কুষ্টিয়ায় সন্তানকে নদীতে ফেলে মায়ের আত্মহত্যার চেষ্টা

AI-classifiedconfidence 85%

Why this classification

A mother deliberately threw her four-month-old baby from a bridge into a river, and the child is still missing, which is a concrete violent attack with a likely fatal outcome. Although the mother also jumped in, the deliberate harm to the child means this is not a simple suicide or drowning, and the event happened today.

Reported by:Dhaka PostSingle source
29/05/26•গড়াই নদীর হরিপুর সেতু, সদর উপজেলা

Killed

0

Injured

0

Summary

শুক্রবার (২৯ মে ২০২৬) বিকেল সাড়ে ৪টায় কুষ্টিয়া সদর উপজেলার গড়াই নদীর হরিপুর সেতু থেকে যমুনা খাতুন (২২) তার চার মাস বয়সী শিশু সাইফ ওসমান হাদিকে নদীতে ছুড়ে ফেলে নিজেও ঝাঁপ দেন। স্থানীয় মাঝিরা নারীকে উদ্ধার করলেও শিশুটি নিখোঁজ রয়েছে এবং ফায়ার সার্ভিস ও ডুবুরিরা তল্লাশি চালাচ্ছে।

AI analysis

Category

Gender-Based Violence

Confidence

85% · severity 7

Perpetrator side

Locals

Victim side

Locals

Other actors

যমুনা খাতুন (২২), শিশুর মা, আব্দুল আলীমের স্ত্রীআব্দুল আলীম, শিশুর বাবাশিশু সাইফ ওসমান হাদি (চার মাস বয়সী)কবির হোসেন মাতুব্বর, ভারপ্রাপ্ত ওসি, কুষ্টিয়া মডেল থানাআরশেদ আলী, সিনিয়র স্টেশন অফিসার, কুষ্টিয়া ফায়ার সার্ভিসস্থানীয় নৌকার মাঝিরা

Tags

Domestic Violence

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 29/05/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Dhaka Post · 29/05/26open original ↗

কুষ্টিয়ায় সন্তানকে নদীতে ফেলে মায়ের আত্মহত্যার চেষ্টা

কুষ্টিয়ায় চার মাস বয়সী শিশু সাইফ ওসমান হাদিকে নদীতে ছুড়ে ফেলে নিজেও ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন যমুনা খাতুন (২২) নামে এক মা। স্থানীয় নৌকার মাঝিরা তাকে জীবিত উদ্ধার করতে পারলেও নিখোঁজ রয়েছে শিশুটি। শিশুটির সন্ধানে ফায়ার সার্ভিস ও স্থানীয় ডুবুরিরা নদীতে তল্লাশি চালাচ্ছেন। শুক্রবার (২৯ মে) বিকেল সাড়ে ৪টার দিকে সদর উপজেলার গড়াই নদীর হরিপুর সেতু উপর এ ঘটনা ঘটে। বর্তমানে ওই মা যমুনা খাতুনকে আটক করে থানায় নিয়েছে পুলিশ। যমুনা খাতুন কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর গ্রামের আব্দুল আলীমের স্ত্রী। প্রত্যক্ষদর্শীরা জানান, নদীতে অবস্থানরত নৌকার মাঝিরা সেতু থেকে এক নারীকে নদীতে ঝাঁপিয়ে পড়তে দেখেন। এ সময় তারা ওই নারীকে উদ্ধার করে তীরে নিয়ে আসেন। তবে শিশু হাদির সন্ধান এখনো পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস ও স্থানীয় ডুবুরিরা শিশুটির সন্ধানে নদীতে তল্লাশি চালাচ্ছেন। শিশুটির বাবা আব্দুল আলীম জানান, তার স্ত্রী-সন্তানকে নিয়ে কুমারখালী উপজেলার সুলতানপুর বেলতলা গ্রামে মায়ের বাড়িতে ছিলেন। সেখান থেকে এসে বিকেলে সেতুর ওপর থেকে প্রথমে বাচ্চাকে নদীতে ছুঁড়ে ফেলার পর নিজেও নদীতে ঝাঁপ দেন। তিনি আরও বলেন, আমার বাচ্চা একটু অসুস্থ ছিল। সন্তানকে বাড়িতে নিয়ে এসে চিকিৎসা করাতে চাচ্ছিলাম, কিন্তু আমার স্ত্রী মায়ের বাড়িতে রেখেই বাচ্চার চিকিৎসা করাতে চাইছিল। এ নিয়ে স্ত্রী ও শাশুড়ির সঙ্গে তার মনোমালিন্য চলছিল। এ অবস্থায় হঠাৎ করে বিকেল সাড়ে ৪টার দিকে তিনি খবর পান তার স্ত্রী শিশু হাদীকে নদীতে ফেলে দিয়েছেন। কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আরশেদ আলী বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা স্থানীয় লোকদের সঙ্গে নিয়ে শিশুটির সন্ধানে নদীতে তল্লাশি চালাচ্ছে। খবর পেয়ে এরই মধ্যে খুলনা থেকে ফায়ার সার্ভিসের ডুবরী দল রওনা হয়েছে। কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর বলেন, নদী থেকে স্থানীয় লোকজন নারীকে উদ্ধার করেছে। বর্তমানে তাকে থানা হেফাজতে রাখা হয়েছে। ওই নারী কেবল কান্নাকাটি করছেন। এ কারণে তার নামসহ কোনো তথ্যই এখন পর্যন্ত জানা যায়নি। রবিউল আলম ইভান/এএমকে