খাবারে চেতনানাশক মিশিয়ে এক সন্তানের জননীকে ধর্ষণ
Why this classification
This is a single, specific incident in Maheshpur, Jhenaidah, on the night of Saturday 30 May 2026, in which a neighbour drugged the family and raped a woman, who is now hospitalised. Rape is a serious physical and sexual attack, so the event counts as violence even though no death was reported.
Killed
0
Injured
1
Summary
ঝিনাইদহের মহেশপুরে শনিবার (৩০ মে ২০২৬) রাতে শ্যামকুড় পশ্চিমপাড়ায় প্রতিবেশী ডালিম তরফদার চেতনানাশক মেশানো খেজুর খাইয়ে এক সন্তানের জননীকে ধর্ষণ করেন। ভুক্তভোগীর বাবা বাদী হয়ে মামলা করেছেন এবং ভুক্তভোগী বর্তমানে যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
AI analysis
Category
Gender-Based Violence
Confidence
90% · severity 6
Perpetrator side
Victim side
Other actors
Affected infrastructure
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 1
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 30/05/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text
খাবারে চেতনানাশক মিশিয়ে এক সন্তানের জননীকে ধর্ষণ
খাবারে চেতনানাশক মিশিয়ে এক সন্তানের জননীকে ধর্ষণ Advertisement মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি প্রকাশ: ০২ জুন ২০২৬, ০৯:৩১ পিএম মহেশপুরে চেতনানাশক মেশানো খাবার খাইয়ে এক সন্তানের জননী ধর্ষণে মামলা হয়েছে। মঙ্গলবার ভুক্তভোগীর পিতা বাদী হয়ে প্রতিবেশী ডালিম তরফদারকে আসামি করে মামলাটি করেছেন। এর আগে শনিবার রাতে উপজেলার শ্যামকুড় পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত ডালিম তরফদার শ্যামকুড় বাজারপাড়ার নবী নুর তরফদারের ছেলে। বর্তমানে ভুক্তভোগী ওই নারী যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ভুক্তভোগীর পিতা জানান, পারিবারিক সুসম্পর্ক থাকায় অভিযুক্ত ডালিম তরফদার নিয়মিত আমাদের বাড়িতে আসা যাওয়া করতেন। সেই সুবাদে শনিবার রাতে ডালিম তরফদার চেতনানাশক মেশানো খেজুর হাতে নিয়ে বাড়িতে আসেন। পরিবারের সবাইকে ওই চেতনানাশক মেশানো খেজুর খেতে দেন। এরপর ভোররাতে আমার মেয়ের তিন বছরের বাচ্চার কান্নার শব্দে ঘুম ভেঙে যায়। এ সময় মেয়ের ঘরে গিয়ে দেখি ডালিম তরফদার তাকে ধর্ষণ করছেন। এ সময় মানুষের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত ডালিম জানালার টিন সরিয়ে পালিয়ে যান। মহেশপুর থানার ওসি মেহেদী হাসান বলেন, ধর্ষণের ঘটনায় ভুক্তভোগীর পিতা বাদী হয়ে মামলা করেছেন। আসামি গ্রেফতারের চেষ্টা চলছে।
