হাতে স্যালাইন লাগানো অবস্থায় বিচার চাইতে থানায় গেলেন অসুস্থ কৃষক

AI-classifiedconfidence 85%

Why this classification

A man was allegedly attacked with a blade (hacked) in Patiya, Chattogram, on the night of 25 April 2026 following a dispute over a calf eating paddy, and he was injured. The accused side disputes this, saying it was a scuffle in which the victim was injured after falling, so the account is contested, but a concrete, recent physical attack is reported.

Reported by:Dhaka PostSingle source
25/04/26•কেলিশহর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ছত্তর পেটুয়া মাঝিরপাড়া জামেয়া মসজিদ এলাকা

Killed

0

Injured

1

Summary

চট্টগ্রামের পটিয়ায় জমিজমা নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে ২৫ এপ্রিল রাতে কেলিশহর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে গরুর বাছুর ধান খাওয়াকে কেন্দ্র করে আবদুল আলমকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী অসুস্থ অবস্থায় ২৬ এপ্রিল পটিয়া থানায় মামলা দায়ের করতে গেলে অভিযুক্তরা অভিযোগ অস্বীকার করে বলেছে, ধস্তাধস্তিতে তিনি আহত হয়েছেন।

AI analysis

Category

Criminal Violence

Confidence

85% · severity 5

Perpetrator side

Locals

Victim side

Locals

Other actors

Abdul AlamNur MohammadSher MohammadZiaul Haque (OC, Patiya Thana)

Tags

Land Dispute

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 1

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 25/04/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Dhaka Post · 26/04/26open original ↗

হাতে স্যালাইন লাগানো অবস্থায় বিচার চাইতে থানায় গেলেন অসুস্থ কৃষক

চট্টগ্রামের পটিয়ায় ধানক্ষেতে গরুর বাছুর ধান খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে এক কৃষক গুরুতর আহত হওয়ার ঘটনা ঘটেছে। পরে অসুস্থ শরীরে হাতে স্যালাইন লাগানো অবস্থাতেই বিচার চাইতে থানায় ছুটে যান ওই ভুক্তভোগী। শনিবার (২৫ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ৯টার দিকে উপজেলার কেলিশহর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ছত্তর পেটুয়া মাঝিরপাড়া জামেয়া মসজিদ এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। আজ (রোববার) দুপুর ১২টায় অসুস্থ শরীর নিয়ে পটিয়া থানা কম্পাউন্ডে হাজির হন তিনি। এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করতে এসে বিচার দাবি করেন এবং নিজের শারীরিক অবস্থা ও ঘটনার বর্ণনা তুলে ধরেন। আবদুল আলম অভিযোগ করেন, প্রতিবেশী নুর মোহাম্মদের সঙ্গে জমিজমা নিয়ে তার দীর্ঘদিনের বিরোধ রয়েছে। গত বুধবার বিকেলে তার পালিত গরুর বাছুর নুর মোহাম্মদের ভাইয়ের জমির ধান খেয়েছে—এ অভিযোগ তুলে বাছুরটির পায়ে আঘাত করা হয়। এতে বাছুরটি আহত হয়। এরপর শনিবার রাত সাড়ে ৯টার দিকে তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে নুর মোহাম্মদসহ কয়েকজন মিলে কুপিয়ে জখম করে। এ ঘটনায় তিনি পটিয়া থানায় মামলা দায়ের করতে এসেছেন। তবে অভিযোগ অস্বীকার করে নুর মোহাম্মদের ছোট ভাই শের মোহাম্মদ বলেন, জমিতে গরুর বাছুর ধান খাওয়াকে কেন্দ্র করে কথাকাটাকাটির একপর্যায়ে ধস্তাধস্তি হয়। এ সময় আবদুল আলম প্রথমে নুর মোহাম্মদকে ঘুসি মারেন। পরে নুর মোহাম্মদ তেড়ে গেলে আবদুল আলম নিচে পড়ে গিয়ে আঘাতপ্রাপ্ত হন। তিনি আরও দাবি করেন, আবদুল আলমের চিকিৎসার খরচও তারা বহন করেছেন। এ বিষয়ে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, এ ঘটনায় উভয় পক্ষের লোকজন আহত হয়েছে বলে জানা গেছে। প্রকৃত ঘটনা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এমআর/এমএন