নিজের জায়গায় স্থাপনা নির্মাণ, ‘মব’ সৃষ্টি করে মালিককে পিটিয়ে জখম
Why this classification
This is a specific, recent incident on Wednesday, 1 April 2026, in which 8 to 10 men, including named local Awami League leaders, beat a land owner and left him injured on the road in Dohar, Dhaka. It involves a physical attack with injuries, so it counts as violence.
Killed
0
Injured
1
Summary
ঢাকার দোহার উপজেলায় বুধবার (১ এপ্রিল ২০২৬) দুপুরে নিজের জমিতে স্থাপনা নির্মাণের সময় আওয়ামী লীগ নেতা সম্রাট বেপারী, ছাবু লস্কর, উজ্জ্বল লস্কর ও করিম বেপারীসহ ৮-১০ জন জমির মালিক পীর ডালু শাহকে পিটিয়ে রাস্তায় ফেলে আহত করে। ভুক্তভোগী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন এবং পুলিশ তদন্তের আশ্বাস দিয়েছে।
AI analysis
Category
Criminal Violence
Confidence
88% · severity 5
Perpetrator side
Victim side
Other actors
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 1
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Awami League
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 01/04/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text
নিজের জায়গায় স্থাপনা নির্মাণ, ‘মব’ সৃষ্টি করে মালিককে পিটিয়ে জখম
নিজের জায়গায় স্থাপনা নির্মাণ, ‘মব’ সৃষ্টি করে মালিককে পিটিয়ে জখম Advertisement যুগান্তর প্রতিবেদন, নবাবগঞ্জ (ঢাকা) প্রকাশ: ০১ এপ্রিল ২০২৬, ১০:৩৬ পিএম ঢাকার দোহার উপজেলায় নিজের জায়গায় স্থাপনা নির্মাণ করায় জমির মালিককে ‘মব’ সৃষ্টি করে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। বুধবার দুপুরে উপজেলার দোহার বাজারের পেট্রল পাম্পের সামনে এ ঘটনা ঘটে। জানা যায়, জমির মালিক পীর খন্দকার ডালু শাহ নিজের জায়গায় স্থাপনা নির্মাণ করায় স্থানীয় আওয়ামী লীগ নেতা সম্রাট বেপারী, ছাবু লস্কার, উজ্জ্বল লস্কর এবং করিম বেপারীসহ ৮-১০ তাকে রাস্তায় ফেলে লাঞ্ছিত করেছেন। মুহূর্তের মধ্যে সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। এ ঘটনার সঠিক বিচার চেয়ে থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী বৃদ্ধ ডালু শাহ। থানায় লিখিত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে দোহার বাজার এলাকায় পীর ডালু শাহ তার নিজ জায়গায় স্থাপনা নির্মাণ করতে গেলে স্থানীয় আওয়ামী লীগ নেতা সম্রাট বেপারী, ছাবু লস্কর, উজ্জ্বল লস্কর এবং করিম বেপারীসহ ৮-১০ সন্ত্রাসী তার ওপর হামলা চালায়। তাকে মেরে রাস্তায় ফেলে দেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান। স্থানীয় বাসিন্দারা বলেন, পীর ডালু শাহ একজন বৃদ্ধ। তাকে দিনদুপুরে এভাবে রাস্তায় ফেলে মারাটা অন্যায় ও অমানবিক। এ বিষয়ে পীর ডালু শাহ বলেন, আমার ব্যক্তি মালিকানাধীন জমিতে স্থাপনা নির্মাণ করতে গেলে দুর্বৃত্তরা আমাকে মেরে আহত করেছে। পাশে দরবার শরীফ ও আমার পেট্রল পাম্প। এই দুটি স্থাপনা রক্ষার জন্য আমি কাঁটাতারের বেড়া দিয়ে জায়গাটি বন্ধ করে দিয়েছি; কিন্তু স্থানীয় কিছু দুর্বৃত্ত আমাকে আঘাত করে লাঞ্ছিত করেছে। আমি এখন হাসপাতালে আছি। এ বিষয়ে অভিযুক্ত সম্রাট বেপারীকে একাধিকবার ফোন করেও পাওয়া যায়নি। ঘটনার সংবাদ পেয়ে দোহার থানার এসআই আব্দুল হামিদ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেন। তিনি বলেন, পাম্প মালিক পীর শাহ ডালুকে মাটিতে ফেলে মারপিট করা হয়েছে। অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
