কালীগঞ্জে চাঁদা না দেওয়ায় প্রবাসীর বাড়িতে হামলা ভাঙচুর ও লুটপাট

AI-classifiedconfidence 85%

Why this classification

A local gang attacked an expatriate's family home on 9 May 2026 with domestic weapons, smashed the main gate, looted household items and kicked the elderly mother, who was injured. The attackers also demanded 5 lakh taka, which makes this a concrete, recent violent incident in Bangladesh.

Reported by:JugantorSingle source
09/05/26•বাহাদুরশাদী ইউনিয়নের উত্তর খলাপাড়া

Killed

0

Injured

1

Summary

গাজীপুরের কালীগঞ্জে ফেসবুকে কমেন্ট করার জেরে ৯ মে ২০২৬ দুপুরে স্থানীয় সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র নিয়ে সিঙ্গাপুর প্রবাসী ইব্রাহিম হোসেনের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট চালায় এবং ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। হামলায় প্রবাসীর বৃদ্ধা মা লাইলি বেগম আহত হন।

AI analysis

Category

Criminal Violence

Confidence

85% · severity 5

Perpetrator side

Locals

Victim side

Locals

Other actors

মনির হোসেন (স্থানীয় সন্ত্রাসী)আমেনা (মনির হোসেনের স্ত্রী)আসিফ (মনির হোসেনের পুত্র)মাহবুর হোসেনঅজ্ঞাত ৪-৫ জন সন্ত্রাসীইব্রাহিম হোসেন (সিঙ্গাপুর প্রবাসী, ভুক্তভোগী)লাইলি বেগম (প্রবাসীর মা, আহত)এসআই হাবিবুর রহমান (কালীগঞ্জ থানা)ওসি জাকির হোসেন (কালীগঞ্জ থানা)

Affected infrastructure

বাড়ির মূল গেটবাড়ির জিনিসপত্র (লুট)

Tags

ExtortionRobbery

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 1

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 09/05/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Jugantor · 14/05/26open original ↗

কালীগঞ্জে চাঁদা না দেওয়ায় প্রবাসীর বাড়িতে হামলা ভাঙচুর ও লুটপাট

কালীগঞ্জে চাঁদা না দেওয়ায় প্রবাসীর বাড়িতে হামলা ভাঙচুর ও লুটপাট Advertisement কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি প্রকাশ: ১৪ মে ২০২৬, ১২:০০ এএম প্রিন্ট সংস্করণ কালীগঞ্জে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পোস্টে কমেন্ট করায় দুই প্রবাসী ভাইয়ের বাড়িতে হামলা করে ভাঙচুর ও ৫ লাখ টাকা চাঁদা দাবি করেছে স্থানীয় সন্ত্রাসীরা। অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার বাহাদুরশাদী ইউনিয়নের উত্তর খলাপাড়ার মৃত আব্দুল বাতেনের পুত্র ইসমাইল হোসেন সৌদী আরব ও ইব্রাহিম হোসেন সিঙ্গাপুর প্রবাসী। সম্প্রতি ইব্রাহিম হোসেন ছুটিতে দেশে এলে স্থানীয় সন্ত্রাসী মনির হোসেন তার কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। ৯ মে সকালে এক ব্যক্তির ফেসবুক আইডিতে মনির হোসেনের ছবিসহ অনৈতিক কার্যকলাপ তুলে ধরলে প্রবাসী ইব্রাহিমসহ আরও অনেকে পোস্টে কমেন্ট করেন। বিষয়টি জানতে পেরে দুপুর ২টার দিকে মনির হোসেন, তার স্ত্রী আমেনা, পুত্র আসিফ ও মাহবুর হোসেনসহ আরও ৪-৫ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে প্রবাসীর বাড়িতে হামলা করে। এ সময় সন্ত্রাসীরা বাড়ির মূল গেট ভাঙচুর এবং প্রবাসীর মা বৃদ্ধা লাইলি বেগমকে লাথি মেরে আহত করে। বাড়িতে থাকা কিছু জিনিসপত্র লুটপাট করে নিয়ে যায়। প্রবাসী ইব্রাহিম আত্মরক্ষায় সরকারি সেবা ৯৯৯ নম্বরে কল দিলে কালীগঞ্জ থানার এসআই হাবিবুর রহমান সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে গেলে এলাকায় শান্তিতে থাকতে হলে ৫ লাখ টাকা চাঁদা দিতেই হবে বলে হুমকি দিয়ে সন্ত্রাসীরা চলে যায়। এ বিষয়ে প্রবাসী ইব্রাহিম ৯ মে কালীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ ও ১২ মে একটি সাধারণ ডায়েরি করেছেন। এ বিষয়ে কালীগঞ্জ থানার ওসি জাকির হোসেন বলেন, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ দেখেছি। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য এসআই হাবিবুর রহমানকে নির্দেশ প্রদান করা হয়েছে।