গোবিন্দগঞ্জে ধর্ষণের পর হাত-পা বেঁধে শিক্ষিকাকে হত্যা
Why this classification
This is a single, specific incident from Gobindaganj in Gaibandha on Saturday, 28 February 2026, in which a school teacher was raped and then strangled and found dead with her hands and feet tied. Because a person was killed in a violent crime, it qualifies as violence, and the report is recent enough to be included.
Killed
1
Injured
0
Summary
গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌর এলাকায় স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন একটি বাসা থেকে ২৮ ফেব্রুয়ারি ২০২৬ (শনিবার) এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকার হাত-পা বাঁধা ও গলায় ওড়না পেঁচানো লাশ উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যার ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে এবং হত্যার মোটিভ নিয়ে তদন্ত চলছে।
AI analysis
Category
Gender-Based Violence
Confidence
92% · severity 9
Perpetrator side
Victim side
Other actors
Affected infrastructure
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 1
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Unknown
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 28/02/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text
গোবিন্দগঞ্জে ধর্ষণের পর হাত-পা বেঁধে শিক্ষিকাকে হত্যা
গোবিন্দগঞ্জে ধর্ষণের পর হাত-পা বেঁধে শিক্ষিকাকে হত্যা Advertisement গাইবান্ধা প্রতিনিধি প্রকাশ: ০১ মার্চ ২০২৬, ১২:০০ এএম প্রিন্ট সংস্করণ গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌর এলাকায় ধর্ষণের পর হাত-পা বেঁধে শ্বাসরোধ করে এক স্কুল শিক্ষিকাকে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার বিকালে শহরের স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন একটি বাসা থেকে পুলিশ ওই শিক্ষিকার লাশ উদ্ধার করে। এ সময় তার হাত-পা বাঁধা এবং গলায় ওড়না পেঁচানো ছিল। হত্যার শিকার নারী একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও গোবিন্দগঞ্জ উপজেলার একটি গ্রামের বাসিন্দা। পুলিশ ও প্রতিবেশীরা জানায়, স্বামীর সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর ওই শিক্ষিকা এক ছেলে সন্তান নিয়ে বাবার মালিকানাধীন বাসাটিতে বসবাস করছিলেন। পড়াশোনার কারণে ছেলে ঢাকায় থাকায় ওই শিক্ষিকা একাই সেখানে বসবাস করতেন। এই সুযোগ নিয়ে তার বাড়িতে কয়েকবার চুরির ঘটনাও ঘটে। তবে পুলিশ জানায়, হত্যার শিকার ওই নারীর সঙ্গে কারও পরকীয়া সম্পর্ক থাকতে পারে। কারণ, হত্যাকারীরা বিনা বাধায় হয়তো শেষ রাতে ওই বাড়িতে প্রবেশ করে। তারপর তার ঘরে ঢুকে। পরে সুযোগ বুঝে ধর্ষণের পর হত্যার ঘটনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। পুলিশ আরও জানায়, যারা তাকে হত্যা করেছে তারা তার পূর্বপরিচিত হতে পারে। সে কারণে বিনা বাধায় বাড়ির দরজা ও ঘরের দরজা খোলা পেয়ে দুর্বৃত্তরা ঢোকে। তার ঘরের ফ্রিজের ওপর দুটি জন্মনিরোধক বস্তুও পাওয়া যায়। তবে হত্যাকারীরা ঘটনা আড়াল করতে এসব রেখেও যেতে পারে। তদন্তে বেড়িয়ে আসবে হত্যার নেপথ্যে কী। গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহম্মদ মোজাম্মেল হক জানান, হত্যার মোটিভ নিয়ে পুলিশের ক্রাইমসিন কাজ করছে। এখন পর্যন্ত হত্যার কারণ সম্পর্কে স্পষ্ট কিছু জানা যায়নি। গোবিন্দগঞ্জের নাগরিক কমিটির আহ্বায়ক মতিন মোল্লা জানান, মাত্র ৩ দিনে দুই নারীকে ধর্ষণের পর হত্যা এবং এক তরুণীকে ধর্ষণের পর ভিডিও ধারণ করে ব্ল্যাক মেইল করার ঘটনা আমাদের আহত করেছে। একটি সংঘবদ্ধ চক্র এসব অপকর্ম ও অপরাধ চালিয়ে যাচ্ছে। তবে পুলিশের স্বদিচ্ছা থাকলে অপরাধীদের গ্রেফতারের আওতায় আনা সম্ভব।
