চিংড়ি ঘের দখলকে কেন্দ্র করে হামলা, আহত ৮
Why this classification
A group of 70 to 80 people armed with local weapons attacked rival residents in Mongla, Bagerhat on Sunday, 29 March 2026, injuring at least 8 people and ransacking two shops. This is a physical attack and destructive act, and the article reports a specific incident within the recent time window.
Killed
0
Injured
8
Summary
বাগেরহাটের মোংলা উপজেলার চাঁদপাই ইউনিয়নের মাকড়ঢোন-জয়খাঁ এলাকায় ২০২৬ সালের ২৯ মার্চ (রোববার) বিকেলে চিংড়ি ঘের দখল নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের ৭০-৮০ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালালে অন্তত ৮ জন আহত হন এবং দুটি দোকানঘর ভাঙচুর ও লুটপাট করা হয়। পুলিশ এলাকায় মোতায়েন রয়েছে এবং লিখিত অভিযোগের তদন্ত চলছে।
AI analysis
Category
Criminal Violence
Confidence
90% · severity 6
Perpetrator side
Victim side
Other actors
Affected infrastructure
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 8
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 29/03/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text
চিংড়ি ঘের দখলকে কেন্দ্র করে হামলা, আহত ৮
চিংড়ি ঘের দখলকে কেন্দ্র করে হামলা, আহত ৮ মোংলা (বাগেরহাট) প্রতিনিধি প্রকাশ: ৩১ মার্চ ২০২৬ | ০৭:৫৯ | প্রিন্ট সংস্করণ বাগেরহাটের মোংলায় চিংড়ি ঘের দখলকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় অন্তত ৮ জন আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। রোববার বিকেলে উপজেলার চাঁদপাই ইউনিয়নের মাকড়ঢোন-জয়খাঁ এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে একজন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। অপর আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। হামলার ঘটনাকে কেন্দ্র করে এলাকায় দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রত্যক্ষদর্শী ও আহতদের পরিবার জানায়, দুই বছর ধরে মাকড়ঢোন-জয়খাঁ এলাকায় ৯০ বিঘার একটি চিংড়ি ঘের করে আসছেন স্থানীয় বাসিন্দা আ. মান্নান, আলাউদ্দিন ও সাগর হাওলাদার। এই ঘের নিয়ে তাদের সঙ্গে স্থানীয় অপর বাসিন্দা জুলফিকার আলী মল্লিক, জাহাঙ্গীর মল্লিক ও ওলি মল্লিকের মধ্যে বিরোধ চলে আসছিল। রোববার বিকেলে ঘেরসংলগ্ন একটি দোকানে বসে ছিলেন মান্নান, আলাউদ্দিন ও সাগর। এ সময় প্রতিপক্ষ জুলফিকার আলী মল্লিকের নেতৃত্বে জাহাঙ্গীর মল্লিক, জালাল মল্লিক, সাইফুল মুহুরী, রুমি ও ওলি মল্লিকসহ ৭০-৮০ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে মান্নান, আলাউদ্দিন ও সাগরসহ তাদের লোকজনের ওপর অতর্কিত হামলা চালায়। এতে মান্নান, মনির, সাগর, আলাউদ্দিন, আলমগীর, সালমা, সফিক ও সোহরাব আহত হন। পরে এলাকাবাসী তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সন্ধ্যায় সেখান থেকে মনিরকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আহত আ. মান্নান, আলাউদ্দিন ও সাগর অভিযোগ করে বলেন, তারা দুই বছর ধরে বৈধভাবে ৯০ বিঘার একটি চিংড়ি ঘের করেছেন। ঘেরটি দখলে নেওয়ার জন্য প্রতিপক্ষ জুলফিকার আলী মল্লিকের নেতৃত্বে ৭০-৮০ জনের একটি দল তাদের ওপর অতর্কিতভাবে হামলা চালায়। এ ঘটনায় তাদের পক্ষের ৮ জন আহত হয়েছেন। এ ছাড়া এ ঘটনায় স্থানীয় সালমা বেগমের দুটি দোকানঘর ভাঙচুর ও লুটপাট করা হয়েছে। পুলিশের সামনেই এ হামলা হয়েছে। এ ঘটনায় তারা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগ অস্বীকার করে জুলফিকার আলী দাবি করেন, তাদের বৈধ ঘের প্রতিপক্ষ জবরদখল করে রেখেছে। তারা ঘেরে যেতে চাইলে প্রতিপক্ষ উল্টো তাদের ওপর চড়াও হয়। মোংলা থানার সহকারী উপপরিদর্শক সুব্রত দেবনাথ বলেন, ঘেরটি নিয়ে দুই পক্ষের বিরোধ ছিল। তারা সার্কেলের সিনিয়র পুলিশ সুপারের কার্যালয়ে অভিযোগ দায়ের করেছিল। এর পরিপ্রেক্ষিতে বৈঠকে বসতে তিনি দুই পক্ষকে নোটিশ করতে গিয়েছিলেন। তখন তারা উভয়পক্ষ সংঘর্ষ জড়িয়ে পড়ে। লিখিত অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে থানার উপপরিদর্শক (তদন্ত) মানিক চন্দ্র গাইন বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে। অভিযোগটি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। - বিষয় : - আহত
