খেলার মাঠের বিরোধ থেকে কলাপাড়ায় এসএসসি পরীক্ষার্থী খুন
Why this classification
This is a single, concrete incident in which three local teenagers attacked a 16-year-old with sharp weapons in Machhuakhali village on the night of 30 May 2026, and he died at a health complex. The attack followed a personal dispute, and three suspects have been taken into police custody.
Killed
1
Injured
0
Summary
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মাছুয়াখালী গ্রামে খেলাধুলাকে কেন্দ্র করে দীর্ঘদিনের বিরোধের জেরে ২০২৬ সালের ৩০ মে (শনিবার) দিবাগত গভীর রাতে ১৬ বছর বয়সী এসএসসি পরীক্ষার্থী তাজুল ইসলামকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে তিন কিশোরকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
AI analysis
Category
Criminal Violence
Confidence
93% · severity 8
Perpetrator side
Victim side
Other actors
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 1
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 30/05/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text (2 sources)
খেলার মাঠের বিরোধ থেকে কলাপাড়ায় এসএসসি পরীক্ষার্থী খুন
পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় তাজুল ইসলাম (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। শনিবার (৩০ মে) দিবাগত গভীর রাতে উপজেলার মাছুয়াখালী গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে তিন কিশোরকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। নিহত তাজুল ইসলাম মাছুয়াখালী গ্রামের ফারুক হাওলাদারের ছেলে। সে চলতি বছরে পাটুয়া আল আমিন মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, খেলাধুলাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে তাজুলের সঙ্গে একই এলাকার কয়েকজন কিশোরের বিরোধ চলছিল। একপর্যায়ে ওই বিরোধ ব্যক্তিগত দ্বন্দ্বে রূপ নেয়। সেই দ্বন্দ্বের জের ধরেই শনিবার গভীর রাতে তাজুলের ওপর হামলার ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, একই গ্রামের রিয়াদ (১৭), সজীব খান (১৭) ও হৃদয় মোল্লা (১৮) ধারালো অস্ত্র নিয়ে তাজুলের ওপর হামলা চালায়। এতে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বরগুনার আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে স্থানীয় লোকজন অভিযুক্ত তিন কিশোরকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। এ বিষয় কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে পূর্ববিরোধ, আধিপত্য বিস্তার কিংবা ব্যক্তিগত দ্বন্দ্বের বিষয়টি সামনে এসেছে। তবে, হত্যার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। তিনি আরও বলেন, জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এসএম আলমাস/এসএইচএ
বিয়েবাড়ি থেকে ডেকে নিয়ে এসএসসি পরীক্ষার্থীকে হত্যা, আটক ৩
বিয়েবাড়ি থেকে ডেকে নিয়ে এসএসসি পরীক্ষার্থীকে হত্যা, আটক ৩ Advertisement কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি প্রকাশ: ৩১ মে ২০২৬, ০১:০৫ পিএম পটুয়াখালীর কলাপাড়ায় একটি বিয়েবাড়ির অনুষ্ঠান থেকে ডেকে নিয়ে এক এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয়রা রিয়াদ, সজীব খান ও হৃদয় মোল্লা নামে তিন যুবককে আটক করে পুলিশের হাতে সোপর্দ করেছেন। শনিবার (৩০ মে) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার চম্পাপুর ইউনিয়নের মাছুয়াখালী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তাজুল ইসলাম একই গ্রামের ফারুক হোসেনের ছেলে। তিনি এবার পাটুয়া আল-আমিন মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেন। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কলাপাড়া থানার ওসি নজরুল ইসলাম। তিনি জানান, ঘটনার রাতে এলাকার একটি বিয়ের অনুষ্ঠানে গিয়েছিল তাজুল। একপর্যায়ে তাকে অনুষ্ঠানস্থল থেকে ডেকে নিয়ে ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা। গুরুতর আহতাবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওসি আরও জানান, ঘটনার পর স্থানীয় লোকজন রিয়াদ, সজীব খান ও হৃদয় মোল্লাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন। কী কারণে এবং কারা তাজুলকে হত্যা করেছে, তা উদ্ঘাটনে পুলিশ কাজ শুরু করেছে বলে জানান তিনি। লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আটক তিন যুবককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।
