সংক্ষিপ্ত সংবাদ
Why this classification
A local BNP organizer is accused of hacking the son of a family who refused to pay extortion money on 9 May 2026, injuring him. This is a concrete physical attack within the reporting window, and the arrest report is only the follow-up to that attack. The other items in the article are unrelated reports and are not treated as separate events here.
Killed
0
Injured
1
Summary
চাঁদপুরের কচুয়ার খিলমেহের গ্রামে চাঁদা না দেওয়ায় গত ৯ মে হোসনে আরার ছেলে আল আমিনকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। এই মামলায় অভিযুক্ত স্থানীয় বিএনপি নেতা জিয়াউর রহমান সুজনকে পুলিশ গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে।
AI analysis
Category
Criminal Violence
Confidence
85% · severity 6
Perpetrator side
Victim side
Other actors
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 1
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: BNP
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 09/05/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text
সংক্ষিপ্ত সংবাদ
কচুয়ায় চাঁদাবাজির মামলায় বিএনপি নেতা কারাগারে চাঁদপুরের কচুয়ার খিলমেহের গ্রামে এক ব্যক্তিকে মারধর, চাঁদা দাবির মামলায় স্থানীয় এক বিএনপি নেতাকে কারাগারে পাঠিয়েছে পুলিশ। গ্রেফতার বিএনপি নেতা জিয়াউর রহমান সুজন খিলমেহের গ্রামের বাসিন্দা ও ৫নং পশ্চিম সহদেরপুর ইউনিয়নের (একাংশের) সাংগঠনিক সম্পাদক। বাদী হোসনে আরার দাবি সুজন দীর্ঘদিন ধরে তাদের পরিবারের কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদা না দেওয়ায় গত ৯ মে তার ছেলে আল আমিনকে কুপিয়ে জখম করে। কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি ফেইক আইডিতে চরিত্র হনন, যুবককে গণপিটুনি ফেসবুকের ফ্যাক আইডি দিয়ে মানুষের চরিত্র হননের অভিযোগে সোনাগাজীতে নুর উদ্দিন নামে এক যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। বৃহস্পতিবার রাতে মতিগঞ্জ ইউনিয়নের বিজয়নগর এলাকায় এ ঘটনা ঘটে। পরে তাকে মুছলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। জানা গেছে, নুর সাতটি ফেইক আইডি খুলে বিভিন্ন জনের নামে অপপ্রচার চালাত। সোনাগাজী (ফেনী) দক্ষিণ প্রতিনিধি বিয়ানীবাজারে বাইক দুর্ঘটনায় আহত যুবকের মৃত্যু বিয়ানীবাজার পৌর শহরের মুরাদগঞ্জ এলাকায় বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে গুরুতর আহত সাকিব চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বৃহস্পতিবার রাতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। এর আগে সোমবার মুরাদগঞ্জ এলাকায় দ্রুতগামী বাসের সঙ্গে মোটরবাইকের দুর্ঘটনায় তিনি গুরুতর আহত হন। পরে হাসপাতালে তার মৃত্যু হয়। বিয়ানীবাজার (সিলেট) প্রতিনিধি মঠবাড়িয়ায় সাপের কামড়ে ছাত্রের মৃত্যু মঠবাড়িয়ায় সাপের কামড়ে মেহেদী হাসান নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। নিহত মেহেদী সদর ইউনিয়নের সবুজনগর গ্রামের ইউসুফ খলিফার ছেলে। জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে ভাত খাওয়ার সময় ওই ছাত্রকে সাপ কামড় দেয়। পরে তাকে বরিশালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে মৃত্যু হয়। মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি ময়মনসিংহ মেডিকেলে হামে শিশুর মৃত্যু ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হামে আক্রান্ত আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাসপাতালটিতে হামে ৩৩ শিশুর মৃত্যু হলো। গত ১২ মে রাতে তারাকন্দা উপজেলা থেকে ৯ মাসের ওই শিশু হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়। বৃহস্পতিবার সকালে হাসপাতালে তার মৃত্যু হয়। ময়মনসিংহ ব্যুরো কলাপাড়ায় অনুমোদন ছাড়াই ড্রিংকো জুস তৈরি কলাপাড়ায় বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া ড্রিংকো জুস তৈরির দায়ে মাসুদ সিকদার নামের এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা ও ১ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। শুক্রবার কবি নজরুল ইসলাম সড়কসংলগ্ন এলাকার ওই কারখানায় অভিযান চালান ইউএনও কাউছার হামিদ। অভিযানে কারখানাটি সিলগালা করে দেওয়া হয়। কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি ডামুড্যায় শ্রেষ্ঠ প্রধান শিক্ষক আবুবকর সিদ্দিক ডামুড্যায় প্রাথমিক বিদ্যালয়ের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন মো. আবুবকর ছিদ্দিক। বৃহস্পতিবার উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুকণ্ঠ ভক্ত বিষয়টি নিশ্চিত করেছে। ৩০ বছর ধরে সুনামের সঙ্গে শিক্ষকতা পেশায় অবদান রাখছেন আবুবকর সিদ্দিক। তিনি দক্ষিণ ডামুড্যা গ্রামের সেনাবাহিনীর (অবসরপ্রাপ্ত) সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ হানিফ মিয়ার ছেলে। বর্তমানে তিনি পশ্চিম চর ভয়রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন। ডামুড্যা (শরীয়তপুর) প্রতিনিধি
