মাদক ও জুয়ার টাকা জোগাড়ে দাদিকে হাত-পা বেঁধে হত্যা
Why this classification
This is a valid violent incident because a grandson and two accomplices tied up and strangled his grandmother on 21 April 2026 in Ghoraghat, Dinajpur, then looted her gold and cash. The death is a concrete murder reported within the last two weeks, and police have arrested three suspects.
Killed
1
Injured
0
Summary
দিনাজপুরের ঘোড়াঘাটে ২১ এপ্রিল ২০২৬ বিকালে মাদক ও জুয়ার টাকা জোগাড়ে নাতি ফজলে রাব্বী দুই সহযোগীসহ দাদি ওয়ালেদা খাতুনের হাত-পা বেঁধে শ্বাসরোধ করে হত্যা করে এবং স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে। পুলিশ এক সপ্তাহের মধ্যে রহস্য উদঘাটন করে নাতিসহ ৩ জনকে গ্রেফতার করেছে।
AI analysis
Category
Criminal Violence
Confidence
95% · severity 8
Perpetrator side
Victim side
Other actors
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 1
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 21/04/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text
মাদক ও জুয়ার টাকা জোগাড়ে দাদিকে হাত-পা বেঁধে হত্যা
মাদক ও জুয়ার টাকা জোগাড়ে দাদিকে হাত-পা বেঁধে হত্যা Advertisement দিনাজপুর প্রতিনিধি প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম প্রিন্ট সংস্করণ দিনাজপুরের ঘোড়াঘাটে মাদক ও জুয়ার টাকা জোগাড় করতে দু’জন সহযোগীকে সঙ্গে নিয়ে দাদিকে হাত-পা বেঁধে শ্বাসরোধ করে হত্যা করেছে নাতি। এ ঘটনার এক সপ্তাহের মধ্যেই ঘটনার রহস্য উদঘাটন করে নাতি ফজলে রাব্বীসহ ৩ জনতে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে দিনাজপুর পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মো. আনোয়ার হোসেন। গ্রেফতাররা হলেন-ঘোড়াঘাটের পুরইল গ্রামের মৃত আব্দুল ওয়াদুদের ছেলে ফজলে রাব্বী, একই উপজেলার দেওগ্রামের নজরুল ইসলামের ছেলে নাজমুল হুদা শান্ত ও দিনাজপুর শহরের বাহাদুর বাজার এলাকার মৃত মতিয়ার রহমানের ছেলে মুসফিকুর রহমান রাজ। এদের মধ্যে ফজলে রাব্বী হত্যার শিকার ওয়ালেদা খাতুনের নাতি। ফজলে রাব্বী ও মুশফিকুর রহমানকে ২৭ এপ্রিল (সোমবার) ঢাকার আশুলিয়া থেকে ও একই দিনে নাজমুল হুদা শান্তুকে ঘোড়াঘাট উপজেলার দেওগ্রামের নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। প্রেস ব্রিফিংয়ে দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন বলেন, ২১ এপ্রিল বিকালে ওয়ালেদা খাতুনের হাত-পা বেঁধে শ্বাসরোধ কর হত্যার পর স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করা হয়। প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন-দিনাজপুর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন, ঘোড়াঘাট থানার ওসি শহীদুল ইসলামসহ অন্য পুলিশ কর্মকর্তারা।
