শিল দিয়ে মাকে খুন

AI-classifiedconfidence 95%

Why this classification

A son killed his mother by hitting her head with a stone pestle during an argument at their home in Natore on Sunday night, so this is a murder. The incident happened within the recent time window and inside Bangladesh, and the son was detained by police.

Reported by:JugantorSingle source
26/04/26•মল্লিকহাটি ঘোষপাড়া, নাটোর শহর

Killed

1

Injured

0

Summary

রোববার (২০২৬-০৪-২৬) রাত সাড়ে ১১টার দিকে নাটোর শহরের মল্লিকহাটি ঘোষপাড়ায় বাকপ্রতিবন্ধী ছেলে আরিফ হোসেন মায়ের সঙ্গে কথা কাটাকাটির পর শিলপাটার শিল দিয়ে মাথায় আঘাত করলে শাহীদা বেগম ঘটনাস্থলেই মারা যান। পুলিশ আরিফকে আটক করে হেফাজতে নিয়েছে এবং মামলার প্রস্তুতি চলছে।

AI analysis

Category

Gender-Based Violence

Confidence

95% · severity 8

Perpetrator side

Locals

Victim side

Locals

Other actors

আরিফ হোসেন (বাকপ্রতিবন্ধী ছেলে, অভিযুক্ত)শাহীদা বেগম (নিহত মা)বিদ্যুৎ হোসেন (আটক আরিফের চাচাতো ভাই)মামারা (মায়ের ভাইয়েরা)নাটোর সদর থানার ওসি মনসুর রহমান

Tags

Domestic ViolenceMurder

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 1

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 26/04/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Jugantor · 27/04/26open original ↗

শিল দিয়ে মাকে খুন

নাটোরে বাকপ্রতিবন্ধী ছেলের শিলের আঘাতে মা শাহীদা বেগমের মৃত্যু হয়েছে। রোববার রাত সাড়ে ১১টার দিকে নাটোর শহরের মল্লিকহাটি ঘোষপাড়া এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ রাতেই ছেলে আরিফ হোসেনকে আটক করেছে। নিহত শাহীদা বেগম ওই এলাকার প্রয়াত শরিফুল হুদা স্টারের স্ত্রী। আটক আরিফ হোসেনের চাচাতো ভাই বিদ্যুৎ হোসেন ও পুলিশ সূত্রে জানা যায়, আরিফ একজন বাকপ্রতিবন্ধী। তিনি প্রায়ই বিভিন্ন কারণে মায়ের সঙ্গে উত্তেজিত আচরণ করতেন এবং মারপিট করতেন। মাকে মারপিট করলে তার মামারা এসে আরিফকে বাড়িতে বেঁধে রাখত। রোববারও সে বাধা অবস্থায় ছিল। ছেলের কষ্ট দেখে মা তার বাঁধন খুলে দেন। এ সময় মামারা কেন আরিফকে বেঁধে রাখে- এ নিয়ে মায়ের সঙ্গে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ছেলে আরিফ ক্ষিপ্ত হয়ে শিলপাটার পাথরের শিল দিয়ে মায়ের মাথায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই মা শাহীদা বেগম মারা যান। নাটোর সদর থানার ওসি মনসুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বাকপ্রতিবন্ধী আরিফকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।