কৃষকের ৬০০ ফলন্ত গাছের গোড়ায় শত্রুতার কোপ
Why this classification
A specific incident on Saturday night, 4 April 2026, in which unidentified people deliberately cut the stems of about 600 fruiting cucumber and pumpkin plants on a farmer's land in Shibpur, Narsingdi, causing losses of several lakh taka. This is vandalism, a destructive act that falls within the violence definition, and the incident is recent and in Bangladesh.
Killed
0
Injured
0
Summary
নরসিংদীর শিবপুরে শত্রুতার জেরে শনিবার (৪ এপ্রিল ২০২৬) রাতে দুর্বৃত্তরা জয়নগর ইউনিয়নের ছোটাবন্দ গ্রামে কৃষক তোফাজ্জল হোসেনের ৫৬ শতাংশ জমির প্রায় ৬০০টি ফলন্ত শসা, চালকুমড়া ও মিষ্টিকুমড়ার গাছের গোড়া কেটে দেয়। ভুক্তভোগীর দাবি, এতে কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে।
AI analysis
Category
Criminal Violence
Confidence
85% · severity 4
Perpetrator side
Victim side
Other actors
Affected infrastructure
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Unknown
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 04/04/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text
কৃষকের ৬০০ ফলন্ত গাছের গোড়ায় শত্রুতার কোপ
কৃষকের ৬০০ ফলন্ত গাছের গোড়ায় শত্রুতার কোপ ক্ষতিগ্রস্ত জমির সামনে কৃষক তোফাজ্জল হোসেন। রোববার শিবপুরের জয়নগর ইউনিয়নের ছোটাবন্দ গ্রামে। ছবি: সমকাল শিবপুর (নরসিংদী) প্রতিনিধি প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৬ | ১৮:১২ নরসিংদীর শিবপুরে শত্রুতার জেরে তোফাজ্জল হোসেন নামে এক কৃষকের ৫৬ শতাংশ জমির শসা, চালকুমড়া ও মিষ্টিকুমড়া গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার রাতে জয়নগর ইউনিয়নের ছোটাবন্দ গ্রামে এই ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত তোফাজ্জল হোসেন জানান, ধারদেনা করে নিজের ৫৬ শতাংশ জমিতে গ্রীষ্মকালীন সবজি হিসেবে শসা ও কুমড়ার চাষ করেছিলেন। গাছে ফলন আসতে শুরু করেছিল। কিন্তু শনিবার রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা তাঁর ক্ষেতের প্রায় ৬০০টি ফলন্ত গাছের গোড়া কেটে দিয়েছে। রোববার সকালে ক্ষেতে গিয়ে সব গাছ মরে পড়ে থাকতে দেখেন তিনি। তোফাজ্জল হোসেন দাবি করেন, গাছগুলো কেটে ফেলায় তার কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। অনেক পরিশ্রম ও অর্থ বিনিয়োগের পর ফলন ঘরে তোলার আগে এমন ঘটনায় দিশেহারা হয়ে পড়েছেন তিনি। ভুক্তভোগী কৃষকের অভিযোগ, শত্রুতার জের ধরেই একটি চক্র তার এই ক্ষতি করেছে। এই ঘটনায় স্থানীয় কৃষকরা নিন্দা জানিয়ে অপরাধীদের দ্রুত শনাক্ত ও শাস্তির দাবি জানিয়েছেন। শিবপুর উপজেলা কৃষি কর্মকর্তা মোহসীনা জান্নাত তোরণ বলেন, খুবই দুঃখজনক ঘটনা। উপজেলা কৃষি অফিস থেকে ক্ষতিগ্রস্ত কৃষককে কৃষি প্রণোদনা ও কৃষি সামগ্রী দিয়ে সহায়তা করা হবে।
