কুমিল্লায় জামায়াত প্রার্থীর গণসংযোগে বিএনপি কর্মীদের হামলা, আহত ৫
Why this classification
This article reports a specific, recent physical attack on a Jamaat candidate's campaign convoy in Barura, Comilla, on 5 February 2026 by BNP workers, with at least five people injured and reports of attackers carrying local weapons. The BNP denies the weapons claim and police describe a confrontation, but the injuries and the attack itself are reported, so it qualifies as political violence.
Killed
0
Injured
5
Summary
কুমিল্লা-৮ (বরুড়া) আসনে জামায়াত প্রার্থী ড. শফিকুল আলম হেলালের গণসংযোগকালে সকাল ১০টার দিকে বিএনপি কর্মীরা তাঁর গাড়িবহরে হামলা চালিয়ে অন্তত ৫ জনকে আহত করেছে বলে অভিযোগ উঠেছে। বিএনপি প্রার্থী জাকারিয়া তাহের সুমন দেশীয় অস্ত্র নিয়ে হামলার অভিযোগ অস্বীকার করেছেন এবং পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।
AI analysis
Category
Political Violence
Confidence
80% · severity 6
Perpetrator side
Victim side
Other actors
Affected infrastructure
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 5
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: BNP
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Jamaat
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 05/02/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text
কুমিল্লায় জামায়াত প্রার্থীর গণসংযোগে বিএনপি কর্মীদের হামলা, আহত ৫
কুমিল্লায় জামায়াত প্রার্থীর গণসংযোগে বিএনপি কর্মীদের হামলা, আহত ৫ জামায়াতে ইসলামীর প্রার্থী ড. শফিকুল আলম হেলালের প্রচারণাকালে তার গাড়িবহরে হামলা করেছেন বিএনপির কর্মীরা। ছবি: ভিডিও থেকে নেওয়া কুমিল্লা প্রতিনিধি প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৬ | ১৭:৫৭ | আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০২৬ | ১৭:৫৮ কুমিল্লা-৮ (বরুড়া) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ড. শফিকুল আলম হেলালের প্রচারণাকালে তার গাড়িবহরে বিএনপির কর্মীরা হামলা করেছেন বলে অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে বরুড়া উপজেলার খোশবাস ইউনিয়নের মুগজী টাওয়ার-সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় জামায়াতের অন্তত ৫ কর্মী আহত হয়েছেন বলে দাবি করেছেন দলটির প্রার্থী হেলাল। হামলাকারীরা এ আসনের বিএনপি প্রার্থী ও দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাকারিয়া তাহের সুমনের অনুসারী বলে জানা গেছে। স্থানীয় সূত্র ও জামায়াত নেতারা জানান, জামায়াত প্রার্থী হেলাল আজ সকালে বরুড়া উপজেলার খোশবাস ইউনিয়নের মুগজী টাওয়ার-সংলগ্ন এলাকায় গাড়ি নিয়ে গণসংযোগ করছিলেন। এসময় বিএনপির কর্মীরা অতর্কিতভাবে গাড়িবহরে হামলা চালান। এতে অন্তত পাঁচজন আহত হন। হামলাকারীরা দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দিয়ে তাদের ওই স্থান ত্যাগ করতে বাধ্য করে। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রার্থী ড. শফিকুল আলম হেলাল বলেন, ‘আমাদের শান্তিপূর্ণ গণসংযোগ কর্মসূচিতে বিএনপি প্রার্থীর কর্মীরা পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালানো হয়েছে। এতে আমাদের কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হলে হামলাকারীরা পালিয়ে যায়।’ তবে অভিযোগ অস্বীকার করে বিএনপির প্রার্থী জাকারিয়া তাহের সুমন সমকালকে বলেন, ‘আমি একটি সমাবেশে আছি, ওই স্থানে জামায়াতের প্রচারণাকালে আমাদের লোকজনের সাথে কিছুটা কথাকাটাকাটি হয়েছে শুনেছি। দেশীয় অস্ত্র নিয়ে হামলার অভিযোগ সঠিক নয়।’ বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম সমকালকে বলেন, ঘটনাস্থলে উভয় পক্ষের গণসংযোগ কার্যক্রম চলছিল। এক পর্যায়ে মুখোমুখি অবস্থান হলে উত্তেজনা সৃষ্টি হয়। বড় ধরনের কিছু হয়নি। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। - বিষয় : - কুমিল্লা - জামায়াতে ইসলামী - বিএনপি
