। নির্যাতিত কিশোরীর পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল মেয়েটি তার এক বান্ধবীর জন্মদিনের অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়েছিল। পরে রাতে মোবাইলে পরিবারকে জানায়, রাত বেশি হওয়ায় সে বান্ধবীর বাসাতেই থেকে যাচ্ছে। হাসপাতালে চিকিৎসাধীন ভুক্তভোগী কিশোরী জানান, সপ্তাহখানেক আগে এক বান্ধবীর মাধ্যমে অভিযুক্ত তামিমের সঙ্গে তার পরিচয় হয়। সেই সুবাদে গতকাল তামিম তাকে ঘুরার প্রস্তাব দিলে সে রাজি হয়। পরে বিভিন্ন স্থানে ঘুরার পর কৌশলে তাকে কালিতলা বাজারের ওই নির্জন গোডাউনে নিয়ে যাওয়া হয়। সেখানে তামিম তার অন্য দুই বন্ধু রনি ও মাসুদকে ডেকে আনে এবং তিনজন মিলে তাকে পালাক্রমে ধর্ষণ করে। পরে রোববার ভোর ৪টার দিকে পুলিশ তাকে উদ্ধার করে। কিশোরীর বাবা-মা বর্তমানে হাসপাতালে মেয়ের পাশে আছেন। তারা এই নৃশংস ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা। ঠাকুরগাঁও সদর থানার ওসি মো. শাহজাহান আলী বলেন, টহল পুলিশের একটি দল গভীর রাতে কালিতলা বাজারের একটি গোডাউনের সামনে সন্দেহভাজন মোটরসাইকেলের গতিবিধি দেখে সেখানে অভিযান চালায়। ভেতর থেকে অসুস্থ অবস্থায় ওই কিশোরীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থল থেকেই তামিমসহ তিনজনকে আটক করা হয়েছে।
