দোহারে বৃদ্ধাকে পিটিয়ে হত্যা
Why this classification
A 60-year-old woman, Salma Begum, was beaten to death by relatives during a land dispute in Dohar, Dhaka, on Sunday 22 March 2026. Her husband was also assaulted, and the hospital declared her dead on arrival, so this is a recent, real, fatal attack in Bangladesh.
Killed
1
Injured
0
Summary
ঢাকার দোহারের ডাইয়াগজারিয়া এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে ২০২৬ সালের ২২ মার্চ (রোববার) বেলা সাড়ে ৩টার দিকে চাচাতো ভাই আব্দুল মান্নান ও তার পরিবারের সদস্যরা সালমা বেগম (৬০) ও তার স্বামী আব্দুল গনি মিয়াকে মারধর করেন। গুরুতর আহত সালমা বেগমকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।
AI analysis
Category
Criminal Violence
Confidence
93% · severity 8
Perpetrator side
Victim side
Other actors
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 1
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 22/03/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text
দোহারে বৃদ্ধাকে পিটিয়ে হত্যা
দোহারে বৃদ্ধাকে পিটিয়ে হত্যা নিহতের স্বজনদের আহাজারি। ছবি-সমকাল দোহার (ঢাকা) প্রতিনিধি প্রকাশ: ২৩ মার্চ ২০২৬ | ০৩:৩৩ | আপডেট: ২৩ মার্চ ২০২৬ | ০৩:৩৫ ঢাকার দোহারে এক বৃদ্ধাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। রোববার বেলা সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। নিহত বৃদ্ধা উপজেলার ডাইয়াগজারিয়া এলাকার আব্দুল গনি মিয়ার স্ত্রী সালমা বেগম (৬০)। নিহতের স্বামী আব্দুল গনি মিয়া জানান, জমি সংক্রান্ত বিরোধের জেরে তার চাচাতো ভাই আব্দুল মান্নানের সঙ্গে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছিল। এরই জেরে রোববার কথা কাটাকাটির এক পর্যায়ে চাচাতো ভাই আব্দুল মান্নান, তার ছেলে আব্দুস সালাম, ভাতিজা জোবায়ের ও চাতক আক্তার মিলে তাকে মারধর করে। এসময় আব্দুল গনির আত্মচিৎকারে তার স্ত্রী সালমা বেগম এগিয়ে এলে তাকেও পিটিয়ে গুরুতর আহত করেন। একপর্যায়ে বৃদ্ধা সালমা বেগম মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা উদ্ধার করে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত সালমা বেগমের ভাই ইদ্রিস আলী খান বলেন, আমার বোনকে যারা হত্যা করেছে আমি তাদের বিচার চাই। এ বিষয়ে অভিযুক্ত পরিবারের সঙ্গে যোগাযোগ করতে গেলে বাড়িতে কাউকে পাওয়া যায়নি। দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক বলেন, নিহতের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে প্রাথমিক সুরতহাল শেষ করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকায় পাঠানোর প্রক্রিয়া চলছে। নিহতের পরিবার অভিযোগ দিলে মামলা রেকর্ড করা হবে।
