মারধর করে চুরির স্বীকারোক্তি আদায়, অপমানে বিষপানে ‘আত্মহত্যা’ যুবকের
Why this classification
The article reports a single concrete incident in Pirojpur in which a 30-year-old man was allegedly severely beaten by a chowkidar and a shopkeeper at the union parishad and forced to sign a theft confession. He later died after drinking poison, which his family links to that beating. The police and the accused deny the beating, so the account is contested, but the alleged assault and the death it is tied to make this a violence incident rather than a plain suicide.
Killed
1
Injured
0
Summary
পিরোজপুরের স্বরূপকাঠির সুটিয়াকাঠি ইউনিয়ন পরিষদে ২ মার্চ ২০২৬ (সোমবার) চুরির অভিযোগে আব্দুল্লাহ আল মামুন ওরফে সবুজকে (৩০) চৌকিদার ও এক দোকানি বেদম মারধর করে লিখিত স্বীকারোক্তি আদায় করেন বলে অভিযোগ উঠেছে। অপমানে বাড়িতে বিষপানের পর বরিশালের হাসপাতালে তাঁর মৃত্যু হয়, এবং থানা পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে বলে জানিয়েছে।
AI analysis
Category
Mob Justice / Lynchings
Confidence
70% · severity 7
Perpetrator side
Victim side
Other actors
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 1
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 02/03/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text
মারধর করে চুরির স্বীকারোক্তি আদায়, অপমানে বিষপানে ‘আত্মহত্যা’ যুবকের
মারধর করে চুরির স্বীকারোক্তি আদায়, অপমানে বিষপানে ‘আত্মহত্যা’ যুবকের আব্দুল্লাহ আল মামুন ওরফে সবুজ স্বরূপকাঠি (পিরোজপুর) প্রতিনিধি প্রকাশ: ০৩ মার্চ ২০২৬ | ২০:৫৪ পিরোজপুরের স্বরূপকাঠিতে আব্দুল্লাহ আল মামুন ওরফে সবুজ নামে এক অটোচালককে ইউনিয়ন পরিষদে ডেকে চুরির অভিযোগে মারধর ও জোরপূর্বক স্বীকারোক্তি আদায়ের অভিযোগ উঠেছে। স্বজনদের দাবি, অপমান সইতে না পেরে বাড়িতে গিয়ে বিষপান করেন সবুজ। সোমবার রাতে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। সবুজ (৩০) উপজেলার সুটিয়াকাঠি ইউনিয়নের বালিহারি গ্রামের হুমায়ুন কবির খানের ছেলে। তাঁর পাঁচ বছর বয়সী একটি সন্তান রয়েছে। সবুজের মা শাহিদা বেগম অভিযোগ করেন, গতকাল সোমবার সকালে চৌকিদার হানিফ মিয়া ‘কথা আছে’ বলে তাঁর ছেলেকে বাড়ি থেকে ডেকে ইউনিয়ন পরিষদে নিয়ে যান। সেখানে স্থানীয় দোকানি রুবেল হোসেন ও চৌকিদার হানিফ মিয়া মিলে তাঁকে বেদম মারধর করেন। মারধরের একপর্যায়ে তাদের হাত থেকে রেহাই পেতে সবুজ চুরির কথা স্বীকার করে লিখিত দিতে বাধ্য হন। ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শানু মেম্বারের সামনেই এ ঘটনা ঘটে বলে দাবি করেন তিনি। তিনি বলেন, তাঁর ছেলে অটোরিকশা চালিয়ে সংসার চালাত। তাঁকে মারধর করে জোরপূর্বক চুরির স্বীকারোক্তি নিয়ে কাগজে সই নেওয়া হয়েছে। সেই লজ্জা সইতে না পেরে সে বিষ খেয়ে মারা গেছে। এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি। সবুজের স্ত্রী সুমি বেগম বলেন, তাঁর স্বামী অটোরিকশা চালাত। সে চুরি কর্মকাণ্ডে লিপ্ত ছিল না। তাঁর স্বামীকে ঘর থেকে ডেকে নিয়ে গিয়ে পিটিয়ে জোরপূর্বক চুরির স্বীকারোক্তি নেওয়া হয়েছে। মিথ্যা অপবাদ সইতে না পেরে আমার স্বামী বিষ খেয়ে আত্মহত্যা করেছেন। তিনি দাবি করেন, তিনি তাদের শিশু সন্তানের মাথায় হাত রেখে স্বামীকে জিজ্ঞেস করেছিলেন, তিনি চুরি করেছেন কিনা। তাঁর স্বামী তাঁকে জানান, তিনি চুরি করেননি। উপজেলার সুটিয়াকাঠি ইউনিয়নের চৌকিদার মো. হানিফ মিয়া দাবি করেন, সবুজ গ্রামের কয়েকটি দোকান থেকে চুরি করেছেন। ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে তাঁকে পরিষদে ডেকে আনা হয় এবং সেখানে তিনি স্বেচ্ছায় লিখিত স্বীকারোক্তি দেন। কোনো মারধর করা হয়নি বলে দাবি করেন তিনি। ভারপ্রাপ্ত চেয়ারম্যান শানু মিয়া বলেন, ‘সবুজ পরিষদে এসে চুরির কথা স্বীকার করেছে। লিখিত নেওয়া হয়েছে। মারধরের প্রশ্নই ওঠে না।’ বিষপানের বিষয়ে তিনি বলেন, সবুজ বাড়িতে গিয়ে বিষপান করেছে এবং হাসপাতালে তাঁর মৃত্যু হয়েছে বলে তিনি শুনেছেন। নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। - বিষয় : - পিরোজপুর - বিষপানে আত্মহত্যা
