লোহাগাড়ায় দুই অটোরিকশা চালক গুলিবিদ্ধ
Why this classification
This is a valid, recent event: two auto-rickshaw drivers were shot on the evening of 18 May 2026 in Lohagara, Chattogram, and both were taken to hospital in critical condition. Shootings are clearly violence under the tracker's rules, and the attackers remain unidentified.
Killed
0
Injured
2
Summary
চট্টগ্রামের লোহাগাড়ায় সোমবার (১৮ মে ২০২৬) সন্ধ্যায় বড়হাতিয়া ইউনিয়নের কুমিরাঘোনা ও ঘোনার মোড় এলাকায় পৃথকভাবে দুই ব্যাটারিচালিত অটোরিকশাচালক গুলিবিদ্ধ হন। খাদ্যসামগ্রী পরিবহণে অস্বীকৃতির অভিযোগে আকিব এবং অজ্ঞাত দুর্বৃত্তদের গুলিতে কাইয়ুম শরিফ আহত হন, তাদের আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
AI analysis
Category
Criminal Violence
Confidence
85% · severity 7
Perpetrator side
Victim side
Other actors
Affected infrastructure
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 2
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Unknown
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 18/05/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text
লোহাগাড়ায় দুই অটোরিকশা চালক গুলিবিদ্ধ
লোহাগাড়ায় দুই অটোরিকশা চালক গুলিবিদ্ধ Advertisement লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ১৯ মে ২০২৬, ০১:৩৪ পিএম ছবি: সংগৃহীত চট্টগ্রামের লোহাগাড়ায় পৃথক স্থানে দুই ব্যাটারিচালিত অটোরিকশাচালক গুলিবিদ্ধ হওয়ার ঘটনা ঘটেছে। সোমবার (১৮ মে) সন্ধ্যায় উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কুমিরাঘোনা এবং ৯ নম্বর ওয়ার্ডের ঘোনার মোড় এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধরা হলেন- চুনতি ইউনিয়নের বড়ঘোনা এলাকার শাহ আলমের ছেলে কাইয়ুম শরিফ (১৯) এবং বড়হাতিয়া ইউনিয়নের কুমিরাঘোনা এলাকার হামিদ হোসেনের ছেলে মো. আকিব (২০)। তারা দুজনই ব্যাটারিচালিত অটোরিকশাচালক। আকিবের পরিবারের দাবি, দীর্ঘদিন ধরে অটোরিকশা যোগে একটি পাহাড়ি সন্ত্রাসী গ্রুপের খাদ্যসামগ্রী বহন করতেন আকিব। সম্প্রতি তিনি তাদের মালামাল পরিবহণে অস্বীকৃতি জানান। এর জেরে তাকে গুলি করা হয়েছে। আকিবের হাত ও পেটে গুলি লেগেছে বলে জানা গেছে। অন্যদিকে কাইয়ুম শরিফ জানান, তিনি চুনতি বাজার থেকে ভাড়া নিয়ে ঘোনার মোড় এলাকায় যান। যাত্রীদের নামিয়ে দিয়ে ফেরার পথে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে পিঠের বিভিন্ন স্থানে গুলি লাগে তার। তবে কারা এ হামলা চালিয়েছে সে বিষয়ে তিনি কিছু বলতে পারেননি। স্থানীয়দের অভিযোগ, পাহাড়ঘেঁষা এলাকাগুলোতে দীর্ঘদিন ধরে সন্ত্রাসী তৎপরতা ও চাঁদাবাজির ঘটনা ঘটলেও ভয়ে অনেকেই মুখ খুলতে চান না। সম্প্রতি এ দুই গুলির ঘটনায় সাধারণ মানুষের মধ্যে নতুন করে আতঙ্ক তৈরি হয়েছে। লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আবদুল্লাহ আল ফাহিম জানান, গুলিবিদ্ধ দুই যুবককে প্রাথমিক চিকিৎসা দিয়ে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। লোহাগাড়া থানার ওসি মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, দুটি ঘটনার বিষয়ে তদন্ত চলছে। জড়িতদের শনাক্তে কাজ করছে পুলিশ। তদন্ত শেষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
