দিনাজপুরে নদী থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার
Why this classification
Two unidentified young men were found dead in a river in Chirirbandar, Dinajpur, and police are investigating the cause of death. Because the bodies may be linked to a crime, the report is included, although the cause is not yet confirmed and drowning remains possible.
Killed
2
Injured
0
Summary
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় কাঁকড়া নদী থেকে আনুমানিক ৩০ বছর বয়সী দুই অজ্ঞাতপরিচয় যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (১২ জানুয়ারি ২০২৬) সকালে স্থানীয়দের খবরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে, ময়নাতদন্ত ও তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
AI analysis
Category
Criminal Violence
Confidence
60% · severity 7
Perpetrator side
Victim side
Other actors
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 2
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Unknown
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Unknown
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 12/01/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text
দিনাজপুরে নদী থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার
দিনাজপুরে নদী থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার দিনাজপুর প্রতিনিধি প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৬ | ১৫:৫১ | আপডেট: ১২ জানুয়ারি ২০২৬ | ১৫:৫৬ দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় কাঁকড়া নদী থেকে অজ্ঞাত পরিচয় দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকাল ১১টার দিকে উপজেলার ৯ নম্বর ভিয়াইল ইউনিয়নের লক্ষ্মীতলা ব্রিজ সংলগ্ন বানিয়া খাড়ি এলাকা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, তাদের আনুমানিক বয়স প্রায় ৩০ বছর। তাদের পরনে জ্যাকেট, মাফলার ও টুপি ছিল। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নদীতে দুই যুবকের মরদেহ ভাসতে দেখি পুলিশকে জানায় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি নদী থেকে উদ্ধার করে। চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদুন নবী বলেন, উদ্ধার করা মরদেহ দুটি সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। পাশাপাশি নিহতদের পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে। দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আব্দুল হালিম জানান, দুটি মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে তাদের পরিচয় এখনও পাওয়া যায়নি। চিরিরবন্দর থানাসহ আশেপাশের থানাগুলোতে বিষয়টি অবহিত করা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণসহ পুরো বিষয়টি তদন্ত করা হচ্ছে বলে জানান তিনি। - বিষয় : - দিনাজপুর - মরদেহ উদ্ধার - লাশ উদ্ধার
