জাহাজে দুই ক্রুর মারামারি, ছুরিকাঘাতে থাইল্যান্ডের নাগরিক নিহত
Why this classification
A fight between two crew members on a ship anchored off Anwara, Chattogram, ended with one crew member being stabbed by the other. The Thai crew member, Rafifong Kalahan, died at Chattogram Medical College Hospital on 19 May 2026, and police have started legal proceedings. This is a concrete, recent, fatal physical attack inside Bangladesh.
Killed
1
Injured
0
Summary
চট্টগ্রামের আনোয়ারা উপকূলে নোঙর করা এমটিকেপিপি০১ জাহাজে দুই বিদেশি ক্রুর মারামারির সময় ছুরিকাঘাতে থাই নাগরিক রাফিফং কালাহান (৩০) গুরুতর আহত হন। তাকে চমেক হাসপাতালে নেওয়া হলে ১৯ মে ২০২৬ (মঙ্গলবার) রাতে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন, এবং পুলিশ আইনি প্রক্রিয়া চালাচ্ছে।
AI analysis
Category
Criminal Violence
Confidence
95% · severity 8
Perpetrator side
Victim side
Other actors
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 1
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Unknown
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Unknown
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 19/05/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text
জাহাজে দুই ক্রুর মারামারি, ছুরিকাঘাতে থাইল্যান্ডের নাগরিক নিহত
চট্টগ্রামের আনোয়ারা উপকূলে নোঙর করা একটি জাহাজে দুই বিদেশি ক্রুর মধ্যে মারামারির ঘটনায় একজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তি থাইল্যান্ডের নাগরিক বলে জানিয়েছে পুলিশ। মঙ্গলবার (১৯ মে) রাত ৮টার দিকে তাকে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত ব্যক্তির নাম রাফিফং কালাহান (৩০)। তিনি থাইল্যান্ডের নাগরিক এবং এমটিকেপিপি০১ (MTKPP01) নামের জাহাজে ক্রু হিসেবে কর্মরত ছিলেন। তার বাবার নাম সানইয়াপং কালাহান। আহত থাইল্যান্ড নাগরিককে চট্টগ্রাম মেডিকেলে আনেন শিপিং এজেন্ট মো. সোহেল উদ্দিন। তার বরাত দিয়ে চমেক পুলিশ ফাঁড়ির সূত্র জানায়, আনোয়ারা থানাধীন সমুদ্রের চার্লি অ্যানকর পয়েন্টে নোঙর করা জাহাজটিতে কর্মরত দুই বিদেশি ক্রুর মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে মারামারি হয়। এ সময় একজন অপরজনকে ছুরিকাঘাত করলে রাফিফং গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক ঢাকা পোস্টকে বলেন, বর্তমানে নিহতের মরদেহ চমেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ। আরএমএন/এসএইচএ
