রায়গঞ্জে ঈদের মাঠের নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষ, আহত অন্তত ৭

AI-classifiedconfidence 90%

Why this classification

This article reports a single, concrete physical clash between residents of two neighbouring parts of Kabarirpara village on 29 May 2026, in which at least seven people were injured. The dispute was over control of a mosque committee and an Eid ground, and the article describes pushing, counter-pushing and fighting, so it qualifies as relevant violence.

Reported by:SamakalSingle source
29/05/26•কাবাড়িপাড়া গ্রাম, চান্দাইকোনা ইউনিয়ন, রায়গঞ্জ

Killed

0

Injured

7

Summary

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের কাবাড়িপাড়া গ্রামে ২০২৬ সালের ২৯ মে, শুক্রবার জুমার নামাজের আগে মসজিদ কমিটি ও ঈদের মাঠের নিয়ন্ত্রণ নিয়ে উত্তরপাড়া ও দক্ষিণপাড়ার মধ্যে সংঘর্ষ হয়, যাতে অন্তত সাতজন আহত হন। গুরুতর আহত শাহিদুল ইসলাম ও রবিউল শেখসহ আহতদের হাসপাতালে নেওয়া হয় এবং পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

AI analysis

Category

Criminal Violence

Confidence

90% · severity 5

Perpetrator side

Locals

Victim side

Locals

Other actors

শাহিদুল ইসলাম (উত্তরপাড়ার বসির উদ্দিনের ছেলে, গুরুতর আহত)রবিউল শেখ (দক্ষিণপাড়ার নসের শেখের ছেলে, গুরুতর আহত)মো. আহসানুজ্জামান (ভারপ্রাপ্ত কর্মকর্তা, রায়গঞ্জ থানা)সাইফুল ইসলাম খান (অতিরিক্ত পুলিশ সুপার, রায়গঞ্জ সার্কেল)

Tags

Land Dispute

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 7

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 29/05/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Samakal · 30/05/26open original ↗

রায়গঞ্জে ঈদের মাঠের নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষ, আহত অন্তত ৭

রায়গঞ্জে ঈদের মাঠের নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষ, আহত অন্তত ৭ ছবি: সমকাল রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ২৯ মে ২০২৬ | ২১:০৩ সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় মসজিদ কমিটি ও ঈদের মাঠের নিয়ন্ত্রণ নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত সাতজন আহত হয়েছেন। শুক্রবার জুমার নামাজের আগে চান্দাইকোনা ইউনিয়নের কাবাড়িপাড়া গ্রামের উত্তরপাড়া ও দক্ষিণপাড়ার মধ্যে মধ্যে এ সংঘর্ষ হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, কাবাড়িপাড়া শাহী জামে মসজিদ কমিটি গঠন ও ঈদের মাঠের নিয়ন্ত্রণ নিয়ে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছে। আজ শুক্রবার বিষয়টি নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা–কাটাকাটির একপর্যায়ে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে উত্তরপাড়ার বসির উদ্দিনের ছেলে শাহিদুল ইসলাম এবং দক্ষিণপাড়ার নসের শেখের ছেলে রবিউল শেখ গুরুতর জখম হন। এ সময় আহত হন আরও প্রায় পাঁচজন। তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। খবর পেয়ে রায়গঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আহসানুজ্জামান বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় কেউ অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম খান বলেন, মসজিদ কমিটি ও ঈদের মাঠের নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক আছে।