২০ টাকার ঝালমুড়ির জন্য যুবককে ছুরিকাঘাত

AI-classifiedconfidence 93%

Why this classification

A local jhalmuri seller, Sohel, stabbed Mohammad Amin with a sharp knife during an argument over a 20 taka bill on the night of 28 June 2026. Amin was seriously injured, remains in critical condition, and was moved to a larger hospital, so this is a concrete, recent, physical attack in Bangladesh.

Reported by:Dhaka PostSingle source
28/06/26•নধার বাইপাস এলাকা, যশোদল ইউনিয়ন

Killed

0

Injured

1

Summary

কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল ইউনিয়নের নধার বাইপাস এলাকায় ২০ টাকার ঝালমুড়ির দাম নিয়ে বিরোধের জেরে ঝালমুড়ি বিক্রেতা সোহেল মোহাম্মদ আমিনকে ছুরিকাঘাত করেন। ২০২৬ সালের ২৮ জুন রাতে গুরুতর আহত আমিনকে প্রথমে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

AI analysis

Category

Criminal Violence

Confidence

93% · severity 6

Perpetrator side

Locals

Victim side

Locals

Other actors

মোহাম্মদ আমিন (২৫) - আহত যুবকসোহেল (৩১) - ঝালমুড়ি বিক্রেতা, অভিযুক্তমোবারক - আমিনের বন্ধুআল আমিন - আহতের বড় ভাইকামরুল ইসলাম - স্থানীয় বাসিন্দামোহাম্মদ আবুল কালাম ভূঁইয়া - ভারপ্রাপ্ত ওসি, কিশোরগঞ্জ সদর মডেল থানা

Tags

Attack

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 1

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 28/06/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Dhaka Post · 29/06/26open original ↗

২০ টাকার ঝালমুড়ির জন্য যুবককে ছুরিকাঘাত

কিশোরগঞ্জে তুচ্ছ ঘটনায় মোহাম্মদ আমিন (২৫) নামে এক যুবককে ছুরিকাঘাত করা হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে প্রথমে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। রোববার (২৮ জুন) রাত ৮টার দিকে কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল ইউনিয়নের নধার বাইপাস এলাকায় এ ঘটনা ঘটে। আহত মোহাম্মদ আমিন সদর উপজেলার যশোদল ইউনিয়নের নধার গ্রামের চাঁন মিয়ার ছেলে। অভিযুক্ত ঝালমুড়ি বিক্রেতা সোহেল (৩১) একই গ্রামের মৃত জব্বার মিয়ার ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাতে আমিন তার বন্ধু মোবারককে সঙ্গে নিয়ে একই এলাকার ঝালমুড়ি বিক্রেতা সোহেলের দোকানে যান। সেখানে দুইজন ঝালমুড়ি খাওয়ার পর আমিন সোহেলকে জানান, তিনি পরে ২০ টাকা পরিশোধ করবেন। তবে সোহেল তাৎক্ষণিক টাকা দাবি করেন। এ নিয়ে দুইজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এসময় পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করেন আমিনের বন্ধু মোবারক। তিনি নিজের কাছ থেকে ঝালমুড়ির ২০ টাকা পরিশোধ করে দেন। কিন্তু টাকা পরিশোধের পরও আমিন ও সোহেলের মধ্যে উত্তেজনা কমেনি। উভয়ের মধ্যে বাগবিতণ্ডা চলতে থাকলে একপর্যায়ে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে সোহেল তার কাছে থাকা একটি ধারালো ছুরি বের করে আমিনের ওপর এলোপাতাড়ি হামলা চালান। ছুরিকাঘাতে আমিন গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন। তার চিৎকার শুনে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। স্থানীয় বাসিন্দা কামরুল ইসলাম বলেন, “হঠাৎ চিৎকার শুনে আমরা ঘটনাস্থলে ছুটে যাই। গিয়ে দেখি আমিন রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। পরে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাই। প্রাথমিক চিকিৎসা শেষে চিকিৎসকদের পরামর্শে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছে। এমন একটি তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে এ ধরনের হামলার ঘটনা অত্যন্ত দুঃখজনক।” আহতের বড় ভাই আল আমিন বলেন, মাত্র ২০ টাকার ঝালমুড়ির টাকা নিয়ে আমার ভাইয়ের ওপর এমন নৃশংস হামলা করা হয়েছে। আমার ভাইয়ের অবস্থা এখনও আশঙ্কাজনক। আমরা হামলাকারীর দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই। কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল কালাম ভূঁইয়া বলেন, এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।" সাখাওয়াত হোসেন/আরকে