ইউপি চেয়ারম্যানের ওপর বিএনপি নেতার হামলা

AI-classifiedconfidence 90%

Why this classification

প্রতিবেদনে একটি নির্দিষ্ট ঘটনার বর্ণনা আছে—বিএনপি নেতা জসিম ব্যাপারী বাঁশ দিয়ে ইউপি চেয়ারম্যান ও প্রধান শিক্ষককে আহত করেছেন। এটি রাজনৈতিক হামলা, তাই সহিংস ঘটনা হিসেবে গণ্য করা হয়েছে।

Reported by:JugantorSingle source
19/05/26•মধ্য সিড্যা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ

Killed

0

Injured

2

Summary

মঙ্গলবার সকাল সোয়া ১০টায় ডামুড্যার মধ্য সিড্যা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার উদ্বোধনের সময় ইউপি চেয়ারম্যান সৈয়দ আব্দুল হাদী জিল্লুর ওপর হামলা হয়। এতে প্রধান শিক্ষক আহত হন।

AI analysis

Category

Political Violence

Confidence

90% · severity 5

Perpetrator side

BNP

Victim side

Unknown

Other actors

সৈয়দ আব্দুল হাদী জিল্লু (ইউপি চেয়ারম্যান)মো. জসিম ব্যাপারী (সিড্যা ইউনিয়ন বিএনপির সহসভাপতি)আব্দুল জলিল (প্রধান শিক্ষক)

Tags

Party Clash

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 2

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: BNP

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Unknown

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 19/05/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Jugantor · 20/05/26open original ↗

ইউপি চেয়ারম্যানের ওপর বিএনপি নেতার হামলা

ইউপি চেয়ারম্যানের ওপর বিএনপি নেতার হামলা Advertisement ডামুড্যা (শরীয়তপুর) প্রতিনিধি প্রকাশ: ২০ মে ২০২৬, ১২:০০ এএম প্রিন্ট সংস্করণ শরীয়তপুরের ডামুড্যায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠানের উদ্বোধনের সময় সিড্যা ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ আব্দুল হাদী জিল্লুর ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহত হয়েছেন। উত্তপ্ত পরিস্থিতির কারণে অনুষ্ঠান সাময়িকভাবে বন্ধ রাখা হয়। মঙ্গলবার সকাল সোয়া ১০টার দিকে উপজেলার ৩৬নং মধ্য সিড্যা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে। চেয়ারম্যান সৈয়দ আব্দুল হাদী জিল্লু বলেন, আমি উদ্বোধক হিসাবে অনুষ্ঠানে অংশ নিতে গিয়েছিলাম। জাতীয় সংগীতের সঙ্গে পতাকা উত্তোলনের সময় হঠাৎ হামলার শিকার হই। হামলার নেতৃত্ব দেন সিড্যা ইউনিয়ন বিএনপির সহসভাপতি মো. জসিম ব্যাপারী। এ সময় সঙ্গে ছিলেন তার ভাগিনা ইউনিয়ন ছাত্রদল নেতা ইব্রাহিম হোসেন, মো. সাইম, সিকান্দার হাওলাদার ও বিপ্লব। বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাখাওয়াত হোসেন বলেন, আমরা জাতীয় সংগীতের সঙ্গে পতাকা উত্তোলন করছিলাম। হঠাৎ করেই জসিম ব্যাপারী বাঁশ নিয়ে এসে হামলা শুরু করেন। এতে শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কিছু সময় খেলা বন্ধ ছিল। পরে আবারও হামলার ঘটনা ঘটে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল জলিল বলেন, অনুষ্ঠান শুরুর সময় হামলার ঘটনায় চেয়ারম্যানসহ আমি আহত হই। পরে স্থানীয়দের পরামর্শে অনুষ্ঠান পুনরায় শুরু করা হলেও আবার উত্তেজনা সৃষ্টি হয়। তবে এ ঘটনায় অভিযুক্ত জসিম ব্যাপারীর বক্তব্য পাওয়া যায়নি। ডামুড্যা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম বলেন ক্রীড়া অনুষ্ঠান চলাকালে বিশৃঙ্খলা সৃষ্টি হলে, আমি সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে যাই। পরিস্থিতি শান্ত করে পুনরায় ক্রীড়া প্রতিযোগিতা শুরু করে দিয়ে আসি।