গফরগাঁওয়ে চাচার ছুরিকাঘাতে ভাতিজা খুন, আহত ২

AI-classifiedconfidence 95%

Why this classification

A man stabbed his nephew to death and injured the nephew's mother and brother in a dispute over ash and chickens in Gafargaon, Mymensingh, on Friday 13 February 2026. This is a single, recent, concrete stabbing attack that caused a death and injuries, so it counts as violence.

Reported by:SamakalSingle source
13/02/26•উত্তর নামকাইন গ্রাম, পাঁচবাগ ইউনিয়ন, পাগলা

Killed

1

Injured

2

Summary

ময়মনসিংহের গফরগাঁওয়ে ১৩ ফেব্রুয়ারি ২০২৬ (শুক্রবার) দুপুরে বাড়ির উঠানে মুরগি যাওয়া ও ছাই ফেলা নিয়ে বিরোধের জেরে চাচা সুজন মিয়ার ছুরিকাঘাতে ভাতিজা স্বাধীন মিয়া (১৮) নিহত হন। এ ঘটনায় মা রোকেয়া বেগম ও ভাই হৃদয় সরদার গুরুতর আহত হয়েছেন এবং অভিযুক্ত সুজন মিয়া পলাতক রয়েছেন।

AI analysis

Category

Criminal Violence

Confidence

95% · severity 8

Perpetrator side

Locals

Victim side

Locals

Other actors

সুজন মিয়া (অভিযুক্ত চাচা, আব্দুস সোবান মিয়ার ছেলে)স্বাধীন মিয়া (নিহত, রমিজ উদ্দিনের ছেলে)রোকেয়া বেগম (আহত, নিহতের স্বজন)হৃদয় সরদার (আহত, রোকেয়া বেগমের ছেলে)মোহাম্মদ আমিনুল ইসলাম (পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা)

Tags

Murder

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 1

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 2

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 13/02/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Samakal · 14/02/26open original ↗

গফরগাঁওয়ে চাচার ছুরিকাঘাতে ভাতিজা খুন, আহত ২

গফরগাঁওয়ে চাচার ছুরিকাঘাতে ভাতিজা খুন, আহত ২ স্বাধীন মিয়া নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৬ | ০৬:০১ ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলায় বাড়ির উঠানে মুরগি যাওয়া ও ছাই ফেলাকে কেন্দ্র করে চাচার ছুরিকাঘাতে স্বাধীন মিয়া (১৮) নামে এক যুবক খুন হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন নিহত স্বাধীনের স্বজন রোকেয়া বেগম (৫০) ও তার ছেলে হৃদয় সরদার। শুক্রবার দুপুরে উপজেলার পাঁচবাগ ইউনিয়নের উত্তর নামকাইন গ্রামে এ ঘটনা ঘটে। নিহত স্বাধীন মিয়া ওই গ্রামের রমিজ উদ্দিনের ছেলে। ঘটনার পর থেকে অভিযুক্ত চাচা সুজন মিয়া পলাতক রয়েছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উত্তর নামকাইন গ্রামের আব্দুস সোবান মিয়ার ছেলে সুজন মিয়া এলাকায় মাদকাসক্ত ও বখাটে হিসেবে পরিচিত। শুক্রবার দুপুরে প্রতিবেশী রোকেয়া বেগম বাড়ির পাশে ছাই ফেলছিলেন। বাতাসে ছাই উড়ে সুজনের দিকে যাওয়ায় সে রোকেয়াকে লক্ষ্য করে অকথ্য ভাষায় গালাগালি শুরু করে। এ সময় রোকেয়ার ছেলে হৃদয় সরদার প্রতিবাদ করলে সুজন ক্ষিপ্ত হয়ে তাকে ও তার মাকে ছুরিকাঘাত করে। চিৎকার শুনে ভাতিজা স্বাধীন মিয়া তাদের বাঁচাতে এগিয়ে এলে সুজন তাকেও বুক ও পেটে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা রক্তান্ত অবস্থায় তিনজনকে উদ্ধার করে দ্রুত গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক স্বাধীন মিয়াকে মৃত ঘোষণা করেন। আহত হৃদয়ের অবস্থা স্থিতিশীল হওয়ায় তাকে হোসেনপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে রোকেয়া বেগমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আমিনুল ইসলাম জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত সুজনকে গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে। এই ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।