পুলিশ এড়িয়ে চোর দমনের অ্যাকশনে ইউপি সদস্য, ওসির তলব

AI-classifiedconfidence 95%

Why this classification

এটি একটি নির্দিষ্ট সহিংস ঘটনা: শনিবার রাতে ফেঞ্চুগঞ্জে চুরির সন্দেহে এক যুবককে আটক করে এলাকাবাসী ও ইউপি সদস্য পিটুনি দেন এবং ফেসবুক লাইভে প্রচার করেন। পুলিশ এই ঘটনায় ইউপি সদস্যকে তলব করেছে, তাই এটি সহিংসতার ঘটনা হিসেবে গণ্য।

Reported by:JugantorDhaka PostCorroborated · 2 sources
13/06/26•ছত্রিশ গ্রাম, ফেঞ্চুগঞ্জ সদর ইউনিয়ন

Killed

0

Injured

1

Summary

শনিবার রাতে ফেঞ্চুগঞ্জে চুরির অভিযোগে আটক এক যুবককে ফেসবুক লাইভে পিটিয়ে মারধর করা হয়। এ ঘটনায় জড়িত ইউপি সদস্য মো. জয়নাল আহমদকে থানায় তলব করেছেন ওসি।

AI analysis

Category

Mob Justice / Lynchings

Confidence

95% · severity 4

Perpetrator side

Locals

Victim side

Suspected Thief

Other actors

মো. জয়নাল আহমদ (ইউপি সদস্য)আবু জাফর মাহফুজুল করিম (ওসি)

Tags

Vigilante JusticeThief Caught

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 1

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Suspected Thief

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 13/06/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text (2 sources)

Source 1: Dhaka Post · 23/05/26open original ↗

ধর্ষণে অভিযুক্ত সন্দেহে দুজনকে পুলিশে দিলো স্থানীয়রা

সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নে ১৪ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয়দের সহায়তায় সন্দেহভাজন দুইজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। শুক্রবার (২২ মে) রাতে সালমান শাহ (৩২) ও আলী হোসেন (৩০) নামের দুই যুবককে আটক করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নের ঘোপাল পশ্চিমপাড়া গাংপার এলাকায় প্রতিবেশী পরিচয়ের সূত্রে ভুক্তভোগীকে একটি ঘরে নেওয়ার পর ধর্ষণের অভিযোগ ওঠে। অভিযোগে আরও বলা হয়েছে, ঘটনার সময় সেখানে আরও একজন উপস্থিত ছিলেন। ঘটনার বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে সন্দেহভাজন দুজনকে আটক করেন। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে পুলিশ এসে তাদের হেফাজতে নেয়। বর্তমানে তারা জালালাবাদ থানায় রয়েছেন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। এ বিষয়ে জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল হাবিব বলেন, স্থানীয়দের মাধ্যমে বিষয়টি জানার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সন্দেহভাজন দুইজনকে হেফাজতে নেয়। বর্তমানে তাদের জিজ্ঞাসাবাদ চলছে। প্রাথমিকভাবে ঘটনার বিভিন্ন দিক খতিয়ে দেখা হচ্ছে এবং বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে। এদিকে, ভুক্তভোগীকে প্রয়োজনীয় চিকিৎসা ও পরীক্ষার জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে। চিকিৎসা কার্যক্রম সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তত্ত্বাবধানে চলছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্তের অগ্রগতি ও প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। মাসুদ আহমদ রনি/ডিএ

Source 2: Jugantor · 14/06/26open original ↗

পুলিশ এড়িয়ে চোর দমনের অ্যাকশনে ইউপি সদস্য, ওসির তলব

পুলিশ এড়িয়ে চোর দমনের অ্যাকশনে ইউপি সদস্য, ওসির তলব Advertisement সিলেট ব্যুরো প্রকাশ: ১৪ জুন ২০২৬, ১১:০২ পিএম সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় চুরির অভিযোগে আটক এক যুবককে ফেসবুক লাইভে মারধরের ঘটনা ভাইরাল হওয়ার পর আইনি সমালোচনার মুখে পড়েছেন স্থানীয় এক ইউপি সদস্য। গত শনিবার রাতে ফেঞ্চুগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ছত্রিশ গ্রামে এ ঘটনা ঘটে। চুরির অভিযোগে আটক যুবককে প্রকাশ্য লাইভে প্লাস্টিকের পাইপ দিয়ে মারধর ও আইন নিজের হাতে তুলে নেওয়ার অভিযোগে সংশ্লিষ্ট ইউপি সদস্য মো. জয়নাল আহমদকে থানায় তলব করেছেন সংশ্লিষ্ট থানার ওসি। বিষয়টি স্থানীয় প্রশাসন ও উপজেলা নির্বাহী কর্মকর্তাও তদন্ত করছেন বলে ফেঞ্চুগঞ্জ থানার ওসি আবু জাফর মাহফুজুল করিম নিশ্চিত করেছেন। স্থানীয় বাসিন্দা ও ভাইরাল ভিডিও সূত্রে জানা গেছে, সম্প্রতি এলাকায় চুরির ঘটনা ব্যাপক হারে বেড়ে যাওয়ায় শনিবার রাতে এক যুবককে চুরির অভিযোগে আটক করে এলাকাবাসী ইউপি সদস্যের কাছে নিয়ে যায়। পরে গভীর রাতে গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে ওই যুবককে জিজ্ঞাসাবাদ ও শাস্তি দেওয়ার ঘটনাটি ফেসবুক লাইভে প্রচার করা হয়। ভিডিওতে ইউপি সদস্য জয়নাল আহমদকে ক্ষোভ প্রকাশ করে বলতে শোনা যায়, ‘চোরদের পুলিশে দিলে দু-চার দিন পর জামিনে বেরিয়ে এসে আবারও একই কাজ করে এবং চোরদের উৎপাতে এলাকার মান-সম্মান নষ্ট হচ্ছে।’ একপর্যায়ে তিনি বলেন, ‘আমার ফাঁসি হলে হবে, পদবি গেলে যাবে কিন্তু এই গ্রাম ঠিক করে ফেলব, চোরদের চুরি ছেড়ে দিতে হবে।’ এ বিষয়ে ইউপি সদস্য মো. জয়নাল আহমদ জানান, বারবার থানায় অভিযোগ দিয়েও সুষ্ঠু বিচার না পাওয়ায় এবং এলাকাবাসী অতিষ্ঠ হওয়ায় মুরব্বিদের নিয়ে অভিযুক্তদের ডেকে সতর্ক করা হয়েছে। তিনি দাবি করেন, এলাকায় ১০ জনের একটি সক্রিয় চোর চক্র দীর্ঘদিন ধরে পানির মোটর, এসি, তার, গরু-ছাগল, নগদ টাকা ও মসজিদের মাইকসহ বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে যাচ্ছে। পাশাপাশি মাদক ব্যবসার সঙ্গেও জড়িত রয়েছে। অপরাধের পথ ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে এলে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করার প্রতিশ্রুতিও দেন তিনি। তবে সর্বশেষ ফেসবুক লাইভে এসে মারধরের ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন। ফেঞ্চুগঞ্জ থানার ওসি আবু জাফর মাহফুজুল করিম জানান, কেউ আইন নিজের হাতে তুলে নিতে পারে না বিধায় ওই ইউপি সদস্যকে থানায় ডাকা হয়েছে। এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।