ফ্যামিলি কার্ডের প্রলোভনে নারীকে অপহরণের চেষ্টা, যুবক আটক
Why this classification
A 30-year-old man allegedly tried to force a 60-year-old woman onto his motorcycle with a false promise of a family card, and tore off her gold earring while she tried to escape. The incident took place on 8 March 2026, which is within the recent window, so it is classified as a violent attack.
Killed
0
Injured
0
Summary
নরসিংদীর শিবপুরে ফ্যামিলি কার্ড করে দেওয়ার প্রলোভনে ৬০ বছর বয়সী এক নারী হালিমা বেগমকে মোটরসাইকেলে তুলে অপহরণের চেষ্টার অভিযোগে মনির মিয়া (৩০) নামের এক যুবককে স্থানীয়রা আটক করে পুলিশে দিয়েছে। অভিযোগ অনুযায়ী, এই সময় নারীর কানের স্বর্ণের দুল ছিঁড়ে নিয়ে অভিযুক্ত পালানোর চেষ্টা করেন, তবে অভিযুক্ত দাবি করেছেন তিনি ষড়যন্ত্রের শিকার।
AI analysis
Category
Gender-Based Violence
Confidence
85% · severity 4
Perpetrator side
Victim side
Other actors
Affected infrastructure
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Unknown
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 08/03/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text (2 sources)
ফ্যামিলি কার্ডের প্রলোভনে নারীকে অপহরণের চেষ্টা, যুবক আটক
ফ্যামিলি কার্ডের প্রলোভনে নারীকে অপহরণের চেষ্টা, যুবক আটক মনির মিয়া শিবপুর (নরসিংদী) প্রতিনিধি প্রকাশ: ০৮ মার্চ ২০২৬ | ২১:২২ শিবপুর উপজেলার সৃষ্টিঘর এলাকায় ফ্যামিলি কার্ড করে দেওয়ার কথা বলে এক নারীকে অপহরণ চেষ্টার অভিযোগ উঠেছে। বিষয়টি সন্দেহজনক মনে করে ডাক-চিৎকার করতে থাকেন ভুক্তভোগী। পরে স্থানীয় জনতা এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে। আজ রোববার দুপুর সাড়ে ১২টার দিকে শিবপুর উপজেলার সৃষ্টিঘর এলাকায় এ ঘটনা ঘটে। আটক মনির মিয়া (৩০) নেত্রকোনার পূর্বধলা থানার মাতাং গ্রামের মৃত আ. রহমানের ছেলে। ভুক্তভোগী হালিমা বেগম (৬০) শিবপুর উপজেলার যশোর ইউনিয়নের বঙ্গারটেক গ্রামের ফিরোজ মিয়ার স্ত্রী। এলাকাবাসী জানান, মনির মিয়া মোটরসাইকেল দিয়ে হালিমার বাড়িতে যান। মনির নিজেকে আইনের লোক পরিচয় দিয়ে হালিমাকে ফ্যামিলি কার্ড করে দেওয়ার প্রলোভন দেখান। পরে হালিমাকে মোটরসাইকেলে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। বিষয়টি নিয়ে সন্দেহ হলে ডাক-চিৎকার শুরু করেন হালিমা। এলাকাবাসী তাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেন। পরে খবর পেয়ে তাকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। হালিমা বেগম জানান, মনির মোটরসাইকেল দিয়ে বাড়িতে গিয়ে বলেন তিনি আইনের লোক। ফ্যামিলি কার্ড অন্য লোক দিলে টাকা লাগবে। তিনি দিলে কোনো টাকা লাগবে না। তাকে সরকার দায়িত্ব দিয়েছে ফ্যামিলি কার্ড করে দেওয়ার জন্য। ভোটার আইডি কার্ড দিতে বলেন এবং ইউপি সদস্য লাকী বেগমের বাড়িতে যাওয়ার কথা বলেন। তার কথা মতো মোটরসাইকেলে ওঠেন তিনি। বাড়ির পাশের সৃষ্টিঘর পৌঁছে দেখেন তিনি অন্য রাস্তায় চলে যাচ্ছেন। তার মতলব ভালো না। সন্দেহ হলে ডাক-চিৎকার শুরু করেন তিনি। এ সময় কানের স্বর্ণের দুল ছিঁড়ে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। তবে অভিযুক্ত মনির হোসেন জানান, তিনি ষড়যন্ত্রের শিকার। এগুলো মিথ্যা। শিবপুর থানার ওসি কোহিনূর মিয়া বলেন, অপহরণ চেষ্টার অভিযোগে এক যুবককে আটক করা হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। - বিষয় : - নরসিংদী - অপহরণ - ফ্যামিলি কার্ড
৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, যুবক আটক
৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, যুবক আটক Advertisement বেলাবো (নরসিংদী) প্রতিনিধি প্রকাশ: ১৫ মার্চ ২০২৬, ০৭:৩৫ পিএম নরসিংদীর বেলাবো উপজেলায় ৬ বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। অভিযোগে মো. জুয়েল মিয়া (২২) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১৫ মার্চ) সকাল আনুমানিক ৬টার দিকে উপজেলার সল্লাবাদ ইউনিয়নের সল্লাবাদ গ্রামে এই ঘটনা ঘটে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে শিশুটি বাড়ির আশপাশে অবস্থান করছিল। এ সময় একই গ্রামের মৃত রফিক মিয়ার ছেলে মো. জুয়েল মিয়া শিশুটিকে বিস্কুটের প্রলোভন দেখিয়ে নিজ বসতঘরে নিয়ে যায় এবং ধর্ষণের চেষ্টা করে। পরে শিশুটির চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে অভিযুক্তকে আটক করে। বেলাবো থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে জুয়েল মিয়াকে আটক করে থানায় নিয়ে আসে। বেলাবো থানার ওসি এসএম আমানউল্লাহ জানান, ঘটনার খবর পাওয়ার পরই অভিযুক্তকে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে। তদন্তের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
