বিমানবন্দরের কার্গো ভিলেজ পুরো সপ্তাহ খোলা রাখার নির্দেশ

AI-classifiedconfidence 85%

Why this classification

প্রতিবেদনে বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের একটি নির্দিষ্ট ঘটনা বর্ণনা করা হয়েছে, যা সাম্প্রতিক (৫ জুন ২০২৬) এবং বাংলাদেশে সংঘটিত। এটি ধ্বংসাত্মক কাজ হিসেবে সহিংসতার সংজ্ঞার মধ্যে পড়ে, তাই সহিংস ঘটনা হিসেবে চিহ্নিত করা হয়েছে।

Reported by:SamakalSingle source
05/06/26•হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কার্গো ভিলেজ

Killed

0

Injured

0

Summary

গত ৫ জুন রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং পাঁচ নিরাপত্তাকর্মীকে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেওয়া হয়েছে।

AI analysis

Category

Criminal Violence

Confidence

85% · severity 5

Perpetrator side

Unknown

Victim side

Unknown

Other actors

ইফতেখার জাহান হোসেনগ্রুপ ক্যাপ্টেন এস এম রাগিব সামাদ

Affected infrastructure

কার্গো ভিলেজ

Tags

Arson

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Unknown

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Unknown

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 05/06/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Samakal · 08/06/26open original ↗

বিমানবন্দরের কার্গো ভিলেজ পুরো সপ্তাহ খোলা রাখার নির্দেশ

স্টেকহোল্ডারদের সঙ্গে মন্ত্রীর বৈঠক বিমানবন্দরের কার্গো ভিলেজ পুরো সপ্তাহ খোলা রাখার নির্দেশ ছবি: সংগৃহীত সমকাল প্রতিবেদক প্রকাশ: ০৭ জুন ২০২৬ | ১৮:৪৫ | আপডেট: ০৭ জুন ২০২৬ | ২২:৪২ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে পণ্যজট ও অগ্নিঝুঁকি কমাতে সাপ্তাহিক ছুটির দিনসহ সপ্তাহের সাত দিন ২৪ ঘণ্টা পণ্য আদান-প্রদান চালু রাখার নির্দেশ দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম (রিতা)। রোববার রাজধানীর কুর্মিটোলায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সদরদপ্তরে সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সঙ্গে বৈঠকে তিনি এ নির্দেশনা দেন। বৈঠকে পর্যটন প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত, বেবিচক, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ঢাকা কাস্টমস হাউস, ঢাকা কাস্টমস ক্লিয়ারিং ফরওয়ার্ডিং এজেন্ট অ্যাসোসিয়েশন, বিজিএমইএ, বিকেএমইএসহ বিভিন্ন স্টেকহোল্ডাররা উপস্থিত ছিলেন। বৈঠক সূত্রে জানা গেছে, উপস্থিত স্টেকহোল্ডাররা আগামী দুই সপ্তাহের মধ্যে কার্গো ভিলেজ থেকে দ্রুত পণ্য খালাসের আশ্বাস দিয়েছেন । বিমানবন্দরের কার্গো ভিলেজে বর্তমানে ১৫০ টনের বেশি কুরিয়ার পণ্য এবং এক হাজার ৬০০ টনের বেশি কার্গো পণ্য আটকে রয়েছে। এসব পণ্য দ্রুত খালাস না হলে আবারও বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। এদিকে, গত শুক্রবার রাতের অগ্নিকাণ্ডের ঘটনায় বেবিচকের পরিচালক (এভসেক পলিসি অ্যান্ড সার্টিফিকেশন) ইফতেখার জাহান হোসেনকে প্রধান করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগুনের ঘটনায় সন্দেহভাজন হিসেবে পাঁচ নিরাপত্তাকর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হলেও পরে তাদের ছেড়ে দেওয়া হয়। জানা গেছে, সম্প্রতি বিমানবন্দরের কার্গো ভিলেজে জট কমাতে দ্রুত পণ্য খালাসের বিষয়ে বিজিএমইএকে একটি চিঠি দেন বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগিব সামাদ। কার্গো ভিলেজ থেকে দ্রুত পণ্য খালাস না করা হলে অগ্নিঝুঁকির আশঙ্কা রয়েছে বলেও চিঠিতে উল্লেখ করা হয়। এর কয়েক দিন পরেই গত শুক্রবার রাত ১১টার দিকে বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে বেবিচকের ঊর্ধ্বতন এক কর্মকর্তা সমকালকে জানান, কার্গো ভিলেজে আমদানি পণ্যের জট ঠেকাতে দ্রুত খালাসের জন্য বিজিএমইএ ও বিকেএমইএকে বারবার চিঠি দেওয়া হয়। কিন্তু এ বিষয়ে তাদের জোরালো কোনো পদক্ষেপ না থাকায় বারবার দুর্ঘটনা ঘটছে। উল্লেখ্য, গত ৫ জুন রাতে এবং এর আগে গত বছরের ১৮ অক্টোবর দুপুরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। - বিষয় : - বিমানবন্দর - আগুন