ঈদের দিন সংঘর্ষে জড়ানোয় ছাত্রদল নেতাকে বহিষ্কার
Why this classification
[ { "justification": "This incident in Madhya Kasimabad, Kanaipur Union, Pabna on March 21, 2026, was classified as political violence due to the direct involvement of political party members in a violent local dispute. During a clash over Eid prayers and an imam's salary, seventeen homes were vandalized and looted, resulting in three injuries while no deaths were recorded. The involvement of student wing leader Sohel Munshi, who was expelled from the BNP for leading the violence, links the local villagers and party actors to the unrest. The exact perpetrator and victim sides beyond these actors are not known from the record. Two sources corroborate this event, which has been categorized under criminal violence." } ]
Killed
0
Injured
3
Summary
গত ২১ মার্চ ফরিদপুরের কানাইপুরে ঈদের নামাজের সময় ও ইমামের বেতন নিয়ে বিরোধের জেরে ১৭টি বসতবাড়িতে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এই সহিংসতায় নেতৃত্ব দেওয়ার অভিযোগে ছাত্রদল নেতা সোহেল মুন্সিকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
AI analysis
Category
Criminal Violence
Confidence
89% · severity 5
Parties involved
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 3
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Unknown
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Unknown
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 21/03/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text (2 sources)
ঈদের দিন সংঘর্ষে জড়ানোয় ছাত্রদল নেতাকে বহিষ্কার
সারাদেশ ফরিদপুর ঈদের দিন সংঘর্ষে জড়ানোয় ছাত্রদল নেতাকে বহিষ্কার জেলা প্রতিনিধি ফরিদপুর ২৩ মার্চ ২০২৬, ১২:৩৬ অ+ অ- ফরিদপুরে ঈদের নামাজের সময় নির্ধারণকে কেন্দ্র করে সংঘর্ষ, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় সম্পৃক্ততা প্রমাণিত হওয়ায় ফরিদপুর কোতোয়ালি থানা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহেল মুন্সিকে (৩২) বহিষ্কার করা হয়েছে। বিজ্ঞাপন সোমবার (২৩ মার্চ) ফরিদপুর জেলা ছাত্রদল শাখার প্যাডে লিখিত এক পত্রে এ সিদ্ধান্ত জানানো হয়। এই পত্রে স্বাক্ষর করেন জেলা ছাত্রদলের সহসভাপতি শেখ এনামুল করিম। বহিষ্কৃত সোহেল মুন্সি ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের রামখন্ড গ্রামের বাসিন্দা। ‘সংগঠনের গঠনতন্ত্র ও শৃঙ্খলা ভঙ্গের দায়ে চূড়ান্ত বহিষ্কার’ শিরোনামে লেখা ওই পত্রে বলা হয়, সোহেল মুন্সি (কোতোয়ালি থানা ছাত্র দলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক), আপনাকে দৃঢ়ভাবে জানানো যাচ্ছে যে, আপনার বিরুদ্ধে সংগঠনের গঠনতন্ত্র, নীতিমালা ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট ও প্রমাণিত অভিযোগ পাওয়া গেছে। আপনার কার্যকলাপ সংগঠনের আদর্শ, ঐক্য ও ভাবমূর্তিকে ক্ষুণ্ন করেছে বলে প্রতীয়মান হয়েছে। ফলস্বরূপ, ফরিদপুর জেলা ছাত্রদলের সম্মানিত সভাপতি সৈয়দ আদনান হোসেন (অনু) ও সাধারণ সম্পাদক তানজিমুল হাসান কায়েস এর সিদ্ধান্ত অনুযায়ী আপনাকে সিনিয়র যুগ্ম-আহ্বায়ক পদ থেকে তাৎক্ষণিকভাবে চূড়ান্তভাবে বহিষ্কার করা হলো। এই সিদ্ধান্ত আজ থেকে কার্যকর হবে। বিজ্ঞাপন এই পত্রের শেষাংশে বলা হয়, পরবর্তীতে আপনার কোনো বক্তব্য, কার্যক্রম বা পরিচয়ের দায়ভার ফরিদপুর জেলা ছাত্রদল বহন করবে না। সংগঠনের স্বার্থে এ সিদ্ধান্ত গৃহীত ও প্রকাশ করা হলো। ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ আদনান হোসেন বলেন,ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের মধ্য কাশিমাবাদ গ্রামে ঈদের দিন সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ছাত্রদল নেতা সোহেল মুন্সীর সম্পৃক্ততার অভিযোগ আসে। পরবর্তীতে আমরা তদন্ত করে অভিযোগের সত্যতা পাওয়ায় তার বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি বলেন, জেলা ছাত্রদল কোনো নেতার শৃঙ্খলা ভঙ্গের দায় নেবে না। কাউকে শৃঙ্খলা ভঙ্গ করতেও দেবে না। বিজ্ঞাপন তবে এই ব্যাপারে ছাত্রদল নেতা সোহেল মুন্সীর মুঠোফোন নম্বর বন্ধ থাকায় তার বক্তব্য জানা সম্ভব হয়নি। জানা গেছে, গত শনিবার (২১ মার্চ) ঈদের দিন ফরিদপুর সদরের কানাইপুর ইউনিয়নের মধ্য কাশিমাবাদ গ্রামে ঈদের নামাজের সময় নির্ধারণ ও মসজিদের ইমামের বেতন বৃদ্ধি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে অন্তত ১৭টি বসতঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এতে কয়েকজন আহত হন এবং এলাকায় চরম উত্তেজনা সৃষ্টি হয়। এই হামলায় ছাত্রদল নেতা সোহেল নেতৃত্ব দেন বলে অভিযোগ ছিল। ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, এ ব্যাপারে ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যদের মধ্যে এক ব্যক্তি মামলা করেছেন। মামলায় এই ছাত্রদল নেতাকে এক নম্বর আসামি করা হয়েছে। তিনি বর্তমানে পলাতক আছেন। সংঘর্ষের দিন ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়েছিল। এই মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে। জহির হোসেন/আরএআর
ফরিদপুরে পৈতৃক জমির বিরোধে গুলিতে ছোট ভাই নিহত, অস্ত্রসহ কৃষক লীগ নেতা আটক
ফরিদপুরের বোয়ালমারীতে ছোট ভাইকে গুলি করে হত্যার অভিযোগে কৃষক লীগ নেতা গোলাম কবিরকে আটক করেছে পুলিশ। বুধবার সকালেছবি: প্রথম আলো ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় জমিজমা–সংক্রান্ত বিরোধের জেরে ছোট ভাইকে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে বড় ভাই জেলা কৃষক লীগের সহসভাপতি গোলাম কবিরের (৭১) বিরুদ্ধে। আজ বুধবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলা ফায়ার সার্ভিসের কার্যালয়ের পাশে চতুল রেললাইন-লাগোয়া ইটের রাস্তায় এ ঘটনা ঘটে। নিহত ছোট ভাইয়ের নাম মিন্টু মোল্লা (৫৭)। তিনি বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়নের চতুল গ্রামের বাসিন্দা। অভিযুক্ত গোলাম কবির আওয়ামী লীগের কেন্দ্রীয় স্বাস্থ্যবিষয়ক উপকমিটির সাবেক সদস্য। পেশায় চিকিৎসক গোলাম কবির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-১ (বোয়ালমারী-আলফাডাঙ্গা-মধুখালী) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে জামানত হারান। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, পৈতৃক সম্পত্তি নিয়ে দীর্ঘ দিন ধরে গোলাম কবির ও মিন্টু মোল্লার মধ্যে বিরোধ চলে আসছিল। এ নিয়ে থানায় একাধিক মামলাও আছে। আজ সকালে মিন্টু মোল্লা বাড়ির পাশের একটি গাছ কাটতে গেলে গোলাম কবির তাঁকে বাধা দেন। তিনি কথা বলার জন্য মিন্টুকে গাছ কাটার জায়গা থেকে একটু দূরে বোয়ালমারী ফায়ার সার্ভিসের পেছনের রেলগেট এলাকায় ডেকে নিয়ে যান। তাঁদের মধ্যে বাগ্বিতণ্ডার একপর্যায়ে গোলাম কবির নিজের লাইসেন্স করা শটগান দিয়ে মিন্টুর গলার নিচে ও বুকে পরপর ছয়টি গুলি করেন। গুলির শব্দ শুনে স্থানীয় লোকজন গোলাম কবিরকে একটি খুঁটির সঙ্গে বেঁধে রেখে পুলিশকে খবর দেন। এ সময় তাঁকে মারধরের পাশাপাশি তাঁর গাড়িও ভাঙচুর করা হয়। পরে তাঁকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, অভিযুক্ত গোলাম কবিরকে আটক করা হয়েছে এবং তাঁর ব্যবহৃত অস্ত্রটিও জব্দ করা হয়েছে। তিনি বলেন, নিহত ব্যক্তির লাশ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্রসঙ্গত, গোলাম কবির আগে সরকারি চাকরি করতেন। অবসরে যাওয়ার পর বর্তমানে ফরিদপুর শহরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেন। পাশাপাশি শহরের পূর্ব খাবাসপুর মহল্লায় ‘গোলাম কবির নার্সিং ইনস্টিটিউট’ নামে একটি প্রতিষ্ঠান আছে তাঁর। তিনি প্রতিষ্ঠানটির চেয়ারম্যান। এর আগে ২০২৩ সালের ৬ জুলাই গোলাম কবির বোয়ালমারী উপজেলা সদরের চৌরাস্তা-সংলগ্ন খান প্লাজার চতুর্থ তলা ভাড়া নিয়ে ‘গোলাম কবির নার্সিং ইনস্টিটিউট’ নামে একটি শিক্ষাপ্রতিষ্ঠান চালাতেন। তখন ভাড়া না দিয়ে ভবন দখল করে রাখার অভিযোগে ওই ভবনের মালিক সালমা বেগমের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়ান। পরে সালমা বেগমকে শটগান দিয়ে গুলি করার চেষ্টা করলে স্থানীয় লোকজন আটক করে তাঁকে পুলিশে দিয়েছিলেন। বর্তমানে তাঁর বিরুদ্ধে আদালতে মারামারি, অস্ত্র ব্যবহার করে ভয়ভীতি প্রদর্শনসহ ফৌজদারি অপরাধের ১২টি ধারায় দুটি মামলা বিচারাধীন। বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম রকিবুল হাসান প্রথম আলোকে বলেন, গোলাম কবিরের অস্ত্রটি লাইসেন্স করা ও বৈধ। প্রথম আলোর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন জেলা থেকে আরও পড়ুন হামলাঢাকা বিভাগবোয়ালমারীফরিদপুরহত্যাগুলি
