শিবগঞ্জে গণপিটুনিতে সিঁধেল চোর নিহত
Why this classification
This is a single concrete incident in Bogura on Thursday night, 7 May 2026, in which a man caught breaking into a businessman's house was beaten to death by a crowd. The article reports one confirmed death, a physical beating, and police recovery of the body, so it counts as violence.
Killed
1
Injured
0
Summary
বগুড়ার শিবগঞ্জে ৭ মে ২০২৬ রাতে (বৃহস্পতিবার) সিঁধ কেটে ব্যবসায়ী সুমন সাহার ঘরে ঢুকে চুরির সময় ধরা পড়া সেলিম মিয়া উত্তেজিত জনতার পিটুনিতে নিহত হয়। অন্য দুই চোর নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায় এবং পুলিশ শুক্রবার লাশ উদ্ধার করে।
AI analysis
Category
Mob Justice / Lynchings
Confidence
90% · severity 8
Perpetrator side
Victim side
Other actors
Affected infrastructure
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 1
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Unknown
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 07/05/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text
শিবগঞ্জে গণপিটুনিতে সিঁধেল চোর নিহত
শিবগঞ্জে গণপিটুনিতে সিঁধেল চোর নিহত Advertisement বগুড়া ব্যুরো প্রকাশ: ০৯ মে ২০২৬, ১২:০০ এএম প্রিন্ট সংস্করণ বগুড়ার শিবগঞ্জে এক বাড়িতে সিঁধ কেটে চুরি করতে গিয়ে সেলিম মিয়া নামের এক ব্যক্তি গণপিটুনিতে নিহত হয়েছে। তবে অন্য দুই চোর নগদ সাড়ে তিন লাখ টাকা ও সাড়ে আট ভরি স্বর্ণালংকার নিয়ে পালিয়ে গেছে। বৃহস্পতিবার রাতে উপজেলার মাঝিহট্ট ইউনিয়নের ছাতুয়া মাতালপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। শুক্রবার পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠায়। শিবগঞ্জ থানার ওসি শাহীনুজ্জামান শাহীন জানান, মাঝিহট্ট ইউনিয়নের ছাতুয়া মাতালপাড়া গ্রামের এক বাড়িতে সিঁধ কেটে চুরি করতে এসে গণপিটুনিতে সেলিম নামের এক চোর মারা গেছে। লাশ উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে। সেলিম কাহালু উপজেলার কালাই ইউনিয়নের পিলকুঞ্জ গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে। সে বৃহস্পতিবার রাত ৩টার দিকে ছাতুয়া মাতালপাড়া গ্রামের গোপাল চন্দ্রের বাড়ির ব্যবসায়ী সুমন সাহার ঘরে প্রবেশ করে। বাড়ির লোকজন বিষয়টি টের পেয়ে চিৎকার দিলে আশপাশের লোকজন ছুটে আসে। পরে সেলিমকে আটক করা হয়। এ সময় উত্তেজিত জনতার বেধড়ক পিটুনিতে ঘটনাস্থলে সে মারা যায়। সুমনের স্ত্রী পূর্ণিমা সাহা বলেন, দুই চোর তাকে ও তার শিশু সন্তানকে অস্ত্রের মুখে জিম্মি করে।
