ধর্ষণ ধামাচাপা দিতে দেড় মাস পর প্রবাসীর স্ত্রীকে হত্যা

AI-classifiedconfidence 80%

Why this classification

This is a single, specific incident in which a woman was found dead after her family alleged she was raped by her father-in-law and a local Jubo Dal leader and then killed to hide it. The death is a fatality linked to alleged crime, but police have not yet confirmed whether it was murder, suicide, or natural death, so the case rests on the family's allegations.

Reported by:JugantorSingle source
20/06/26•তুগুরিয়া-নোয়াপাড়া গ্রাম, আদ্রা দক্ষিণ ইউনিয়ন

Killed

1

Injured

0

Summary

কুমিল্লার নাঙ্গলকোটে ২০ জুন (শনিবার) প্রবাসীর স্ত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, দেড় মাস আগে ধর্ষণের ঘটনা ধামাচাপা দিতে শ্বশুর ও যুবদল নেতা তাকে পরিকল্পিতভাবে নির্যাতন করে হত্যা করেছেন, যদিও পুলিশ ময়নাতদন্তের প্রতিবেদনের অপেক্ষায় রয়েছে।

AI analysis

Category

Gender-Based Violence

Confidence

80% · severity 8

Perpetrator side

BNP

Victim side

Locals

Other actors

জয়নাল আবেদীন (শ্বশুর, অভিযুক্ত)তোফায়েল আহমেদ (স্থানীয় যুবদল নেতা বলে অভিযুক্ত)নিহতের বড় ভাই (অভিযোগকারী)মনিরুল ইসলাম (উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক)আরিফুর রহমান (নাঙ্গলকোট থানার ওসি)

Tags

RapeDomestic Violence

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 1

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: BNP

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 20/06/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Jugantor · 21/06/26open original ↗

ধর্ষণ ধামাচাপা দিতে দেড় মাস পর প্রবাসীর স্ত্রীকে হত্যা

ধর্ষণ ধামাচাপা দিতে দেড় মাস পর প্রবাসীর স্ত্রীকে হত্যা অভিযুক্ত শ্বশুর ও যুবদল নেতা Advertisement নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি প্রকাশ: ২১ জুন ২০২৬, ১২:০০ এএম প্রিন্ট সংস্করণ নাঙ্গলকোটে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের পর পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ উঠেছে শ্বশুর ও এক যুবদল নেতার বিরুদ্ধে। শনিবার ভোরে উপজেলার আদ্রা দক্ষিণ ইউনিয়নের তুগুরিয়া-নোয়াপাড়া গ্রাম থেকে ভুক্তভোগীর লাশ উদ্ধার করে পুলিশ। নিহতের পরিবারের অভিযোগ, ভুক্তভোগী দীর্ঘদিন তার শ্বশুর জয়নাল আবেদীন, স্থানীয় যুবদল নেতা তোফায়েল আহমেদসহ স্বামীর পরিবারের অন্য সদস্যদের বিভিন্ন ধরনের শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার ছিলেন। পাশাপাশি তাকে পরিবারের সদস্যদের সঙ্গে স্বাভাবিক যোগাযোগ করতেও বাধা দেওয়া হতো বলে দাবি করেন স্বজনরা। নিহতের বড় ভাই জানান, প্রায় দেড় মাস আগে তার বোনকে শ্বশুর জয়নাল ও যুবদল নেতা তোফায়েল ধর্ষণ করেছেন বলে জানতে পারেন। ওই ঘটনার পর বিষয়টি ধামাচাপা দিতে ভুক্তভোগীকে ঘরবন্দি করে রাখা হয়। এতে ভুক্তভোগী শারীরিক ও মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে। শনিবার ভোরে পরিবারের সদস্যদের ফোন করে ভুক্তভোগীর মৃত্যুর খবর জানায়। পরে ঘটনাস্থলে গিয়ে তারা মৃত্যুর বিষয়টি নিয়ে সন্দেহ প্রকাশ করে। তিনি দাবি করেন, ধর্ষণের ঘটনা ধামাচাপা দিতে তার বোনকে পরিকল্পিতভাবে নির্যাতনে হত্যা করা হয়েছে। এদিকে উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক মনিরুল ইসলাম জানান, ওই নারীকে ধর্ষণের বিষয়টি তিনি শুনেছেন। তবে বিএনপি বা যুবদলে তোফায়েল আহমদের কোনো পদ নেই বলে তিনি জানান। নাঙ্গলকোট থানার ওসি আরিফুর রহমান জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এটি হত্যা, আত্মহত্যা নাকি স্বাভাবিক মৃত্যু নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। তবে নিহতের পরিবার হত্যার অভিযোগ করেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।