রাজেন্দ্র কলেজের শিক্ষকদের মাইক্রোবাসে গুলির মতো আঘাত

AI-classifiedconfidence 70%

Why this classification

A vehicle carrying college teachers was struck by what appeared to be a gunshot, shattering its rear window, which counts as a concrete attack. The article does not identify the attackers or motive, and no one was seriously hurt.

Reported by:JugantorSingle source
21/04/26•চাঁনমারি ঈদগাঁ মোড়ের কাছে, ফরিদপুর শহর

Killed

0

Injured

0

Summary

২১ এপ্রিল ২০২৬ (মঙ্গলবার) সকাল সাড়ে ১০টার দিকে ফরিদপুর শহরের চাঁনমারি এলাকায় সরকারি রাজেন্দ্র কলেজের শিক্ষকদের বহনকারী একটি মাইক্রোবাসের পেছনের কাচ 'গুলির মতো' আঘাতে ভেঙে যায়। এতে কেউ গুরুতর আহত হননি, তবে ঘটনার কারণ ও হামলাকারী সম্পর্কে এখনো কিছু জানা যায়নি এবং শিক্ষকদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে।

AI analysis

Category

Criminal Violence

Confidence

70% · severity 5

Perpetrator side

Unknown

Victim side

Unknown

Other actors

Rajendra College teachers (microbus passengers)Rajendra College Teachers' Association Secretary Md. Shahinul IslamPrincipal Prof. SM Abdul HalimKotwali Police Station OC Md. Shahidul Islam

Affected infrastructure

microbus (rear glass shattered)

Tags

Attack

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Unknown

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Unknown

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 21/04/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Jugantor · 21/04/26open original ↗

রাজেন্দ্র কলেজের শিক্ষকদের মাইক্রোবাসে গুলির মতো আঘাত

রাজেন্দ্র কলেজের শিক্ষকদের মাইক্রোবাসে গুলির মতো আঘাত Advertisement ফরিদপুর ব্যুরো প্রকাশ: ২১ এপ্রিল ২০২৬, ১০:৫৬ পিএম রাজেন্দ্র কলেজের শিক্ষকদের মাইক্রোবাসে গুলির মতো আঘাত ফরিদপুরে সরকারি রাজেন্দ্র কলেজের শিক্ষকদের বহনকারী একটি মাইক্রোবাসে ‘গুলির মতো’ আঘাতের ঘটনায় চরম আতঙ্ক বিরাজ করছে। এ ঘটনায় শিক্ষকদের বহনকারী মাইক্রোবাসটির পেছনের কাচ ভেঙে চূর্ণবিচূর্ণ হয়ে যায়। তবে সৌভাগ্যবশত কেউ গুরুতর আহত হননি। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে শহরের চাঁনমারি এলাকায় এ ঘটনা ঘটে। ওই সময় সরকারি রাজেন্দ্র কলেজের কয়েকজন শিক্ষক শহর ক্যাম্পাস থেকে বায়তুল আমান ক্যাম্পাসে যাচ্ছিলেন। প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, চাঁনমারি ঈদগাঁ মোড় অতিক্রম করার কিছুক্ষণ পর হঠাৎ বিকট শব্দ শোনা যায়। সঙ্গে সঙ্গে মাইক্রোবাসটির পেছনের কাচ ভেঙে ভেতরে ছিটকে পড়ে। পরে কাচে গুলির মতো একটি চিহ্ন দেখতে পান শিক্ষকরা, যা থেকে এটি আগ্নেয়াস্ত্রের গুলির আঘাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। মাইক্রোবাসে থাকা এক শিক্ষক জানান, ঘটনার আকস্মিকতায় তারা কিছু বুঝে ওঠার আগেই কাচ ভেঙে পড়ে এবং সবাই আতঙ্কিত হয়ে পড়েন। প্রথমে তারা বড় ধরনের দুর্ঘটনা ঘটেছে বলে মনে করেছিলেন। আরেক শিক্ষক বলেন, তারা নিয়মিত এ পথে যাতায়াত করেন, তবে এমন ঘটনা আগে কখনো ঘটেনি। এটি পরিকল্পিত নাকি বিচ্ছিন্ন ঘটনা তা নিয়ে উদ্বেগ রয়েছে তাদের মধ্যে। এ বিষয়ে রাজেন্দ্র কলেজ শিক্ষক সমিতির সম্পাদক মো. শাহিনুল ইসলাম জানান, বিষয়টি তিনি জেনেছেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেছেন। শিগগিরই জরুরি বৈঠক ডেকে পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে। কলেজের অধ্যক্ষ প্রফেসর এসএম আব্দুল হালিম বলেন, প্রাথমিকভাবে এটি শটগানের গুলির মতো মনে হলেও নিশ্চিত হতে তদন্ত প্রয়োজন। শিক্ষকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান। কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ শহিদুল ইসলাম বলেন, এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।