পথচারীকে ছুরিকাঘাতের সময় ধস্তাধস্তি, সহযোগীর ছুরিতে ছিনতাইকারী নিহত
Why this classification
This incident was classified as criminal violence in Dhaka. It involved Muggers against Locals. Reported casualties: 1 killed and 0 injured. Reported by 1 source.
Killed
1
Injured
0
Summary
রাজধানীর কদমতলীতে ছিনতাইয়ের সময় ধস্তাধস্তির একপর্যায়ে সহযোগীদের ছুরিতে ছিনতাইকারী মো. জনি নিহত হয়েছেন। ঘটনাটি শুক্রবার গভীর রাতে নামা শ্যামপুরের বড়তলা ভাঙা ব্রিজের পাশে ঘটে।
AI analysis
Category
Criminal Violence
Confidence
95% · severity 7
Perpetrator side
Victim side
Other actors
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 1
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Muggers
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 28/08/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text
পথচারীকে ছুরিকাঘাতের সময় ধস্তাধস্তি, সহযোগীর ছুরিতে ছিনতাইকারী নিহত
পথচারীকে ছুরিকাঘাতের সময় ধস্তাধস্তি, সহযোগীর ছুরিতে ছিনতাইকারী নিহত প্রতীকী ছবি সমকাল প্রতিবেদক প্রকাশ: ২৯ আগস্ট ২০২৬ | ১৭:২৬ রাজধানীর কদমতলীতে পথচারীর কাছ থেকে ছিনতাইয়ের সময় ছুরিকাঘাতের ঘটনায় মো. জনি (৩৫) নামে এক ছিনতাইকারী নিহত হয়েছেন। শুক্রবার গভীর রাতে নামা শ্যামপুরের বড়ইতলা ভাঙা ব্রিজের পাশে এ ঘটনা ঘটে। পুলিশের দাবি, ছিনতাইয়ের সময় পথচারীকে ছুরিকাঘাত করতে গেলে ধস্তাধস্তির একপর্যায়ে সহযোগীদের ছুরিতে জনি আহত হন। পরে তাকে ফেলে রেখে পালিয়ে যান অপর দুই ছিনতাইকারী। পুলিশ জানায়, শুক্রবার রাত সাড়ে ৩টার দিকে জনিসহ তিন ছিনতাইকারী বড়ইতলা ভাঙা ব্রিজের পাশে দুই পথচারীর পথরোধ করে ছিনতাইয়ের চেষ্টা করেন। এ সময় একজন ছিনতাইকারী এক পথচারীকে জাপটে ধরেন। অন্য দুজন তার কাছ থেকে মোবাইল ফোন ও টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। একপর্যায়ে পথচারীকে ছুরিকাঘাতের চেষ্টা করলে ধস্তাধস্তি শুরু হয়। এ সময় ছিনতাইকারীদের ছুরির আঘাতে তাদের সহযোগী জনি আহত হন। পরে অপর দুই ছিনতাইকারী তাকে ঘটনাস্থলে ফেলে পালিয়ে যান। রাতে টহলরত পুলিশের একটি দল ভাঙা ব্রিজের পাশ থেকে রক্তাক্ত অবস্থায় জনিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে ভোর ৫টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আশরাফুজ্জামান বলেন, ‘প্রাথমিক তদন্তে জানা গেছে, সহযোগীদের ছুরির আঘাতেই ছিনতাইকারী জনি নিহত হয়েছেন। তবে এর পেছনে অন্য কোনো কারণ ছিল কি না, তা-ও তদন্ত করে দেখা হচ্ছে।’ নিহত জনির স্ত্রী স্বপ্না বেগম বলেন, শ্যামপুর ব্রিজ নবারুণ গলিতে তাদের বাসা। তার স্বামী ব্যাটারিচালিত রিকশা চালাতেন বলে দাবি করেন তিনি। - বিষয় : - ছিনতাইকারী চক্র - ছিনতাই - ছুরিকাঘাতে খুন
