ঝিনাইদহে স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী পলাতক

AI-classifiedconfidence 95%

Why this classification

A husband stabbed and hacked his wife with a sharp weapon during a family dispute on the night of 23 May 2026 in Jhenaidah, and she died in hospital early on 24 May. This is a concrete, recent, fatal attack inside Bangladesh, so it qualifies as violence.

Reported by:SamakalSingle source
23/05/26•ঘোড়ামারা গ্রাম, ঝিনাইদহ সদর

Killed

1

Injured

0

Summary

ঝিনাইদহ সদর উপজেলার ঘোড়ামারা গ্রামে পারিবারিক কলহের জেরে শনিবার (২৩ মে ২০২৬) দিবাগত মধ্যরাতে স্বামী শিমুল মিয়ার ধারালো অস্ত্রের আঘাতে স্ত্রী সাগরিকা খাতুন (৩০) গুরুতর আহত হন। সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার (২৪ মে ২০২৬) ভোররাতে তাঁর মৃত্যু হয় এবং ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী পলাতক রয়েছেন।

AI analysis

Category

Gender-Based Violence

Confidence

95% · severity 8

Perpetrator side

Locals

Victim side

Locals

Other actors

Shimul Mia (husband, day labourer)Sagorika Khatun alias Bulbuli (victim, 30)OC Asaduzzaman, Jhenaidah Sadar Thana

Tags

Domestic ViolenceMurder

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 1

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 23/05/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Samakal · 24/05/26open original ↗

ঝিনাইদহে স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী পলাতক

ঝিনাইদহে স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী পলাতক ফাইল ছবি ঝিনাইদহ প্রতিনিধি প্রকাশ: ২৪ মে ২০২৬ | ১৩:৫২ | আপডেট: ২৪ মে ২০২৬ | ১৪:২১ ঝিনাইদহ সদর উপজেলার ঘোড়ামারা গ্রামে পারিবারিক কলহের জেরে স্বামীর ধারালো অস্ত্রের আঘাতে স্ত্রী সাগরিকা খাতুন ওরফে বুলবুলির (৩০) মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার দিবাগত মধ্যরাতে হামলার শিকার হওয়ার পর রোববার ভোররাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এদিকে ঘটনার পর থেকেই তার স্বামী শিমুল মিয়া পলাতক রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, দিনমজুর স্বামী শিমুল মিয়া পারিবারিক কলহের জেরে শনিবার দিবাগত মধ্যরাতে স্ত্রী সাগরিকা খাতুনকে ধারালো অস্ত্র দিয়ে মাথা, হাত, পা সহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। পরে তার চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এসে সাগরিকাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোর ৪টার দিকে তার মৃত্যু হয়। সাগরিকা বেশ কিছুদিন যাবৎ স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় পার্শ্ববর্তী করিমপুর গ্রামে বাবার বাড়িতে অবস্থান করছিলেন। মাত্র তিন দিন আগে স্বামী শিমুল তাঁকে আবারও নিজের বাড়িতে ফিরিয়ে এনেছিলেন। ঝিনাইদহ সদর থানার ওসি আসাদুজ্জামান বলেন, পারিবারিক বিরোধের জেরেই ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে। - বিষয় : - ঝিনাইদহ - মৃত্যু - অস্ত্র - কুপিয়ে হত্যা