বাগেরহাটে কুপিয়ে যুবকের হাত-পা বিচ্ছিন্ন
Why this classification
A man was hacked with sharp weapons in Kachua, Bagerhat, on 22 February 2026, leaving his hands and legs severely injured or nearly severed, which is a concrete physical attack. The attackers are named by the victim and his family as Israfil, Yasin, Ibrahim and Kamrul, and the family attributes the attack to a land dispute.
Killed
0
Injured
1
Summary
বাগেরহাটের কচুয়া উপজেলার মঘিয়া ইউনিয়নের সম্মানকাঠি গ্রামে ২০২৬ সালের ২২ ফেব্রুয়ারি (রোববার) রহমতউল্লা শেখ (২৭) নামের এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তার হাত ও পা গুরুতরভাবে জখম করা হয় এবং কয়েকটি অঙ্গ প্রায় বিচ্ছিন্ন হয়ে যায়। পুলিশ তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে কচুয়া স্বাস্থ্য কমপ্লেক্স হয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়, পরিবার জানিয়েছে জমি সংক্রান্ত বিরোধের জেরে এ হামলা হয়েছে।
AI analysis
Category
Criminal Violence
Confidence
92% · severity 8
Perpetrator side
Victim side
Other actors
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 1
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 22/02/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text
বাগেরহাটে কুপিয়ে যুবকের হাত-পা বিচ্ছিন্ন
বাগেরহাটে কুপিয়ে যুবকের হাত-পা বিচ্ছিন্ন ফাইল ছবি বাগেরহাট প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৬ | ২১:২৬ বাগেরহাটের কচুয়া উপজেলায় এক যুবককে কুপিয়ে হাত-পা বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। আজ রোববার মঘিয়া ইউনিয়নের সম্মানকাঠি গ্রামের কবিরের বাগান থেকে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। কচুয়ায় ভুক্তভোগী যুবকের নাম রহমতউল্লা শেখ (২৭)। তিনি উপজেলার চরসোনাকুর গ্রামের আব্দুল মতিনের ছেলে। বেলা ১১টার দিকে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের থাকা অবস্থায় বার বার পানি চাচ্ছিলেন রহমতউল্লা। সে সময় হামলাকারীদের সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, চরসোনাকুর গ্রামের একরাম শেখের ছেলে ইসরাফিল, ইয়াসিন ও তাদের সহযোগী ইব্রাহিম তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়েছে। কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জান্নাতুল ফেরদাউস জানান, দুই হাত ও দুই পা গুরুত্বর জখম নিয়ে রহমতউল্লাকে হাসপাতালে আনা হয়। তার একটি হাত ও একটি পা পুরোপুরি বিচ্ছিন্ন। অন্য একটি পাও বেশ বিচ্ছিন্ন। এছাড়া মাথা, হাঁটুসহ শরীরের বিভিন্ন স্থানে জখম রয়েছে। তার অবস্থা ভালো না হওয়ায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। রাতে রহমতউল্লার বাবা আব্দুল মতিন বলেন, জমি সংক্রান্ত বিরোধের জেরে কামরুল, ইসরাফিল, ইয়াসিনসহ কয়েকজন আমার ছেলের ওপর হামলা চালিয়েছে। কুপিয়ে কবজি থেকে তার দুই হাত বিচ্ছিন্ন করে ফেলেছে তারা। দুই পাও প্রায় বিচ্ছিন্ন। আমরা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আছি। চিকিৎসকরা রহমতউল্লাকে ঢাকায় নিতে বলেছেন। ঢাকায় নেওয়ার প্রস্তুতি চলছে। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন বলেন, সম্প্রতি ওই এলাকায় একটি ধর্ষণের ঘটনা ঘটে। ধর্ষণের ভিডিও দেখিয়ে ভুক্তভোগী পরিবারকে ব্ল্যাকমেইলের চেষ্টা করছিলেন রহমতউল্লা। এর পরিপ্রেক্ষিতে হামলার ঘটনা ঘটতে পারে। ধর্ষণের ঘটনায় রোববার সকালে কচুয়া থানায় মামলা করেছেন ভুক্তভোগী। মামলায় রহমতউল্লার এক ঘনিষ্ঠজনকে আসামি করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। কচুয়া থানার ওসি শফিকুল ইসলাম বলেন, কারা, কী কারণে ওই যুবককে কুপিয়েছে, এসব বিষয়ে এখনও কিছু জানা যায়নি। পরিবারের পক্ষ থেকে অভিযোগ দিলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ওসি জানান, রহমতউল্লার বিরুদ্ধে থানায় মাদক ও ধর্ষণের মামলা রয়েছে। - বিষয় : - বাগেরহাট - কুপিয়ে জখম
