সুন্দরগঞ্জে যৌতুকের জন্য অন্তঃসত্ত্বা স্ত্রীকে হাতুড়ি দিয়ে আঘাত

AI-classifiedconfidence 90%

Why this classification

A husband struck his pregnant wife on the head twice with a hammer after she refused to bring two lakh taka in dowry from her parents' home. She was left seriously injured and was rescued by police on Sunday night, so this is a recent, concrete act of violence in Bangladesh.

Reported by:JugantorSingle source
15/03/26•উত্তর রাজিবপুর গ্রাম, ধোপাডাংগা ইউনিয়ন, সুন্দরগঞ্জ

Killed

0

Injured

1

Summary

গাইবান্ধার সুন্দরগঞ্জে গত রোববার (১৫ মার্চ ২০২৬) যৌতুকের ২ লাখ টাকা দিতে না পারায় স্বামী মজনু মিয়া গর্ভবতী স্ত্রী রুমি বেগমের মাথায় হাতুড়ি দিয়ে দুইবার আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় তাঁকে গাইবান্ধা জেনারেল হাসপাতালের গাইনি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

AI analysis

Category

Gender-Based Violence

Confidence

90% · severity 6

Perpetrator side

Locals

Victim side

Locals

Other actors

মজনু মিয়া (স্বামী, অভিযুক্ত)রুমি বেগম (আহত গর্ভবতী স্ত্রী)সুন্দরগঞ্জ থানার পুলিশ (উদ্ধারকারী)

Tags

Dowry ViolenceDomestic Violence

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 1

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 15/03/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Jugantor · 17/03/26open original ↗

সুন্দরগঞ্জে যৌতুকের জন্য অন্তঃসত্ত্বা স্ত্রীকে হাতুড়ি দিয়ে আঘাত

সুন্দরগঞ্জে যৌতুকের জন্য অন্তঃসত্ত্বা স্ত্রীকে হাতুড়ি দিয়ে আঘাত Advertisement গাইবান্ধা প্রতিনিধি প্রকাশ: ১৭ মার্চ ২০২৬, ১২:০০ এএম প্রিন্ট সংস্করণ গাইবান্ধার সুন্দরগঞ্জের পল্লিতে বিয়ের সময় যৌতুকের টাকা শোধ করলেও স্বামীর চাহিদা মেটাতে পারেনি গর্ভবতী স্ত্রী রুমি বেগম। অবশেষে আবারও দুই লাখ টাকা দিতে না পারায় যৌতুক লোভী স্বামী গর্ভবতী স্ত্রীর মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করে আহত করেছে। গুরুতর আহত অবস্থায় তাকে গাইবান্ধা জেনারেল হাসপাতালের গাইনি ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে। গাইবান্ধা প্রতিনিধি আফরোজা লুনার তথ্য ও ছবি নিয়ে একটি প্রতিবেদন। গাইবান্ধা সদর উপজেলার মালিবাড়ি ইউনিয়নের কাবিলের বাজার এলাকার কিসামত মালিবাড়ি গ্রামের বাসিন্দা রেজাউল মিয়ার মেয়ে সুমি বেগমের সঙ্গে ১১ বছর আগে বিয়ে হয় সুন্দরগঞ্জ উপজেলার ধোপাডাংগা ইউনিয়নের উত্তর রাজিবপুর গ্রামের মজনু মিয়ার সঙ্গে। বিয়ের সময় ৩ লাখ টাকা যৌতুক দেওয়া হয় জামাই মজনু মিয়াকে। দীর্ঘদিন সংসার ভালোই চলছিল। রবিবার দিনের বেলা স্বামী মজনু মিয়া স্ত্রীকে তার বাপের বাড়ি থেকে যৌতুক হিসাবে ২ লাখ টাকা আনার জন্য চাপ দেয়। এতে সে রাজি না হলে মজনু মিয়া স্ত্রী রুমি বেগমকে শারীরিকভাবে নির্যাতন করে। একপর্যায়ে তার মাথায় হাতুড়ি দিয়ে দুইবার আঘাত করে। এতে গুরুতর আহত হলে এলাকার লোকজন ট্রিপল নাইনে ফোন দিলে রোববার রাতে সুন্দরগঞ্জ থানার পুলিশ আহত অবস্থায় ওই নারীকে উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করে।